বাংলা নমুনা প্রশ্নঃ একাদশ শ্রেণি প্রথম সেমিস্টার
একাদশ শ্রেণির প্রথম সেমিস্টারের বাংলা (Class XI 1st Semester Bengali Model Question with Answer) বিষয়ের দশ সেট নমুনা প্রশ্ন দেওয়া হল। এতে ছাত্রছাত্রীরা অনুশীলন করার সুযোগ পাবে। প্রশ্নগুলি অত্যন্ত মনোযোগ সহকারে বাছাই করা হয়েছে ফলে ছেলেমেয়েরা উপকৃত হবে। বাজারচলতি প্রশ্ন সংকলনে অনেক গুরুত্বহীন প্রশ্ন দেওয়া থাকে, আবার একই প্রশ্ন একাধিক সেটে দেওয়া থাকে। কিন্তু এখানে যে দশ সেট প্রশ্ন রয়েছে সবকটি গুরুত্বপূর্ণ এবং একই প্রশ্ন একাধিকবার দিয়ে পাতা ভরানো হয়নি। যাইহোক, এই প্রশ্নগুলি প্র্যাক্টিস করলে একাদশ শ্রেণির প্রথম সেমিস্টারের পরীক্ষায় ভালো ফল পাওয়া যাবে।
নমুনা প্রশ্নঃ সেট- ৬
1. সহায়হরির স্ত্রীর নাম
(a) অনুপমা
(b) অন্নদা
(c) দুর্গা
(d) অন্নপূর্ণা।
2. স্তম্ভ মেলাও
| ক স্তম্ভ | খ স্তম্ভ |
| (I) ক্ষেন্তি | A) মূখুয্যে বাড়ির ছোট খুকি |
| (II) পুঁটি | B) কলের পুতুল |
| (III) রাধী | C) বেশি মিষ্টি খেতে পারে না |
| (IV) দুর্গা | D) ভোজনপটু |
বিকল্পসমূহ:
(a) (I)-(A), (II)-(B), (III)-(C), (IV)-(D)
(b) (I)-(D), (II)-(C), (III)-(B), (IV)-(A)
(c) (I)-(D), (II)-(B), (III)-(C), (IV)-(A)
(d) (I)-(A), (II)-(C), (III)-(B), (IV)-(D)
3. “মেয়েমানুষের আবার অত নলা কিসের”- বলেছিল
(a) সহায়হরি
(b) অন্নপূর্ণা
(c) ক্ষেন্তির পিসি
(d) ক্ষেন্তির শাশুড়ি।
4. “মা মা, দেখবে এসো…” কে কাকে ডেকেছিল?
(a) ক্ষেন্তি, অন্নপূর্ণাকে
(b) রাধী ও পুটি, অন্নপূর্ণাকে
(c) রাধী, অন্নপূর্ণাকে
(d) ক্ষেন্তি ও রাধী, অন্নপূর্ণাকে।
5. “মা, … মাসেই আমাকে এনো” (শূন্যস্থান পূরণ কর)
(a) শ্রাবণ
(b) জৈষ্ঠ্য
(c) আষাঢ়
(d) আশ্বিন।
6. ক্ষেন্তির বিয়েতে বরপণের কত টাকা বাকি ছিল?
(a) প্রায় পাঁচশো টাকা
(b) প্রায় আড়াইশো টাকা
(c) প্রায় হাজার টাকা
(d) প্রায় তিনশো টাকা।
7. “তোমার মেয়েটির হয়েছিল কি”- উত্তরে উদ্দিষ্ট বক্তা কী বলেছিল?
(a) বসন্ত হয়েছিল শুনলাম
(b) কলেরা হয়েছিল
(c) সামান্য সর্দি কাশি
(d) ম্যালেরিয়া।
8. “মা, দাও, প্রথম পিঠেখানা … ফেলে দিয়ে আসি।” (শূন্যস্থান পূরণ কর)
(a) উঠোনে
(b) কানাচে ষাঁড়া ষষ্ঠীকে
(c) পুকুরে
(d) উনুনে।
9) বঙ্কিমচন্দ্র কোন্ ছদ্মনামে ‘বিড়াল’ প্রবন্ধটি রচনা করেছেন?
(a) ভানু সিংহ
(b) কমলাকান্ত শর্মা
(c) কালপুরুষ
(d) হাবু শর্মা।
10) “সুতরাং রাগ করিতে পারি না”- কমলাকান্তের এরকম ভাবার কারণ
(a) দুধের ওপর বিড়ালের অধিকার স্বাভাবিক
(b) বিড়াল এবং কমলাকান্তের অধিকার সমান
(c) কমলাকান্ত এতক্ষণ খায়নি
(d) কমলাকান্ত এতক্ষণ ঝিমোচ্ছিল।
11) কমলাকান্ত কী নিয়ে মার্জারীর প্রতি ধাবিত হয়েছিলেন?
(a) একটি ভগ্ন যষ্টি
(b) এক টুকরো ইট
(c) হুঁকা হাতে
(d) এক খণ্ড পাথর।
12) “তাহার দণ্ড হয় না কেন?”- কার কথা বলা হয়েছে?
(a) চোরের
(b) সাধুর
(c) ধনীর
(d) কৃপণের।
13) “আমাদের … চামড়া দেখিয়া … করিও না।’-
(a) কালো, ঘৃণা
(b) সাদা, করুণা
(c) বাদামী, বিচার
(d) লাল, ঘৃণা।
14. “করুণার সিন্ধু তুমি”- আলোচ্য অংশে সিন্ধু কথার অর্থ
(a) সাগর
(b) সিন্ধু নদ
(c) জলাশয়
(d) পুষ্করিণী।
15. “যে জন আশ্রয় লয় … চরণে” (শূন্যস্থান পূরণ কর)।
(a) স্বর্ণ
(b) সুবর্ণ
(c) কোমল
(d) রজত।
16. “… তরু-দল, দাসরূপ ধরি।” (শূন্যস্থান পূরণ কর)
(A) দীর্ঘ শির
(B) অতি উচ্চ
(C) সু উচ্চ
(D) দীর্ঘ দিন।
17. “গাহি সাম্যের গান / যেখানে আসিয়া এক হয়ে গেছে সব …।” (শূন্যস্থান পুরণ করো)
(a) বাধা-বিপত্তি
(b) বাধা-ব্যবধান
(c) ধর্ম-অধর্ম
(d) জ্ঞান-অজ্ঞান।
18. “কিন্তু কেন এ পণ্ডশ্রম”- কোন জিনিসকে পন্ডশ্রম বলা হয়েছে?
(a) তীর্থস্থান ভ্রমণ
(b) মানব সেবা
(c) ধর্মগ্রন্থ ক্রয়
(d) ধর্মশাস্ত্র অধ্যয়ন।
19. স্তম্ভ মেলাও:
| ক স্তম্ভ | খ স্তম্ভ |
| (I) মন্দির | (A) পার্সি |
| (II) মসজিদ | (B) খ্রিস্টান |
| (III) গির্জা | (C) হিন্দু |
| (IV) আতরান | (D) ইসলাম |
বিকল্পসমূহ:
() (I)-(A), (II)-(B), (III)-(C), (IV)-(D)
() (I)-(D), (II)-(C), (III)-(B), (IV)-(A)
() (I)-(C), (II)-(D), (III)-(B), (IV)-(A)
() (I)-(C), (II)-(D), (III)-(A), (IV)-(B)
20. কন্দর কথাটির অর্থ কী?
(a) গুহা
(b) ধ্যান
(c) বাণী
(d) উপাসনা।
21. “ওরা বাড়ির ভেতরে এতই কাঁকড়া মেরেছিল…”
(a) বৃষ্টির প্রথম দিনে
(b) বৃষ্টির দ্বিতীয় দিনে
(c) বৃষ্টির তৃতীয় দিনে
(d) যেদিন বৃষ্টি থামলো।
22. “একটু বাদেই বাচ্চাটাও জেগে উঠল মস্ত এক … নিয়ে।” (শূন্যস্থান পূরণ কর)
(a) খাই-খাই
(b) হাসি
(c) চিৎকার
(d) কান্না।
23. রোম থেকে আসা চিঠিতে ডানাওয়ালা বুড়ো সম্পর্কে যে তথ্যগুলি জানতে চাওয়া হয় (সত্য-মিথ্যা নিরূপণ)।
(I) নাভি আছে কিনা
(II) কথার সঙ্গে প্রাচীন সিরিয়াস ভাষার মিল আছে কিনা
(III) মাথাভর্তি চুল আছে কিনা
(IV) লাতিন ভাষা বোঝে কিনা।
বিকল্পসমূহ:
(a) (I) সত্য (II) সত্য (III) সত্য (IV) সত্য
(b) (I) সত্য (II) মিথ্যা (III) সত্য (IV) মিথ্যা
(c) (I) মিথ্যা (II) সত্য (III) মিথ্যা (IV) সত্য
(d) (I) সত্য (II) সত্য (III) মিথ্যা (IV) মিথ্যা।
24. “ফাঁস লাগাচ্ছে গলায়”- কে?
(a) কালবৈশাখী ঝড়
(b) উত্তাল সমুদ্র
(c) নীল আকাশ
(d) কালো মেঘের দল।
25.”কয়েদ করে তাকে”- তাকে কয়েদ করা হয় কারণ
(a) তাকে ভয় পায় ওরা
(b) তার শাস্তির মেয়াদ ফুরোয়নি
(c) তার বিচার হবে
(d) তাকে দ্বীপান্তরে পাঠানো হবে।
26. ইংরেজি কোন ভাষাগোষ্ঠীর অন্তর্গত?
(a) আর্মেনীয়
(b) আলবেনিয়
(c) তোখারীয়
(d) পশ্চিম জার্মানিক।
27. রূপতত্ত্ব অনুযায়ী, এস্কিমোদের ভাষা যে শ্রেণীর অন্তর্ভুক্ত
(a) অসমবায়ী
(b) মুক্তান্বয়ী
(c) অত্যন্বয়ী
(d) সমন্বয়ী।
28. ইন্দো-ইউরোপীয় বংশের যে শাখাটি ভারতে প্রবেশ করে তার নাম
(a) দ্রাবিড়
(b) অস্ট্রিক
(c) ভারতীয় আর্য
(d) ইরানীয়।
29. ‘ভোলাপুক’ ভাষা কে প্রবর্তন করেন?
(a) Madge Skelly
(b) ওটো ইয়েসপারসন
(c) এল. এল. জামেনহফ
(d) যোহান মার্টিন শ্লেইয়ার।
30. অস্ট্রো-এশিয়াটিক ভাষাগোষ্ঠীর অন্যতম প্রধান ভাষাটি হল
(a) শবর
(b) কোরকু
(c) ভূমিজ
(d) সাঁওতালি।
31. কী থেকে আসাম কথার উৎপত্তি?
(a) আসমান
(b) অসমীয়া
(c) অহমিয়া
(d) আহোম।
32. ‘গ্রন্থ সাহিব’ কোন ভাষায় লেখা?
(a) লহন্দী
(b) সিন্ধি
(c) পশ্চিমা পাঞ্জাবি
(d) পুর্বী পাঞ্জাবি।
33. প্রশ্নোদ্ধৃত বিবৃতির প্রেক্ষিতে কারণটি যথাযথ কিনা বিচার কর।
বিবৃতি (A): পাণিনি রচিত ব্যাকরণের নাম অষ্টাধ্যায়ী।
কারণ (R): তাঁর ব্যাকরণটি আটটি অধ্যায়ে বিন্যস্ত।
(a) বিবৃতি (A) ঠিক কিন্তু কারণ (R) ভুল
(b) বিবৃতি (A) ভুল কিন্তু কারণ (R) ঠিক
(c) বিবৃতি (A) এবং কারণ (R) উভয়ই ঠিক এবং (R) হল (A) এর সঠিক কারণ।
(d) বিবৃতি (A) এবং কারণ (R) উভয়ই ঠিক কিন্তু (R) (A)-এর সঠিক কারণ নয়।
34. একটি নির্দিষ্ট অঞ্চলে প্রচলিত বিশেষ ভাষা ছাঁদকে উপভাষা বলা হয় ….. (শূন্যস্থান পূরণ কর)
(a) আদর্শ ভাষা
(b) আঞ্চলিক ভাষা
(c) উপভাষা
(d) সমাজভাষা।
35. বাংলাদেশের ঢাকা শহরে বাংলা ভাষার কোন উপভাষা প্রচলিত?
(a) রাঢ়ী
(b) বরেন্দ্রি
(c) বঙ্গালী
(d) কমরূপী।
36. নিম্নোক্ত ঘটনাগুলির কাল ক্রমানুসারে সাজাও
(I) হাজার বছরের পুরান বাঙ্গালা ভাষায় বৌদ্ধ গান ও দোহা প্রকাশ
(II) হরপ্রসাদ শাস্ত্রী তৃতীয়বার নেপালে যান।
(III) সুনীতি কুমার চট্টোপাধ্যায় প্রমুখ প্রমাণ করেন যে চর্যার ভাষা বাংলা।
(IV) নেপালের রাজদরবারের গ্রন্থাগার থেকে চর্যাপদের পুথি আবিষ্কৃত হয়।
(a) (I) (II) (III) (IV)
(b) (II) (I) (III) (IV)
(c) (III) (II) (I) (IV)
(d) (II) (IV) (I) (III)
37. হরপ্রসাদ শাস্ত্রীর সম্পাদনায় চর্যাপদের পুথিটি কী নামে গ্রন্থাকারে প্রকাশিত হয়েছিল?
(a) চর্যাচর্যবিনিশ্চয়
(b) আশ্চর্যচর্যাশ্চয়
(c) পুরনো বাংলা গান ও দোহা
(d) হাজার বছরের পুরান বাঙ্গালা ভাষায় বৌদ্ধ গান ও দোহা।
38. শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের প্রথম চারটি খন্ড ক্রমানুসারে সাজাও।
(a) জন্মখন্ড, তাম্বুলখন্ড, দানখন্ড, নৌকাখন্ড
(b) জন্মখন্ড, বংশীখন্ড, দানখন্ড, নৌকাখন্ড
(c) জন্মখন্ড, ভারখন্ড, দানখন্ড, নৌকাখন্ড
(d) নৌকাখন্ড, তাম্বুলখন্ড, দানখন্ড, নৌকাখন্ড।
39. রচনার সন-তারিখ যুক্ত প্রথম বাংলা কাব্য কোনটি?
(a) রামায়ণ
(b) কাশীদাসী মহাভারত
(c) শ্রীকৃষ্ণবিজয়
(d) শ্রীকৃষ্ণকীর্তন।
40. ইছাই ঘোষ কোন মঙ্গল কাব্যের চরিত্র?
(a) শীতলামঙ্গল
(b) চন্ডীমঙ্গল
(c) শিবমঙ্গল
(d) ধর্মমঙ্গল।