বাংলা নমুনা প্রশ্নঃ একাদশ শ্রেণি প্রথম সেমিস্টার
একাদশ শ্রেণির প্রথম সেমিস্টারের বাংলা (Class XI 1st Semester Bengali Model Question with Answer) বিষয়ের দশ সেট নমুনা প্রশ্ন দেওয়া হল। এতে ছাত্রছাত্রীরা অনুশীলন করার সুযোগ পাবে। প্রশ্নগুলি অত্যন্ত মনোযোগ সহকারে বাছাই করা হয়েছে ফলে ছেলেমেয়েরা উপকৃত হবে।
নমুনা প্রশ্নঃ সেট- ৭
1. ‘পুঁই মাচা’ গল্পের শুরুতে কোন্ সময়ের কথা বলা হয়েছে?
(a) বর্ষাকাল
(b) গ্রীষ্মকাল
(c) শীতকাল
(d) বসন্তকাল।
2. “জঞ্জাল প্রাণপণে তুলিয়া আনিয়াছে” জঞ্জালের মধ্যে কী ছিল?
(a) পালং শাক
(b) কলমি শাক
(c) পুঁই শাক
(d) নটে শাক।
3. একটা লেজঝোলা হলদে পাখি এ-ডাল ও-ডালে যাচ্ছিল
(a) শেওড়া গাছের
(b) আমড়া গাছের
(c) আম গাছের
(d) বনচালতা গাছের।
4. “জামার ইতিহাস নিম্নলিখিত রূপ”- জামার ইতিহাস সম্পর্কে সত্য-মিথ্যা নির্ণয় কর।
A। জামাটি অন্নপূর্ণা কিনেছিল
B। হরিপুরের রাসের মেলা থেকে
C। জামাটি এখনো নতুনের মত আছে
D। জামাটি এখন ক্ষেন্তির গায়ে হয়না।
বিকল্পসমূহ:
(a) (I) সত্য (II) সত্য (III) সত্য (IV) সত্য
(b) (I) সত্য (II) মিথ্যা (III) সত্য (IV) মিথ্যা
(c) (I) মিথ্যা (II) সত্য (III) মিথ্যা (IV) সত্য
(d) (I) সত্য (II) সত্য (III) মিথ্যা (IV) মিথ্যা।
5. “… বেহারারা সুবিধা করিয়া লইবার জন্য বরের পাল্কী একবার নামাইলো” (শূন্যস্থান পূরণ কর)
(a) আমলকীতলায়
(b) আমড়াতলায়
(c) আমতলায়
(d) জামতলায়।
6. “মা, বলব একটা কোথা? ঐ কোণটা ছিঁড়ে একটুখানি…”- ক্ষেন্তি থাকলে তার মায়ের কাছে কোন জিনিস চাইতো?
(a) আমলকীর
(b) আমসত্ত্ব
(c) পুঁইশাক
(d) নারকেল।
7. “তাছাড়া আমি যা দেবো নগদই দেব” বলেছিল
(a) সহায়হরি
(b) বিষ্ণু সরকার
(c) কালীময়
(d) শ্রীমন্ত মজুমদার।
8. নিম্নোক্ত ঘটনাগুলির কাল ক্রমানুসারে সাজাও
(I) ক্ষেন্তির মুখ লজ্জায় রাঙ্গা হয়ে উঠলো
(II) আগে নাতি হোক
(III) আষাঢ় মাসেই আমাকে এনো
(IV) দেখো তো কেমন না যান।
(a) (I) (II) (III) (IV)
(b) (II) (I) (III) (IV)
(c) (III) (II) (I) (IV)
(d) (II) (IV) (I) (III)
9) কমলাকান্তের মধ্যে কোন ইংরেজি গ্রন্থের ছায়া দেখা যায়?
(a) কনফেশনস অফ অ্যান ইংলিশ ওপিয়াম-ইটার
(b) দি লোটাস ইটার
(c) ইউটোপিয়া
(d) স্ট্রেঞ্জ আইল্যান্ড।
10) “তখন চক্ষু চাহিয়া ভালো করিয়া দেখিলাম …”- বক্তা কাকে দেখলেন?
(a) একটি ক্ষুদ্র মার্জার
(b) প্রসন্ন গোয়ালিনি
(c) মঙ্গলা
(d) নসীরামবাবু।
11) “আমি যে সেই চিরাগত প্রথার … করিয়া মনুষ্যকুলে … স্বরূপ পরিচিত হইব।” (শূন্যস্থান পূরণ কর)
(a) অসম্মান, কাপুরুষ
(b) অবমাননা, কাপুরুষ
(c) অসম্মান, কুলাঙ্গার
(d) অবমাননা, কুলাঙ্গার।
12) ‘তাঁহারা অনেকে চোর অপেক্ষাও অধার্মিক।”- কারা অধার্মিক?
(a) ধনী ব্যক্তিরা
(b) বড়ো বড়ো সাধু
(c) কৃপণ ব্যক্তিরা
(d) দয়ালু ব্যক্তিরা।
13) “এ পৃথিবীর মৎস্য, মাংসে আমাদের কিছু অধিকার আছে।”- বিড়ালের এই মন্তব্য কোন মতাদর্শের ইঙ্গিত দেয়?
(a) পুঁজিবাদী
(b) সমাজতান্ত্রিক
(c) ভাববাদী
(d) নৈরাজ্যবাদী।
14. “করুণার সিন্ধু তুমি”- আলোচ্য অংশে তুমি বলা হয়েছে
(a) মধুসূদন দত্তকে
(b) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে
(c) রবীন্দ্রনাথ ঠাকুরকে
(d) রাজনারায়ণ বসুকে।
15. “সেই জানে…”- সে কী জানে?
(a) গিরীশ কত গুণ ধারণ করে
(b) মহাপর্বত কত মহান
(c) হেমাদ্রি কত উজ্জ্বল
(d) বিদ্যাসাগর আসলে জ্ঞানী মানুষ।
16. “পরিমলে ফুল-কুল … … ভরে।” (শূন্যস্থান পূরণ কর)
(A) দশ দিক
(B) দশ দিশ
(C) দশ দেশ
(D) দিক দিক।
17. “গাহি সাম্যের গান”- সাম্য কথার আক্ষরিক অর্থ হলো
(a) সমতা
(b) সামঞ্জস্য
(c) সামগ্রিক
(d) শান্তি।
18. “দোকানে কেন এ দর কষাকষি?”- কথাটির অন্তর্নিহিত অর্থ হল?
(a) বিভিন্ন ধর্মের মধ্যে নেতিবাচক তুলনা
(b) বিভিন্ন ধর্মস্থানের মধ্যে তুলনা
(c) ধর্মাচরণের গুরুত্ব প্রদান
(d) ধর্মগ্রন্থ কেনার সময় দরদাম করা।
19. স্তম্ভ মেলাও:
| ক স্তম্ভ | খ স্তম্ভ |
| (I) নীলাচল | (A) ইসলাম |
| (II) বুদ্ধ গয়া | (B) ইহুদি, খ্রিস্টান, ইসলাম |
| (III) কাবা-ভবন | (C) হিন্দু |
| (IV) জেরুজালেম | (D) বৌদ্ধ |
বিকল্পসমূহ:
() (I)-(A), (II)-(B), (III)-(C), (IV)-(D)
() (I)-(D), (II)-(C), (III)-(B), (IV)-(A)
() (I)-(C), (II)-(D), (III)-(B), (IV)-(A)
() (I)-(C), (II)-(D), (III)-(A), (IV)-(B)
20. সাম্যবাদী কবিতায় উল্লেখিত বৌদ্ধদের পবিত্র স্থান কোনটি?
(a) নীলাচল
(b) কাবা-ভবন
(c) বুদ্ধ-গয়া
(d) বৃন্দাবন।
21. “সেই দুঃস্বপ্ন দেখে আঁতকে উঠে, পেলাইও ছুটে চলে গেল…”- কার কাছে ছুটে গিয়েছিল?
(a) এলিসেন্দার কাছে
(b) পাদ্রে গোনসাগার কাছে
(c) পড়োশিনির কাছে
(d) দেবদূতের কাছে।
22. “তখন ওরা একটু দরাজদিল হয়ে উঠল” কারা?
(a) ভোরবেলাকার দর্শকরা
(b) পেলাইও আর এলিসেন্দা
(c) খ্রিস্টান ধর্মযাজকরা
(d) যাদের শরীরে দয়ামায়া আছে তারা।
23. বিবৃতি-কারণ মূলক প্রশ্ন:
বিবৃতি (A): এ যে এক জোচ্চোর ফেরেববাজ।
কারণ (R): এ ঈশ্বরের ভাষাই বোঝে না, কিংবা জানেও না কী করে ঈশ্বরের উজির-নাজিরদের সম্ভাষণ করতে হয়।
বিকল্পসমূহ:
(a) বিবৃতি (A) ঠিক কিন্তু কারণ (R) ভুল
(b) বিবৃতি (A) ভুল কিন্তু কারণ (R) ঠিক
(c) বিবৃতি (A) এবং কারণ (R) উভয়ই ঠিক এবং (R) হল (A) এর সঠিক কারণ।
(d) বিবৃতি (A) এবং কারণ (R) উভয়ই ঠিক কিন্তু (R) (A)-এর সঠিক কারণ নয়।
24. “নিয়মকানুন যখন সব …” (শূন্যস্থান পূরণ কর)
(a) নিরুদ্দেশ
(b) লোপাট
(c) তুচ্ছ
(d) অদৃশ্য।
25.”কয়েদ করে তাকে”- কাকে কয়েদ করা হয়?
(a) শিল্পীকে
(b) লেখককে
(c) কবিকে
(d) ফাঁসুড়েকে।
26. ফরাসি ভাষা কোন ভাষাগোষ্ঠীর অন্তর্গত?
(a) ইতালীয়
(b) জার্মানিক
(c) ইন্দো-ইউরোপীয়
(d) গ্রীক।
27. যেসব ভাষায় বিভক্তি, উপসর্গ, প্রত্যয় ইত্যাদি স্বতন্ত্রভাবে ব্যবহৃত হয়, তাদেরকে বলা হয়
ক) অনন্বয়ী ভাষা
খ) মুক্তান্বয়ী ভাষা
গ) অত্যন্বয়ী ভাষা
ঘ) সমন্বয়ী ভাষা।
28. কেন্তুম্ গোষ্ঠীর ভাষা হল
(a) ইন্দো-ইরানীয়
(b) আর্মেনীয়
(c) আলবেনীয়
(d) গ্রিক।
29. ‘এসপারেন্তো’ কৃত্রিম ভাষাটি কে তৈরি করেন?
(a) Madge Skelly
(b) ওটো ইয়েসপারসন
(c) এল. এল. জামেনহফ
(d) Abbe Charles Michel de I’Epee
30. ‘অস্ট্রিক’ ভাষা কোন জনগোষ্ঠীর ভাষা?
(a) মোঙ্গলয়েড
(b) নিগ্রোবটু
(c) আদি অস্ত্রাল
(d) দ্রাবিড়।
31. তেলেগু লিপি কোন দ্রাবিড় ভাষার লিপির অনুরূপ?
(a) মালয়ালম লিপি
(b) তামিল লিপি
(c) মারাঠি লিপি
(d) কন্নড় লিপি।
32. সংস্কৃত নাটকে শিক্ষিত রমণী এবং রাজপুরুষের সংলাপে কোন প্রাকৃত ভাষার ব্যবহার হতো?
(a) মাগধী প্রাকৃত
(b) অর্ধমাগধী প্রাকৃত
(c) শৌরসেনী প্রাকৃত
(d) মহারাষ্ট্রী প্রাকৃত।
33. আদি-মধ্য বাংলা ভাষার নিদর্শন হল
(a) চর্যাপদ
(b) শ্রীকৃষ্ণকীর্তন
(c) সেক শুভোদয়া
(d) বিদগ্ধ মুখমন্ডল।
34. নিচের কোনটি বাংলা ভাষার একটি উপভাষা নয়?
(a) ভোজপুরি
(b) রাঢ়ী
(c) বরেন্দ্রী
(d) বঙ্গালি।
35. প্রশ্নে উল্লেখিত বিবৃতি ও কারণ বিবেচনা করে সঠিক বিকল্পটি নির্বাচন কর:
বিবৃতি (A): কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলের বাংলা ভাষা আদর্শ বাংলা হিসেবে স্বীকৃতি পেয়েছে।
কারণ (R): ব্রিটিশ আমল থেকেই কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চল রাজনৈতিক এবং অর্থনৈতিক কারণে প্রাধান্য পেয়ে আসছে।
(a) বিবৃতি (A) ঠিক কিন্তু কারণ (R) ভুল
(b) বিবৃতি (A) ভুল কিন্তু কারণ (R) ঠিক
(c) বিবৃতি (A) এবং কারণ (R) উভয়ই ঠিক এবং (R) হল (A) এর সঠিক কারণ।
(d) বিবৃতি (A) এবং কারণ (R) উভয়ই ঠিক কিন্তু (R) (A)-এর সঠিক কারণ নয়।
36. চর্যাপদে উল্লেখিত একটি প্রবাদ হল
(a) অপনা মাংসে হরিণা বৈরী
(b) নাচতে না জানলে উঠোন বাঁকা
(c) সব ভালো যার শেষ ভালো
(r) অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট।
37. হরপ্রসাদ শাস্ত্রী যে পুথি পেয়েছিলেন তাতে মোট কতগুলি পদ ছিল?
(a) পঁয়তাল্লিশটি
(b) একান্নটি
(c) পঞ্চাশটি
(d) সাড়ে ছেচল্লিশটি।
38. স্তম্ভ মেলাও।
| ক স্তম্ভ | খ স্তম্ভ |
| (I) মাধব কন্দলি | (A) অদ্ভুতাচার্যের রামায়ণ |
| (II) নিত্যানন্দ আচার্য | (B) শ্রীরাম পাঁচালি |
| (III) চন্দ্রাবতী | (C) রামায়ণ |
| (IV) উৎসবানন্দ | (D) সীতার বনবাস। |
বিকল্প সমূহ:
(a) (I)-(A), (II)-(B), (III)-(C), (IV)-(D)
(b) (I)-(C), (II)-(D), (III)-(B), (IV)-(A)
(c) (I)-(D), (II)-(B), (III)-(C), (IV)-(A)
(d) (I)-(B), (II)-(A), (III)-(C), (IV)-(D)
39. বাংলায় প্রথম মহাভারত অনুবাদ করেন
(a) কাশীরাম দাস
(b) শ্রীকর নন্দী
(c) পরমেশ্বর দাস
(d) নিত্যানন্দ ঘোষ।
40. …. এবং ….. হল চন্ডীমঙ্গলের দুটি খন্ড?
(a) কালকেতু ও ফুল্লরা
(b) কালকেতু ও ধনপতি
(c) আখেটিক ও বণিক
(d) চন্ডী এবং অভয়া।