বাংলা নমুনা প্রশ্নঃ একাদশ শ্রেণি প্রথম সেমিস্টার
একাদশ শ্রেণির প্রথম সেমিস্টারের বাংলা (Class XI 1st Semester Bengali Model Question with Answer) বিষয়ের এক সেট নমুনা প্রশ্ন দেওয়া হল। এতে ছাত্রছাত্রীরা অনুশীলন করার সুযোগ পাবে। প্রশ্নগুলি অত্যন্ত মনোযোগ সহকারে বাছাই করা হয়েছে ফলে ছেলেমেয়েরা উপকৃত হবে।
নমুনা প্রশ্নঃ সেট- ৯
1. সহায়হরির দিন কাটে
(a) চণ্ডীমণ্ডপে আড্ডা দিয়ে
(b) গল্পগুজব করে
(c) পুজো করে
(d) মাছ ধরে আর রস খেয়ে।
2. সহায়হরির মেজ ও ছোটো মেয়ের নাম হল যথাক্রমে
(a) পুঁটি ও খেদী
(b) ক্ষেন্তি ও রাধী
(c) পুঁটি ও ক্ষেন্তি
(d) পুঁটি ও রাধী।
3. “লেখাপড়া নাই বা জানলো”- কার কথা বলা হয়েছে?
(a) সহায়হরির মেয়ে
(b) কালীময়ের মেয়ে
(c) শ্রীমন্ত মজুমদারের ছেলে
(d) বিষ্ণু সরকারের ছেলে
4. “মুখুয্যে বাড়ির ছোট খুকীর” নাম
(a) রাধী
(b) খেদী
(c) দুর্গা
(d) টিয়া
5. “প্রথমে অন্নপূর্ণা জামাইয়ের সম্মুখে বাহির হইতে একটু সংকোচবোধ করিতেছিলেন”- কেন?
(a) জামাই অন্নপূর্ণাকে পছন্দ করত না
(b) জামাই অন্নপূর্ণার দূর সম্পর্কের আত্মীয়
(c) ক্ষেন্তি বারণ করেছিল
(d) জামাইয়ের বয়স একটু বেশি।
6. “ঘরের দাওয়ায় বসিয়া … প্রতিবেশী … সহিত কথা বলিতেছিলেন।” (শূন্যস্থান পূরণ কর)
(a) অন্নপূর্ণা, দুর্গার মা
(b) কালীময়, সহায়হরি
(c) সহায়হরি, বিষ্ণু সরকার
(d) বিষ্ণু সরকার, পরমেশ্বর চাটুজ্জে।
7. ক্ষেন্তির বসন্ত হয়েছিল
(a) ফাল্গুন মাসে
(b) চৈত্র মাসে
(c) বৈশাখ মাসে
(d) জ্যৈষ্ঠ মাসে।
8. পুঁইমাচা গল্পের শেষোক্ত পৌষ পার্বণের দিন অন্নপূর্ণা কোন পিঠে করছিল?
(a) সরুচাকলি
(b) পাটিসাপটা
(c) ঝোলপুলি
(d) মুগতক্তি।
9. ‘বিড়াল’ প্রবন্ধটি প্রথম প্রকাশিত হয় কোন্ পত্রিকায়?
(a) সবুজপত্র
(b) বঙ্গদর্শন
(c) প্রবাসী
(d) কালিকলম।
10. “আমি তখন … মাঠে … রচনায় ব্যস্ত।” (শূন্যস্থান পূরণ কর)
(a) ওয়াটার্লুর, কবিতা
(b) ওয়াটার্লুর, ব্যূহ
(c) পলাশীর, কবিতা
(d) পলাশীর, ব্যুহ।
11. “তোমাদের জ্ঞানোন্নতির উপায়ান্তর দেখি না।”- জ্ঞানোন্নতির উপায়টি হল
(a) দধি-দুগ্ধ সেবন
(b) চৌর্যবৃত্তি ধারণ
(c) তিনদিন উপবাস যাপন
(d) বিজ্ঞ চতুষ্পদের কাছে শিক্ষাগ্রহণ।
12. বিড়ালের মতে, “মনুষ্যজাতির রোগ” কী?
(a) সাধুদের বিশ্বাস করা
(b) তেলা মাথায় তেল দেওয়া
(c) দরিদ্র মানুষকে শোষণ করা
(d) পাতের ভাত ফেলে দেওয়া।
13. বিড়ালের মতে, “কমলাকান্ত দূরদর্শী” কারণ সে
(a) অকৃতদার
(b) আফিমখোর
(c) সহায় সম্বলহীন
(ঘ) খবরের কাগজ পড়ে।
14. “হেমাদ্রির হেম-কান্তি অম্লান কিরণে।”- হেমাদ্রি শব্দের অর্থ
(a) সুমেরু পর্বত
(b) হিমালয়
(c) হিমানী
(d) উজ্জ্বল পর্বত।
15. “কত গুণ ধরে কত মতে গিরীশ”- আলোচ্য অংশে গিরীশ কাকে বলা হয়েছে?
(A) মধুসূদন দত্ত
(B) বিদ্যাসাগর
(C) রবীন্দ্রনাথ ঠাকুর
(D) স্বামী বিবেকানন্দ।
16. সত্য মিথ্যা নিরূপণ কর: ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় ছিলেন
(i) বিদ্যার সাগর
(ii) জগতে বিখ্যাত
(iii) করুণার সিন্ধু
(iv) দীনের বন্ধু।
(A) (I) সত্য (II) সত্য (III) সত্য (IV) সত্য
(B) (I) সত্য (II) মিথ্যা (III) সত্য (IV) সত্য
(C) (I) মিথ্যা (II) সত্য (III) মিথ্যা (IV) সত্য
(D) (I) সত্য (II) সত্য (III) মিথ্যা (IV) মিথ্যা।
17. কনফুসিয়াস কে ছিলেন?
(a) চৈনিক দার্শনিক
(b) ফরাসি দার্শনিক
(c) ফার্সি দার্শনিক
(d) ব্রিটিশ দার্শনিক।
18. “সকল … খুঁজে পাবে … খুলে দেখ নিজ প্রাণ”- (শূন্যস্থান পূরণ কর)
(a) শাস্ত্র, সখা
(b) শাস্ত্র, বন্ধু
(c) ধর্ম, সখা
(d) ধর্ম, বন্ধু।
19. “এইখানে এসে লুটাইয়া পড়ে সকল …” (শূন্যস্থান পুরণ করো)
(a) রাজনীতি
(b) রাজমুকুট
(c) রাজসম্মান
(d) রাজধানী।
20. “মানবের মহা-বেদনার ডাক” শুনে রাজ্য ত্যাগ করেছিলেন
(a) শাক্যমুনি
(b) মোজেস
(c) ঈসা
(d) কনফুসিয়াস।
21. পেলাইওদের উঠোনে পড়ে থাকা বুড়োটার মাথায় ছিল
(a) ঘন কালো চুল
(b) কেবল চকচকে টাক
(c) কয়েকটা মাত্র বিবর্ণ চুল
(d) রাজার মুকুট।
22. “পাদ্রে গোনসাগা এসে হাজির’- কখন এসেছিলেন?
(a) ভোর হতেই
(b) সকাল হতেই
(c) সকাল ছটায়
(d) সকাল সাতটার আগেই।
23. ডানাওয়ালা বুড়োর একমাত্র অতিপ্রাকৃত শক্তি ছিল তার
(a) সহ্য
(b) চিৎকার
(c) ধৈর্য
(d) ওড়ার দক্ষতা।
24. ‘চারণকবি’ কবিতাটি কবি ভারভারা রাও-এর কোন মূল কাব্যগ্রন্থে রয়েছে?
(a) সমুদ্রম
(b) ওরেগিম্পু
(c) ভবিষ্যথু চিত্রপটম
(d) মুক্তকান্তম্।
25.”কবিকে তখন ভয় পায় ওরা।”- কেন?
(a) জনতা কবির পক্ষে আছে
(b) কবি সত্য ঘটনা জেনে গেছেন
(c) কবি জেলখানা থেকে মুক্তি পেয়েছেন
(d) গান হয়ে ওঠেছে যুদ্ধেরই শস্ত্র।
26. ইলিয়াড ও ওডিসি কোন ভাষায় রচিত?
(a) গ্রিক
(b) লাতিন
(c) ফরাসি
(d) সংস্কৃত।
27. একই বংশজাত ভাষাগুলিকে বলা হয়-
(a) সহোদর ভাষা
(b) সমবায়ী ভাষা
(c) সমগোত্রজ ভাষা
(d) সহভাষা।
28. কোন ভাষাটি ইন্দো-ইউরোপীয় ভাষাবংশের ইরানীয় শাখার অন্তর্গত নয়?
(a) ল্যাটিন
(b) আবেস্তীয়
(c) ফারসি
(d) পুশতু।
29. পিজিন ইংলিশের ‘পিজিন’ শব্দটি এসেছে ….. শব্দের …… উচ্চারণ থেকে। (শূন্যস্থান পূরণ কর)
(a) পিজন, ভারতীয়
(b) বিজনেস, জাপানি
(c) পিজোন, কোরীয়
(d) বিজনেস, চিনীয়।
30. ভাষাতাত্ত্বিক আলোচনায় ভারতকে বলা হয়
(a) চার ভাষাবংশের দেশ
(b) ভাষার অরণ্য
(c) উপরের দুটিই
(d) উপরের কোনোটিও নয়।
31. দ্রাবিড় ভাষাবংশের কোন ভাষা ভাষাভাষীর সংখ্যার দিক থেকে ভারতে প্রথম স্থানে রয়েছে?
(a) তামিল
(b) তেলেগু
(c) মালয়ালম
(d) কন্নড়।
32. ‘জাতকের গল্পমালা’ কোন ভাষায় রচিত?
(a) ব্রজবুলি
(b) সংস্কৃত
(c) পালি
(d) প্রাকৃত।
33. স্তম্ভ মেলাও
| ক স্তম্ভ | খ স্তম্ভ |
| (I) ভারতের ভাষা | (A) পাণিনি |
| (II) বাংলা ভাষার উদ্ভব ও বিকাশ | (B) পরেশচন্দ্র মজুমদার |
| (III) আধুনিক ভারতীয় ভাষা প্রসঙ্গে | (C) গোপাল হালদার |
| (IV) অষ্টাধ্যায়ী | (D) সুনীতি কুমার চট্টোপাধ্যায় |
বিকল্প সমূহ:
(a) (I)-(A), (II)-(B), (III)-(C), (IV)-(D)
(b) (I)-(C), (II)-(D), (III)-(B), (IV)-(A)
(c) (I)-(D), (II)-(B), (III)-(C), (IV)-(A)
(d) (I)-(B), (II)-(A), (III)-(C), (IV)-(D)
34. উপভাষা হলো
(a) ভাষার আদর্শ রূপ
(b) ভাষার আঞ্চলিক রূপ
(c) ভাষার বিকৃত রূপ
(d) ভাষার সাহিত্যিক রূপ।
35. নিচের কোন ডায়াগ্রামটি ভাষার সঙ্গে উপভাষার সম্পর্ককে তুলে ধরেছে:

(a) (A)
(b) (B)
(c) (C)
(c) (D)
36. কোন গ্রন্থকে ODBL সংক্ষেপে বলা হয়?
(a) Original Development of Bengali Language
(b) Origin and Development of Bengali Language
(c) Origin and Description of Bengali Language
(d) Original Description of Bengali Language
37. …. খ্রিস্টাব্দে …. চর্যাপদের পুঁথি আবিষ্কার করেন। (শূন্যস্থান পূরণ কর)
(a) ১৯০৫, হরপ্রসাদ শাস্ত্রী
(b) ১৯০৭, দীনেশচন্দ্র সেন
(c) ১৯০৫, মহম্মদ শহীদুল্লাহ
(d) ১৯০৭, হরপ্রসাদ শাস্ত্রী।
38. গুনরাজ খান কার উপাধি?
(a) কৃত্তিবাস ওঝা
(b) মালাধর বসু
(c) গোবিন্দদাস
(d) ভক্তরাম দাস।
39. নিম্নলিখিত বিবৃতিগুলির সত্য-মিথ্যা নিরূপণ কর।
(I) মঙ্গলকাব্যগুলির মধ্যে প্রাচীন হল মনসামঙ্গল
(II) মনসামঙ্গলের আদি কবি হরিদত্ত
(III) চন্ডীমঙ্গলের আদি কবি মানিক দত্ত
(IV) ধর্মমঙ্গলের আদি কবি ময়ূরভট্ট।
(a) (I) সত্য (II) সত্য (III) সত্য (IV) সত্য
(b) (I) সত্য (II) মিথ্যা (III) সত্য (IV) মিথ্যা
(c) (I) মিথ্যা (II) সত্য (III) মিথ্যা (IV) সত্য
(d) (I) সত্য (II) সত্য (III) মিথ্যা (IV) মিথ্যা
40. চাঁদসদাগর, বেহুলা, লখিন্দর প্রমুখ কোন কাব্যের চরিত্র?
(a) মনসামঙ্গল
(b) চন্ডীমঙ্গল
(c) কৃষ্ণমঙ্গল
(d) ধর্মমঙ্গল।