বাংলা নমুনা প্রশ্ন সেট- ৫ (১ম সেমঃ)

বাংলা নমুনা প্রশ্নঃ একাদশ শ্রেণি প্রথম সেমিস্টার

একাদশ শ্রেণির প্রথম সেমিস্টারের বাংলা (Class XI 1st Semester Bengali Model Question with Answer) বিষয়ের নমুনা প্রশ্ন। বাছাই করা প্রশ্নের সংকলন। প্রতিটি প্রশ্নই গুরুত্বপূর্ণ। ছাত্রছাত্রীরা এই প্রশ্নগুলি প্র্যাক্টিস করলে একাদশ শ্রেণির প্রথম সেমিস্টারের পরীক্ষায় ভালো ফল পাওয়া যাবে। 

নমুনা প্রশ্নঃ সেট- ৫

1. সহায়হরির পদবি ছিল
(a) মজুমদার
(b) চাটুজ্যে
(c) মুখুজ্যে
(d) আচার্য্য।

2. “ও নাকি উচ্ছুগ্‌গু করা মেয়ে-“- ‘উচ্ছুগ্‌গু করা’ মেয়ে বলতে বোঝানো হয়েছে
(a) দেবতার নামে উৎসর্গ করা
(b) বরপক্ষ কর্তৃক আশীর্বাদ করা
(c) লগ্নভ্রষ্টা
(d) পূর্বে বিবাহিত।

3. “… কুম্ভকারবধুর আত্মীয়স্বজনের হাতে বেদম প্রহার” খেয়েছিল
(a) কালিময়
(b) শ্রীমন্ত মজুমদার
(c) সহায়হরি
(d) শ্রীমন্ত মজুমদারের পুত্র।

4. “দেখ, হয়তো বেঁচে যেতেও পারে”- কার কথা বলা হয়েছে
(a) ক্ষেন্তির
(b) পুঁইচারার
(c) রাধীর
(d) একটি গরুর।

5. ক্ষেন্তির বিবাহ হয়েছিল
(a) বৈশাখ মাসের প্রথমে
(b) জৈষ্ঠ্য মাসের প্রথমে
(c) আষাঢ় মাসের প্রথমে
(d) শ্রাবণ মাসের প্রথমে।

6. বিবৃতি-কারণ মূলক প্রশ্ন:
বিবৃতি (A): ক্ষেন্তির মুখ লজ্জায় রাঙ্গা হইয়া উঠিল।

কারণ (R): তোর বাবা তোর বাড়ি যাবে কেন রে, আগে নাতি হোক।

(a) বিবৃতি (A) ঠিক কিন্তু কারণ (R) ভুল
(b) বিবৃতি (A) ভুল কিন্তু কারণ (R) ঠিক
(c) বিবৃতি (A) এবং কারণ (R) উভয়ই ঠিক এবং (R) হল (A) এর সঠিক কারণ।
(d) বিবৃতি (A) এবং কারণ (R) উভয়ই ঠিক কিন্তু (R) (A)-এর সঠিক কারণ নয়।

7. সহায়হরির দুরসম্পর্কের বোন থাকে
(a) মণিগাঁয়ে
(b) কালীঘাটে
(c) টালায়
(d) দেবীপুরে।

8. “দিদি বড় ভালবাসত”- বলেছিল
(a) পুঁটি
(b) দুর্গা
(c) খেদি
(d) রাধী।

9) পাঠ্য ‘বিড়াল’ প্রবন্ধটি কমলাকান্তের দপ্তর-এর
(a) একাদশ সংখ্যক রচনা
(b) দ্বাদশ সংখ্যক রচনা
(c) ত্রয়োদশ সংখ্যক রচনা
(d) কোনোটিই নয়।

10) “কেহ মরে … ছেঁচে, কেহ খায় …।” (শূন্যস্থান পূরণ কর)
(a) পুকুর, রুই
(b) বিল, কই
(c) নদী, রুই
(d) জল, কই।

11) বিড়ালটি কমলাকান্তের হাতে যষ্টি দেখে ভয় পেল না কারণ
(a) সে যষ্টি দেখতে পায়নি
(b) সে খুব সাহসী ছিল
(c) সে ছিল প্রসন্নর পোষা বিড়াল
(d) সে কমলাকান্তকে জানত।

12) চুরির মূল যে … তাহার …. হয় না কেন? (শূন্যস্থান পূরণ কর)
(a) দারিদ্র্য, প্রতিকার
(b) অভাব, শাস্তি
(c) কৃপণ, দণ্ড
(d) ধনী, দণ্ড।

13) ‘বিড়াল’ প্রবন্ধে বিড়ালের গায়ের রঙ
(a) বাদামি
(b) কালো
(c) সাদা
(d) হলুদ।

14. “বিদ্যার সাগর তুমি বিখ্যাত …” (শূন্যস্থান পূরণ কর)
(a) ভারতে
(b) জগতে
(c) ভুবনে
(d) বঙ্গে।

15. “কিন্তু ভাগ্য-বলে পেয়ে সে মহাপর্বতে”- আলোচ্য অংশে কাকে মহাপর্বত বলা হয়েছে?
(a) বিদ্যাসাগর
(b) হিমালয়
(c) মধুসূদন
(d) কোনোটিই নয়।

16. “দীর্ঘ-শিরঃ তরু-দল” যা করে
(A) সুস্বাদু ফলের যোগান দেয়
(B) ফুলের সুগন্ধ দেয়
(C) দিনের বেলায় ছায়া প্রদান করে
(D) উপরের সবকটি ঠিক।

17. স্তম্ভ মেলাও:

ক স্তম্ভ খ স্তম্ভ
(I) কনফুসিয়াস (A) উপজাতি বিশেষ
(II) চার্বাক (B) চৈনিক দার্শনিক
(III) বাইবেল (C) ভারতীয় দার্শনিক
(IV) গারো (D) খ্রিস্টানদের ধর্মগ্রন্থ

বিকল্পসমূহ:
() (I)-(B), (II)-(C), (III)-(D), (IV)-(A)
() (I)-(D), (II)-(C), (III)-(B), (IV)-(A)
() (I)-(D), (II)-(B), (III)-(C), (IV)-(A)
() (I)-(A), (II)-(C), (III)-(B), (IV)-(D)

18. বিবৃতি-কারণ মূলক প্রশ্ন:
বিবৃতি (A): সকল শাস্ত্র খুঁজে পাবে সখা খুলে দেখ নিজ প্রাণ!
কারণ (R): তোমাতে রয়েছে সকল কেতাব সকল কালের জ্ঞান।

(a) বিবৃতি (A) ঠিক কিন্তু কারণ (R) ভুল
(b) বিবৃতি (A) ভুল কিন্তু কারণ (R) ঠিক
(c) বিবৃতি (A) এবং কারণ (R) উভয়ই ঠিক এবং (R) হল (A) এর সঠিক কারণ।
(d) বিবৃতি (A) এবং কারণ (R) উভয়ই ঠিক কিন্তু (R) (A)-এর সঠিক কারণ নয়।

19. “বন্ধু, বলিনি …”- (শূন্যস্থান পূরণ কর)
(a) ঝুট
(b) মিথ্যা
(c) অসত্য
(d) উপরের কোনটিই নয়।

20. “সাম্যবাদী” কবিতায় “শাক্যমুনি” কাকে বলা হয়েছে?
(a) গৌতম বুদ্ধ
(b) মোজেস
(c) শ্রী কৃষ্ণ
(d) হযরত মুহাম্মদ।

21. ‘বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো’ গল্পটি বাংলায় অনুবাদ করেছেন
(a) শঙ্খ ঘোষ
(b) নবারুণ ভট্টাচার্য
(c) মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
(d) অনিন্দ্য সৌরভ।

22. “বৃষ্টি যখন ধরে এল”- কখন বৃষ্টি ধরে এল?
(a) দুপুরে
(b) বিকেলে
(c) সন্ধ্যায়
(d) মাঝরাতে।

23. “কৌতূহলীরা এল … থেকে।” (শূন্যস্থান পূরণ কর)
(a) বিভিন্ন দেশ
(b) দূর-দূরান্তর
(c) দেশ বিদেশ
(d) দূরের শহর।

24. “ফাঁস লাগাচ্ছে গলায়” কিন্তু তা সত্বেও
(a) ঝরছে না কোনো অশ্রু
(b) চুইয়ে পড়ছে না কোনো রক্ত
(c) ধ্বনিত হচ্ছে না প্রতিবাদ
(d) শাণিত হচ্ছে না কোনো অস্ত্র।

25.”কবি তাঁর … নিয়ে/ শ্বাস ফেলছেন … মাঝখানে।” (শূন্যস্থান পূরণ কর)
(a) গান, জনতার
(b) গান, জনগণের
(c) সুর, জনতার
(d) সুর, জনগণের।

26. উত্তর আমেরিকার আজতেক সভ্যতায় কোন ভাষা প্রচলিত ছিল?
(a) বান্টু
(b) ইংরেজি
(c) উটো আজতেক
(c) হিব্রু।

27. রূপতত্ত্ব অনুযায়ী বাংলা ভাষা যে শ্রেণির অন্তর্ভুক্ত, তাকে বলা হয়-
(a) অসমবায়ী
(b) মুক্তান্বয়ী
(c) অত্যন্বয়ী
(d) সমন্বয়ী।

28. ইন্দো-ইউরোপীয় শাখার পাশাপাশি আর একটি শাখা ছিল, যার কোনো নিদর্শন পাওয়া যায়নি
(a) হিট্টাইট
(b) বান্টু
(c) জুলু
(d) আলতাইক।

29. মিশ্র ভাষার ক্ষেত্রে ‘পিজিন’-র পরের স্তর কী?
(a) পোস্ট পিজিন
(b) ক্রেওল
(c) চিনুক
(d) কোনটিও নয়।

30. ভারতের প্রাচীনতম ভাষাবংশ কোনটি?
(a) অস্ট্রিক ভাষাবংশ
(b) ভারতীয় আর্য
(c) ভোট চীনা
(d) দ্রাবিড়।

31. ‘তেলেগু’ শব্দটি …. শব্দ থেকে এসেছে। (শূন্যস্থান পূরণ কর)
(a) তেল
(b) তেলেঙ্গ
(c) তেলেঙ্গানা
(d) উপরের কোনটি নয়।

32. কোন প্রাকৃতকে ‘জৈন প্রাকৃত’ বলা হয়?
(a) মহারাষ্ট্রী প্রাকৃত
(b) অর্ধমাগধী প্রাকৃত
(c) শৌরসেনী প্রাকৃত
(d) পৈশাচি প্রাকৃত।

33. কে বলেছেন সংস্কৃত বাংলাভাষার ‘অতি-অতি-অতি-অতি-অতিবৃদ্ধ পিতামহী’?
(a) সুকুমার সেন
(b) সুনীত কুমার চট্টোপাধ্যায়
(c) দীনেশচন্দ্র সেন
(d) হরপ্রসাদ শাস্ত্রী।

34. বাংলা ভাষার উপভাষা কটি?
(a) চারটি
(b) পাঁচটি
(c) ছয়টি
(d) দশটি।

35. বাংলা গদ্যের চলিত রীতির মূল ভিত্তি হল
(a) ইংরেজি ভাষা
(b) মাতৃভাষা
(c) মৌখিক ভাষা
(d) সংস্কৃত ভাষা।

36. নিম্নোক্ত ঘটনাগুলির কাল ক্রমানুসারে সাজাও
(I) বাংলায় সেন বংশের রাজত্ব
(II) চর্যাপদ রচনার সূচনা
(III) বাংলায় পাল বংশের প্রতিষ্ঠা
(IV) বৌদ্ধ সিদ্ধাচার্যদের নেপাল, তিব্বতে পলায়ন।

(a) (I) (II) (III) (IV)
(b) (II) (I) (III) (IV)
(c) (III) (II) (I) (IV)
(d) (II) (IV) (I) (III)

37. চর্যাপদে কোন কবির সর্বাধিক সংখ্যক পদ রয়েছে?
(a) কাহ্নপাদ
(b) ভুসুকুপাদ
(c) সরহপাদ
(d) লুইপাদ।

38. কৃত্তিবাস ওঝা সম্পর্কে কোন তথ্যগুলি সত্য?
(I) তিনি প্রাকচৈতন্য যুগের কবি
(II) নদীয়া জেলার ফুলিয়ায় তার জন্ম হয়।
(III) কবি সংস্কৃত রামায়ণের আক্ষরিক অনুবাদ করেন
(IV) তার কাব্যে সাধারণ বাঙালি জীবনের প্রতিফলন ঘটেনি।

(a) (I) সত্য (II) সত্য (III) সত্য (IV) সত্য
(b) (I) সত্য (II) মিথ্যা (III) সত্য (IV) মিথ্যা
(c) (I) মিথ্যা (II) সত্য (III) মিথ্যা (IV) সত্য
(d) (I) সত্য (II) সত্য (III) মিথ্যা (IV) মিথ্যা

39. নিম্নোক্ত ঘটনাগুলির কাল ক্রমানুসারে সাজাও
(I) শ্রীকৃষ্ণকীর্তন রচনা
(II) শ্রীচৈতন্যদেবের জন্ম
(II) চৈতন্যজীবনী কাব্য রচনা
(IV) রামপ্রসাদ সেনের জন্ম

(a) (I) (II) (III) (IV)
(b) (II) (I) (III) (IV)
(c) (III) (II) (I) (IV)
(d) (II) (IV) (I) (III)

40. মহারাজ …. ভারতচন্দ্রকে …. উপাধি প্রদান করেন। (শূন্যস্থান পূরণ কর)
(a) রামচন্দ্র, রায়গুণাকর
(b) কৃষ্ণচন্দ্র, রায়গুণাকর
(c) কৃষ্ণচন্দ্র, রাজকবি
(d) হুসেন শাহ, গুণরাজ খান।

বাংলা নমুনা প্রশ্নঃ

error: Content is protected !!