বাংলা নমুনা প্রশ্নঃ একাদশ শ্রেণি প্রথম সেমিস্টার
এই পোস্টে একাদশ শ্রেণির প্রথম সেমিস্টারের বাংলা (Class XI 1st Semester Bengali Model Question with Answer) বিষয়ের এক সেট নমুনা প্রশ্ন দেওয়া হল। এতে ছাত্রছাত্রীরা অনুশীলন করার সুযোগ পাবে। প্রশ্নগুলি অত্যন্ত মনোযোগ সহকারে বাছাই করা হয়েছে ফলে ছেলেমেয়েরা উপকৃত হবেই। নিয়মিত অভ্যাস করলে একাদশ শ্রেণির প্রথম সেমিস্টারের পরীক্ষায় ভালো ফলাফল হবে।
নমুনা প্রশ্নঃ সেট- ৮
1. ‘রঙ্গ কোরো না বলছি’- বলেছিল
(a) সহায়হরি
(b) কালীময়
(c) গয়া বুড়ি
(d) অন্নপূর্ণা।
2. “স্বভাব নইলে পাত্র দেব না”- বায়না ধরেছিল
(a) কেষ্ট মুখুয্যে
(b) বিষ্ণু সরকার
(c) কালিময়
(d) সহায়হরি।
3. সহায়হরি ও অন্নপূর্ণার কটি মেয়ে?
(a) একটি
(b) দুটি
(c) তিনটি
(d) চারটি।
4. “সহায়হরি বাধা দিয়ে বলতে গেলেন”- কী বলতে গেলেন?
(a) এই বৈশাখে তেরোয়…
(b) এই শ্রাবণে তেরোয়…
(c) এই বৈশাখে পনেরোয়…
(d) এই শ্রাবণে পনেরোয়…
5. “ক্ষীরেরপুর না হলে কি আর পাটিসাপটা হয়?”- একথা বলেছিল
(a) রাধী
(b) খেদী
(c) দুর্গা
(d) ক্ষেন্তি।
6. “তোর বাবা তোর বাড়ি যাবে কেন রে, আগে নাতি হোক”- বলেছিল
(a) অন্নপূর্ণা
(b) দুর্গার মা
(c) রাঙা দিদি
(d) ও পাড়ার ঠানদিদি।
7. সহায়হরির পূর্বপুরুষ ছিলেন
(a) পরমেশ্বর চাটুজ্যে
(b) বিষ্ণু চাটুজ্যে
(c) কালিময় চাটুজ্যে
(d) কেষ্ট চাটুজ্যে।
8. কেস স্টাডি ভিত্তিক প্রশ্ন: “বসন্ত গায়ে বেরুতেই টালায় আমার এক দূর সম্পর্কের বোন আছে, একবার কালীঘাটে পুজো দিতে এসে তার খোঁজ পেয়েছিল- তারই ওখানে ফেলে রেখে গেল। আমায় না একটা সংবাদ, না কিছু তারা আমায় সংবাদ দেয়। তা আমি গিয়ে… গহনাগুলো অসুখ অবস্থাতেই গা থেকে খুলে নিয়ে তবে টালায় পাঠিয়ে দিয়েছে।” যাদের এইরকম কাণ্ডকারখানা, তাদের সম্পর্কে বক্তা কোন বিশেষণ প্রয়োগ করেছেন?
(a) অর্থলোভী
(b) পাষন্ড
(c) চামার
(d) হাড়কিপ্টে।
9) কমলাকান্তের ঝিমুনি এসেছিল
(a) লাঠি হাতে
(b) কলকে হাতে
(c) আফিম হাতে
(d) হুঁকা হাতে।
10) “বিশেষ অপরিমিত লোভ ভালো নহে।”- কার উদ্দেশ্যে এই উক্তি?
(a) নেপোলিয়ন
(b) ওয়েলিংটন
(c) প্রসন্ন গোয়ালিনি
(d) নসীরামবাবু।
11) “অতএব পুরুষের ন্যায় আচরণ করাই বিধেয়।”- কমলাকান্তের মতে কোনটি পুরুষের ন্যায় আচরণ?
(a) বিড়ালকে দুধ খাওয়ানো
(b) বিড়ালকে তাড়িয়ে মারতে যেতে হয়
(c) বিড়ালকে তিরস্কার করা
(d) ঘরের দরজা বন্ধ রাখা।
12) “দেখো, যাঁহারা বড়ো বড়ো … চোরের নামে শিহরিয়া উঠেন, তাঁহারা অনেক চোর অপেক্ষাও …” (শূন্যস্থান পূরণ কর)
(a) মনীষী, ডাকাত
(b) মহাপুরুষ, কৃপণ
(c) সাধু, অধার্মিক
(d) সাধু, চোর।
13) “খাইতে দাও নহিলে ..” (শূন্যস্থান পূরণ কর)
(a) বিদ্রোহ করিব
(b) অনশন করিব
(c) লুণ্ঠন করিব
(d) চুরি করিব।
14. “সেই জানে মনে”- কে জানে
(a) বিদ্যাসাগর
(b) মধুসূদন দত্ত
(c) দরিদ্র মানুষজন
(d) সমগ্র ভারতবাসী।
15. “সেই জানে কত গুণ ধরে…”- কে জানে?
(A) যে তার বন্ধুত্ব লাভ করে
(B) যে তার গুণ গান গায়
(C) যে তার সুবর্ণ চরণে আশ্রয় নেয়
(D) যে তার নিন্দা করে।
16. স্তম্ভ মেলাও
| ক স্তম্ভ | খ স্তম্ভ |
| A. বিদ্যার | 1. হেমকান্তি |
| B. করুণার | 2. বন্ধু |
| C. দীনের | 3. সিন্ধু |
| D. হেমাদ্রির | 4. সাগর |
বিকল্পসমূহঃ
(a) A-4, B-3, C-2, D-1
(b) A-3, B-4, C-2, D-1
(c) A-1, B-3, C-2, D-4
(d) A-4, B-2, C-3, D-1
17. সাম্যবাদী কবিতায় কোন উপজাতিগোষ্ঠীর উল্লেখ নেই?
(a) মুন্ডা
(b) সাঁওতাল
(c) ভীল
(d) গারো।
18. “তোমাতে রয়েছে সকল … সকল কালের …।” (শূন্যস্থান পুরণ করো)
(a) দেবতা, ধর্ম
(b) মানুষ, অবতার
(c) শিক্ষা, জ্ঞান
(d) কেতাব, জ্ঞান।
19. সাম্যবাদী কবিতায় উল্লেখিত ধর্মীয় শহর জেরুজালেমের সঙ্গে সরাসরি সম্পর্কযুক্ত নয়
(a) ইহুদি ধর্ম
(b) জৈন ধর্ম
(c) খ্রিস্টান ধর্ম
(d) ইসলাম ধর্ম।
20. “এই কন্দরে …. শুনিতেন আহ্বান” (শূন্যস্থান পুরণ করো)
(a) আরব-দুলাল
(b) বাঁশীর কিশোর
(c) গৌতম বুদ্ধ
(d) শাক্যমুনি।
21. পেলাইওদের উঠোনে পড়ে থাকা বুড়োটার পরনে ছিল
(a) রাজকীয় পোশাক
(b) ন্যাকড়াকুড়ুনির পোশাক
(c) খালাশিদের পোশাক
(d) দেবদূতের পোশাক।
22. পেলাইও আর এলিসেন্দা ডানাওয়ালা বুড়োকে কতদিনের খাবার এবং জল দিয়ে বার দরিয়ায় ছেড়ে আসবে ভেবেছিল?
(a) একদিনের
(b) দুদিনের
(c) তিন দিনের
(d) চার দিনের।
23. কে ডানাওয়ালা বুড়োকে নিয়ে হুলস্থূল নাট্যে কোনোই ভূমিকা নেয়নি?
(a) দেবদূত নিজেই
(b) পড়োশিনি
(c) এলিসেন্দা
(d) পেলাইও।
24. চারণকবি কবিতাটি কে বাংলায় অনুবাদ করেছেন?
(a) শঙ্খ ঘোষ
(b) মানবেন্দ্র বন্দ্যোপাধ্যয়
(c) নবারুণ ভট্টাচার্য
(d) শক্তি চট্টোপাধ্যায়।
25.নিম্নোক্ত ঘটনাগুলির কাল ক্রমানুসারে সাজাও
(I) বাতাসকে মুক্ত করে দেয় সুর
(II) কাঁপন লাগে জিভে
(III) কবিকে ভয় পায় ওরা
(IV) গান হয়ে ওঠে যুদ্ধেরই শস্ত্র।
(a) (I) (II) (III) (IV)
(b) (II) (I) (IV) (III)
(c) (III) (II) (I) (IV)
(d) (II) (IV) (I) (III)
26. ক্রিট দ্বীপে প্রাপ্ত গ্রিক ভাষার নিদর্শনটি কত পুরাতন?
(a) প্রায় ১০০০ খ্রিস্ট পূর্বাব্দের
(b) প্রায় ১৪৫০ খ্রিস্ট পূর্বাব্দের
(c) প্রায় ২০০০ খ্রিস্ট পূর্বাব্দের
(d) প্রায় ২৪৫০ খ্রিস্ট পূর্বাব্দের।
27. কোনটি অসমবায়ী বর্গের ভাষা?
(a) হিন্দি
(b) ভোটচিনা
(c) আরবী
(d) তামিল।
28. সতম্ বর্গের ভাষাগুচ্ছের মধ্যে একটি হল-
(a) গ্রিক
(b) ইতালীয়
(c) কেলতিক
(d) আর্মেনীয়।
29. ‘এসপারেন্তো’ (Esperanto) কথাটির অর্থ কী?
(a) আশাবাদী
(b) আদর্শবাদী
(c) নৈরাশ্যবাদী
(d) বন্ধুত্বপূর্ণ।
30. ‘অস্ট্রিক’ ভাষাবংশের দুটি ভাষা হল
(a) শবর, সাঁওতালি
(b) পাঞ্জাবি ও গুজরাটি
(c) তামিল ও মালয়ালম
(d) ভোটচিনা ও বর্মী।
31. মালায়লম কোন কোন অঞ্চলের প্রধান ভাষা?
(a) কেরল ও পুদুচেরি
(b) কেরল ও লাক্ষাদ্বীপ
(c) তামিলনাড়ু ও কেরল
(d) কর্ণাটক ও লাক্ষাদ্বীপ।
32. মাগধী প্রাকৃতের প্রাচীনতম নিদর্শন
(a) সুতনুক প্রত্নলিপি
(b) থেরগাথা
(c) ত্রিপিটক
(d) জাতকের গল্প।
33. কেস ষ্টাডি ভিত্তিক প্রশ্নঃ আনুমানিক ৯০০ খ্রিস্টাব্দে নব্য ভারতীয় আর্য ভাষাগুলির জন্ম হয়। বাংলা, ওড়িয়া, অহমিয়া প্রভৃতি ভাষা হল নব্য ভারতীয় আর্য ভাষা। বাংলা ভাষার প্রথম সাহিত্যিক নিদর্শন হল চর্যাপদ। যে সময় চর্যাপদ রচিত হয়েছিল সেই সময় অন্য কোনো নব্য ভারতীয় আর্য ভাষার সাহিত্য রচিত হয়নি। এর থেকে এই সিদ্ধান্তে আসা যায়:
(a) চর্যাপদের ভাষা বাংলা নাও হতে পারে
(b) চর্যাপদে অন্যান্য ভাষার কবিদেরও পদ আছে
(c) চর্যাপদের ভাষা কঠিন
(d) চর্যাপদ হল নব্য ভারতীয় আর্য ভাষার প্রাচীনতম সাহিত্যিক নিদর্শন।
34. উপভাষার আলোচনায় ডায়ালেক্ট কনটিনাম বলতে বোঝায়
(a) ভাষা চর্চা
(b) কথ্য রূপ
(c) লেখ্য রূপ
(d) পারস্পরিক বোধগম্যতা।
35. প্রশ্নে উল্লেখিত বিবৃতি ও কারণ বিবেচনা করে সঠিক বিকল্পটি নির্বাচন কর:
বিবৃতি (A): পারস্পরিক বোধগম্যতা হারিয়ে গেলে একটি ভাষার উপভাষা থেকে নতুন একটি ভাষার জন্ম হতে পারে।
কারণ (R): একটি জীবিত ভাষা হল বহতা নদীর মত।
(a) বিবৃতি (A) ঠিক কিন্তু কারণ (R) vul
(b) বিবৃতি (A) ভুল কিন্তু কারণ (R) ঠিক
(c) বিবৃতি (A) এবং কারণ (R) উভয়ই ঠিক এবং (R) হল (A) এর সঠিক কারণ।
(d) বিবৃতি (A) এবং কারণ (R) উভয়ই ঠিক কিন্তু (R) (A)-এর সঠিক কারণ নয়।
36. কত সংখ্যক পদে চোরের উল্লেখ রয়েছে?
(a) ২ নং পদ
(b) ১৯ নং পদ
গ) ২৮ নং পদ
ঘ) ৫০ নং পদ
37. চর্যাপদের পুঁথি আবিষ্কৃত হয়েছিল
(a) নেপালের রাজদরবারের গ্রন্থাগার থেকে
(b) ত্রিপুরার রাজদরবারের গ্রন্থাগার থেকে
(c) তিব্বতের রাজদরবারের গ্রন্থাগার থেকে
(d) আসামের রাজদরবারের গ্রন্থাগার থেকে।
38. হিন্দু কবিরা কাকে নৃপতিতিলক বলেছেন?
(a) ইলিয়াস শাহ
(b) দনুজমর্দনদেব
(c) হোসেন শাহ
(d) জালালউদ্দিন।
39. মধ্যযুগের বাংলা সাহিত্যকে স্পষ্টত …. , …. এবং …. এই তিনটি শাখায় ভাগ করা যায়। (শূন্যস্থান পূরণ কর)
(a) লোকসাহিত্য, অনুবাদকাব্য, মঙ্গলকাব্য
(b) পদাবলি, অনুবাদকাব্য, মঙ্গলকাব্য
(c) পদাবলি, অনুবাদকাব্য, মনসামঙ্গল
(d) পদাবলি, গীতিকাব্য, মঙ্গলকাব্য।
40. শ্রীকৃষ্ণকীর্তন কাব্য সম্পর্কে নিম্নলিখিত বিবৃতিগুলির সত্য-মিথ্যা নিরূপণ কর।
(I) এটি প্রাকচৈতন্য যুগের রচনা
(II) এই কাব্যে পয়ার ও ত্রিপদী ছন্দের বৈচিত্র্যপূর্ণ প্রয়োগ লক্ষ্য করা যায়
(III) কাব্যটি উক্তি-প্রত্যুক্তি মূলক
(IV) এই কাব্যের কবি সংস্কৃতে অভিজ্ঞ ছিলেন।
(a) (I) সত্য (II) সত্য (III) সত্য (IV) সত্য
(b) (I) সত্য (II) মিথ্যা (III) সত্য (IV) মিথ্যা
(c) (I) মিথ্যা (II) সত্য (III) মিথ্যা (IV) সত্য
(d) (I) সত্য (II) সত্য (III) মিথ্যা (IV) মিথ্যা।