বাংলা নমুনা প্রশ্নঃ একাদশ শ্রেণি প্রথম সেমিস্টার
একাদশ শ্রেণির প্রথম সেমিস্টারের বাংলা (Class XI 1st Semester Bengali Model Question with Answer) বিষয়ের নমুনা প্রশ্ন। বাছাই করা প্রশ্নের সংকলন। প্রতিটি প্রশ্নই গুরুত্বপূর্ণ। ছাত্রছাত্রীরা এই প্রশ্নগুলি প্র্যাক্টিস করলে একাদশ শ্রেণির প্রথম সেমিস্টারের পরীক্ষায় ভালো ফল পাওয়া যাবে।
নমুনা প্রশ্নঃ সেট- ৪
1. ‘পুঁই মাচা’ গল্পের কেন্দ্রীয় চরিত্র একটি কিশোরী মেয়ে। তার নাম হল
(a) ক্ষেন্তি
(b) অন্নপূর্ণা
(c) রাধী
(d) পুঁটি।
2. “গাঁয়ে কি গুজব রটেছে জান?”- কী গুজব?
(a) সহায়হরির বিচার হবে
(b) সহায়হরিকে একঘরে করা হবে
(c) ক্ষেন্তির বিয়ে দেওয়া হবে
(d) সহায়হরি অনেক টাকা ধার করেছে।
3. ক্ষেন্তি কার কাছে চিংড়ি মাছ কিনেছিল?
(a) ময়রা বুড়ি
(b) গয়া বুড়ি
(c) নয়া বুড়ি
(d) দয়া বুড়ি।
4. “ইহা দুষ্ট পক্ষের রটনা মাত্র।”- রটনাটি কী?
(a) কালিময় শ্রীমন্ত মজুমদারের কাছে অনেক টাকা ধারেন
(b) ক্ষেন্তির আশীর্বাদ হয়ে গেছে
(c) সহায়হরিকে একঘরে করা হবে
(d) শ্রীমন্ত মজুমদারের পুত্র দুশ্চরিত্র
5. দুর্গা অন্নপূর্ণাকে কী বলে সম্বোধন করেছিল?
(a) কাকিমা
(b) জেঠাইমা
(c) বড়মা
(d) খুড়ীমা।
6. ক্ষেন্তির বিবাহ সম্পর্কে কোন কথাগুলি সত্য তা নিরূপণ কর।
(I) বৈশাখ মাসের প্রথমে বিবাহ হয়েছিল
(II) পাত্রের প্রথম পক্ষের বিবাহ
(III) পাত্রের বয়স চল্লিশের খুব বেশি নয়
(IV) পাত্রটি দরিদ্র।
বিকল্পসমূহ:
(a) (I) সত্য (II) মিথ্যা (III) সত্য (IV) সত্য
(b) (I) সত্য (II) মিথ্যা (III) সত্য (IV) মিথ্যা
(c) (I) মিথ্যা (II) সত্য (III) মিথ্যা (IV) সত্য
(d) (I) সত্য (II) সত্য (III) মিথ্যা (IV) মিথ্যা।
7. “একেবারে চামার…” কাদের সম্পর্কে বলা হয়েছে?
(a) সহায়হরির পরিবার
(b) ক্ষেন্তির শ্বশুরবাড়ির লোকজন
(c) শ্রীমন্ত মজুমদারের পরিবার
(d) চৌধুরী পরিবার।
8. “অন্নপূর্ণা বলিয়া উঠিলেন- সরে এসে বসো মা”- কাকে বলেছিল?
(a) রাধী
(b) পুঁটি
(c) ক্ষেন্তি
(d) দুর্গা।
9) কমলাকান্তের দপ্তর’ প্রকাশিত হয়
(a) ১৮৭২ খ্রিস্টাব্দে
(b) ১৮৭৩ খ্রিস্টাব্দে
(c) ১৮৭৪ খ্রিস্টাব্দে
(d) ১৮৭৫ খ্রিস্টাব্দে।
10) “তাহার ভিতরে একটু ব্যঙ্গ ছিল” – কীসের ভেতর ব্যঙ্গ ছিল?
(a) নেপোলিয়নের কথায়,
(b) ওয়েলিংটনের হাসিতে
(c) প্রসন্নর কথাতে
(d) বিড়ালের ‘মেও’ ধ্বনিতে।
11) “সংসারের ক্ষীর, সর, দুগ্ধ, দধি, মৎস্য, মাংস, সকলই তোমরা খাইবে”- এখানে ‘তোমরা’ কারা?
(a) ধনীরা
(b) মানুষেরা
(c) বিড়ালেরা
(d) চোরেরা।
12) “চোরের দন্ড আছে, … কি দণ্ড নাই?” (শূন্যস্থান পূরণ কর)
(a) কার্পণ্যের
(b) দারিদ্র্যের
(c) নির্দয়তার,
(d) উদারতার।
13) ‘বিড়াল’ প্রবন্ধে বিড়াল নিজের রূপ বর্ণনা করেছে যেভাবে (সত্য-মিথ্যা নিরূপণ)।
(I) আহারাভাবে উদর কৃশ
(II) অস্থি পরিদৃশ্যমান
(III) লাঙ্গুল বিনত
(IV) দাঁত বাহির হইয়াছে।
বিকল্পসমূহ:
(a) (I) সত্য (II) সত্য (III) সত্য (IV) সত্য
(b) (I) সত্য (II) মিথ্যা (III) সত্য (IV) মিথ্যা
(c) (I) মিথ্যা (II) সত্য (III) মিথ্যা (IV) সত্য
(d) (I) সত্য (II) সত্য (III) মিথ্যা (IV) মিথ্যা।
14. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটির উৎস হল
(a) বীরাঙ্গনা কাব্য
(b) মেঘনাথবধ কাব্য
(c) চতুর্দশপদী কবিতাবলি
(d) কৃষ্ণকুমারী।
15. “কিন্তু … পেয়ে সে মহাপর্বতে”- (শূন্যস্থান পূরণ কর)।
(a) ভাগ্যগুণে
(b) ভাগ্যজোরে
(c) ভাগ্যবলে
(d) ভাগ্যবশত।
16. নদী কার কিঙ্করী?
(A) সমুদ্রের
(B) মহাপর্বতের
(C) ঝর্নার
(D) তরু কুলেশ্বরের।
17. “বন্ধু, যা খুশি হও…”- উদ্ধৃত অংশটির সরল অর্থ কী?
(a) যা খুশি সাজো
(b) ধর্মপরিচয় যাই হোক
(c) আনন্দিত হও
(d) যাকে খুশি অনুসরণ করো।
18. “তোমার হৃদয় বিশ্ব-দেউল”- ‘দেউল’ কথার অর্থ হল
(a) দেবতা
(b) দেবালয়
(c) ধর্মস্থান
(d) ধর্মগ্রন্থ।
19. “হাসিছেন তিনি অমৃত হিয়ার নিভৃত অন্তরালে”- উদ্ধৃত অংশে ‘তিনি’ কে?
(a) যুগাবতার
(b) দেবতা-ঠাকুর
(c) মহামানব
(d) অন্তর্যামী।
20. “ত্যজিল রাজ্য মানবের …ডাক শুনি।” (শূন্যস্থান পুরণ করো)
(a) মহা-বেদনার
(b) মহা-বিপদের
(c) মহা-কষ্টের
(d) মহা-প্রলয়ের।
21. ‘বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো’ গল্পটি কোন ইংরেজি গল্পের অনুবাদ?
(a) ওয়ান হান্ড্রেড ইয়ার্স অফ সলিচিউড
(b) এ ভেরি ওল্ড ম্যান উইথ ইনরমাস উইংস
(c) লাভ ইন দ্য টাইম অফ কলেরা
(d) নো ওয়ান রাইটস টু দি কর্নেল।
22. “রান্নাঘর থেকে পেলাইও সারা বিকেল তার ওপর নজর রাখলে…”- পেলাইওর হাতে ছিল
(a) একটা বড় লাঠি
(b) পালের খাটো মুগুরটা
(c) কিছু ন্যাপথলিন
(d) একটি বস্তা।
23. ডানাওয়ালা বুড়োকে দেখার জন্য কত দর্শনি দিতে হতো?
(a) এক সেন্ট
(b) পাঁচ সেন্ট
(c) দশ সেন্ট
(d) পনেরো সেন্ট।
24. নিম্নোক্ত ঘটনাগুলির কাল ক্রমানুসারে সাজাও
(I) কালো মেঘের দল/ ফাঁস লাগাচ্ছে গলায়
(II) নিয়মকানুন সব লোপাট
(III) কোনো চোখের জলও নয়
(IV) চুইয়ে পড়ছে না কোনো রক্ত।
(a) (I) (II) (III) (IV)
(b) (II) (I) (III) (IV)
(c) (III) (II) (I) (IV)
(d) (II) (I) (IV) (III)
25. “কয়েদ করে তাকে, আর”- তারপর কী করা হয়?
(a) গর্দানে আরো শক্ত করে জড়িয়ে দেয় ফাঁস
(b) নিয়ে যায় জনতার মাঝখানে
(c) দেওয়া হয় মৃত্যুর বিধান
(d) জোর করে ক্ষমা প্রার্থনা করানো হয়।
26. তোখারীয় ভাষাগোষ্ঠীর প্রচলন
(a) রাশিয়ায়
(b) মধ্য এশিয়ায়
(c) উত্তর আমেরিকায়
(d) ফিনল্যান্ডে।
27. যেসব ভাষায় শব্দের সঙ্গে কোনো উপসর্গ-প্রত্যয়, বিভক্তি ইত্যাদি যুক্ত থাকে না, সেইসব ভাষাকে বলা হয়
(a) সমবায়ী
(b) অসমবায়ী
(c) সমম্বয়ী
(d) অসমম্বয়ী।
28. বাংলা ভাষা কোন ভাষাবংশের অন্তর্গত?
(a) সেমীয়-হামীয়
(b) ইন্দো-ইউরোপীয়
(c) বান্টু
(d) দ্রাবিড়।
29. কয়েকটি অবর্গীভূত ভাষার উদাহরণ হল
(a) জাপানি, কোরীয়, বাস্ক
(b) মাসাই, মোরু, নুবা
(c) মজর, ফিনিস, এস্তোনিয়
(d) হিব্রু, কাবিল, তমশেক।
30. কে প্রথম অস্ট্রোনেশীয় শাখার সঙ্গে অস্ট্রো-এশিয়াটিক শাখার ভাষাগুলির সাধর্ম্য তুলে ধরেন?
(a) William Jones
(b) Williams Carry
(c) Father Holfman
(d ) Father W. Schmidt
31. মালায়লম ও কন্নড় কোন দ্রাবিড় ভাষা থেকে উদ্ভুত?
(a) তামিল ভাষা থেকে
(b) সংস্কৃত ভাষা থেকে
(c) তেলুগু ভাষা থেকে
(d) নীলগিরি ভাষা থেকে।
32. মধ্য ভারতীয় আর্য ভাষার সময়কাল হল
(a) ১৫০০ খ্রিস্টপূর্বাব্দ থেকে ৬০০ খ্রিস্টাব্দ
(b) ৯০০ খ্রিস্টপূর্বাব্দ থেকে ৬০০ খ্রিস্টাব্দ
(c) ৬০০ খ্রিস্টপূর্বাব্দ থেকে ৯০০ খ্রিস্টাব্দ
(d) ১০০ খ্রিস্টপূর্বাব্দ থেকে ৯০০ খ্রিস্টাব্দ।
33. কোন ডায়াগ্রামটি দ্রাবিড় ভাষাবংশের সঙ্গে তামিল এবং কন্নড় ভাষার সম্পর্ককে তুলে ধরছে।

(a) ডায়াগ্রাম (i)
(b) ডায়াগ্রাম (ii)
(c) ডায়াগ্রাম (iii)
(d) ডায়াগ্রাম (iv)
34. কেস ষ্টাডি ভিত্তিক প্রশ্নঃ
বাংলা গদ্যের জন্মলগ্নে তৎসম শব্দের বহুল প্রচলন ছিল। পরবর্তীকালে গদ্যরচনার এক নতুন রীতির প্রবর্তন ঘটে। রবীন্দ্রনাথ, প্রমথ চৌধুরী প্রমুখের হাত ধরে এই রীতি ক্রমশ জনপ্রিয় হয়ে ওঠে। বাংলা গদ্যের নতুন এই রীতিটি হল
(a) সাধু রীতি
(b) চলিত রীতি
(c) আদর্শ রীতি
(d) ব্যকরণসম্মত রীতি।
35. বাংলা গদ্যের সাধুরীতি সম্পর্কে কোন কথাটি সত্য নয়?
(a) তৎসম শব্দবহুল
(b) সাহিত্যেই সীমাবদ্ধ
(c) ক্রিয়া পদের সংক্ষিপ্ত রূপ
(d) সর্বনাম পদের দীর্ঘ রূপ।
36. বিবৃতি-কারণ মূলক প্রশ্ন:
বিবৃতি (A): ভাষাচার্য সুনীতিকুমার চট্টোপাধ্যায় প্রমাণ করেন যে, চর্যাপদের ভাষা বাংলা।
কারণ (R): চর্যাপদের যে ভাষা তার সঙ্গে বাংলা ভাষার রূপতত্বের অনেক মিল রয়েছে।
(a) বিবৃতি (A) ঠিক কিন্তু কারণ (R) ভুল
(b) বিবৃতি (A) ভুল কিন্তু কারণ (R) ঠিক
(c) বিবৃতি (A) এবং কারণ (R) উভয়ই ঠিক এবং (R) হল (A) এর সঠিক কারণ।
(d) বিবৃতি (A) এবং কারণ (R) উভয়ই ঠিক কিন্তু (R) (A)-এর সঠিক কারণ নয়।
37. চর্যাপদে মূলত কোন ধর্মের বিভিন্ন শাখার সাধন পদ্ধতি বর্ণিত হয়েছে?
(a) জৈন ধর্ম
(b) বৌদ্ধ ধর্ম
(c) হিন্দু ধর্ম
(d) খ্রিস্টান ধর্ম।
38. কাশীরাম দাসের নামে রচিত আর কোন কোন কাব্যের পরিচয় পাওয়া যায়?
(a) সত্যনারায়ণের পুঁথি
(b) স্বপ্নপর্ব
(c) জলপর্ব
(d) উপরের সবকটি।
39. শ্রীকৃষ্ণবিজয় কার লেখা?
(a) যশোরাজ খান
(b) মালাধর বসু
(c) ঘনশ্যাম দাস
(d) ভক্তরাম দাস
40. নিম্নলিখিত বিবৃতিগুলির সত্য-মিথ্যা নিরূপণ কর।
(I) ময়ূরভট্টের কাব্যের নাম ছিল হাকন্দ পুরাণ
(II) ধর্মমঙ্গল মূলত রাঢ় অঞ্চলের কাব্য
(III) ধর্ম হলো আদিবাসীদের বায়ুদেবতা
(IV) ধর্মঠাকুরের পূজায় পৌরহিত করেন ব্রাহ্মণেরা।
(a) (I) সত্য (II) সত্য (III) সত্য (IV) সত্য
(b) (I) সত্য (II) মিথ্যা (III) সত্য (IV) মিথ্যা
(c) (I) মিথ্যা (II) সত্য (III) মিথ্যা (IV) সত্য
(d) (I) সত্য (II) সত্য (III) মিথ্যা (IV) মিথ্যা।