বাংলা নমুনা প্রশ্ন সেট- ৩ (১ম সেমঃ)

বাংলা নমুনা প্রশ্নঃ একাদশ শ্রেণি প্রথম সেমিস্টার

একাদশ শ্রেণির প্রথম সেমিস্টারের বাংলা (WBCHSE Class 11 1st Semester Bengali Model Question with Answer) বিষয়ের নমুনা প্রশ্ন। বাছাই করা প্রশ্নের সংকলন। প্রতিটি প্রশ্নই গুরুত্বপূর্ণ। ছাত্রছাত্রীরা এই প্রশ্নগুলি প্র্যাক্টিস করলে একাদশ শ্রেণির প্রথম সেমিস্টারের পরীক্ষায় ভালো ফল পাওয়া যাবে। 

নমুনা প্রশ্নঃ সেট- ৩

1. সহায়হরির মনে ভীতির সঞ্চার হয়েছিল স্ত্রীর-
(a) রাগত সুরে,
(b) শান্ত সুরে,
(c) ক্লান্ত সুরে
(d) করুণ সুরে।

2. সহায়হরিকে একঘরে করার কথা হয়েছিল
(a) কালীময়ের বাড়িতে,
(b) চৌধুরীদের চন্ডীমণ্ডপে
(c) কেষ্ট মুখার্জির বাড়িতে
(d) সীমন্ত মজুমদারের বাড়িতে।

3. “কলের পুতুলের মত সেগুলি তুলিয়া লইয়া খিড়কি অভিমুখে চলিল … “- কার কথা বলা হয়েছে?
(a) রাধী
(b) ক্ষেন্তি
(c) পুঁটি
(d) সহায়হরি।

4. শ্রীমন্ত মজুমদারের বাড়ি কোথায়?
(a) সাতগাঁয়ে
(b) মণিগাঁয়ে
(c) চাটগাঁয়ে
(d) কালীঘাটে।

5. “দুর্গার কথার পরেই হঠাৎ সেটা বন্ধ হয়ে গেল”- কী বন্ধ হয়ে গেল?
(a) বনের মধ্যে খুপ খুপ শব্দ
(b) কাঠঠোকরা পাখির শব্দ
(c) বাজ পড়ার শব্দ
(d) কোলাহল।

6. “সে নাকি অধিক মিষ্টি খাইতে পারে না”- কার কথা বলা হয়েছে?
(a) রাধী
(b) পুটি
(c) দুর্গা
(d) ক্ষেন্তি।

7. বিবৃতি-কারণ মূলক প্রশ্ন:
বিবৃতি (A): মেয়ে তো কিছুতে পাঠাতে চায় না।
কারণ (R): আড়াইশো আন্দাজ টাকা বাকি ছিল, ক্ষেন্তির শ্বশুরবাড়িতে।

বিকল্পসমূহ:
(a) বিবৃতি (A) ঠিক কিন্তু কারণ (R) ভুল
(b) বিবৃতি (A) ভুল কিন্তু কারণ (R) ঠিক
(c) বিবৃতি (A) এবং কারণ (R) উভয়ই ঠিক এবং (R) হল (A) এর সঠিক কারণ।
(d) বিবৃতি (A) এবং কারণ (R) উভয়ই ঠিক কিন্তু (R) (A)-এর সঠিক কারণ নয়।

8. “… পুঁটি অন্যমনস্কভাবে হঠাৎ বলিয়া উঠিল”- কী বলেছিল?
(a) দিদি নেই
(b দিদি বড় ভালবাসত
(c) দিদি আজ কোথায়
(d) দিদি থাকলে …।

9. ‘বিড়াল’ প্রবন্ধে দেওয়ালের ওপর চঞ্চল ছায়া নাচিতেছিল-
(a) ভূতবৎ
(b) ভূতের মতো
(c) প্রেতবৎ
(d) প্রেতের মতো।

10. কমলাকান্তের কল্পনায় কে বিড়ালত্ব লাভ করেছিল?
(a) নেপোলিয়ন
(b) প্রসন্ন গোয়ালিনি
(c) ওয়েলিংটন
(d) উপরের কেউ নয়।

11. “তবে চিরাগত একটি প্রথা আছে”- বিড়াল সম্পর্কে চিরাগত প্রথাটি হল
(a) বিড়ালকে দুধ খাওয়াতে হয়
(b) দুধ খেলে তাড়িয়ে মারতে যেতে হয়
(c) দুধ খেলে মাছও দিতে হয়
(d) ঘরের দরজা বন্ধ রাখতে হয়।

12. “আমি কি সাধ করিয়া চোর হইয়াছি?”- বক্তার চোর হয়েছিল
(a) খেতে না পেয়ে
(b) বেশি খাবার আশায়
(c) অলসতার কারণে
(d) স্বভাবে।

13. “ভার্যা” শব্দের অর্থ হল
(a) বন্ধু
(b) স্ত্রী
(c) পোষ্য
(d) ধনী।

14. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রকৃত নাম ছিল
(a) ঈশ্বরচন্দ্র শর্মা
(b) ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়
(c) বিদ্যাসাগর শর্মা
(d) বিদ্যাসাগর বন্দ্যোপাধ্যায়।

15. “… হেম-কান্তি … কিরণে।” (শূন্যস্থান পূরণ কর)
(a) উজ্জ্বল, অম্লান
(b) হেমাদ্রির, অম্লান
(c) সূর্যের, সুমেরু
(d) অম্লান, হেমাদ্রির।

16. “দানে বারি নদীরূপ বিমলা কিঙ্করী।”- কিঙ্করী শব্দের অর্থ কী?
(A) পরিশুদ্ধ
(B) বৃহৎ
(C) দাসী
(D) চঞ্চলা।

17. সাম্যবাদী কবিতাটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল?
(a) ধূমকেতু
(b) লাঙল
(c) বিজলি
(d) ভারতী।

18. স্তম্ভ মেলাও:

ক স্তম্ভ খ স্তম্ভ
(I) কোরান (A) শিখ
(II) পুরাণ (B) বৌদ্ধ
(III) ত্রিপিটক (C) হিন্দু
(IV) গ্রন্থসাহেব (D) ইসলাম

বিকল্পসমূহ:
() (I)-(A), (II)-(B), (III)-(C), (IV)-(D)
() (I)-(D), (II)-(C), (III)-(B), (IV)-(A)
() (I)-(D), (II)-(B), (III)-(C), (IV)-(A)
() (I)-(A), (II)-(C), (III)-(B), (IV)-(D)

19. “… এই, … এই, … এই হৃদয়”- (শূন্যস্থান পূরণ কর)
(a) মসজিদ, মন্দির, গির্জা
(b) মন্দির, মসজিদ, গির্জা
(c) গির্জা, মন্দির, মসজিদ
(d) মন্দির, গির্জা, মসজিদ।

20. “এই … চেয়ে বড় কোনো … নাই” (শূন্যস্থান পুরণ করো)
(a) হৃদয়ের, পবিত্র ভূমি
(b) পৃথিবীর, পবিত্র ভূমি
(c) হৃদয়ের, মন্দির-কাবা
(d) পৃথিবীর, মন্দির-কাবা।

21. গাবরিয়েল গার্সিয়া মার্কেজ কোন দেশের লেখক ছিলেন?
(a) কলম্বিয়া
(b) স্পেন
(c) ব্রাজিল
(d) প্যারাগুয়ে।

22. পেলাইও আর এলিসেন্দা কখন ডানাওয়ালা বুড়োকে মুরগির খাঁচার ভিতর ভরেছিল?
(a) দুপুরে
(b) বিকেলে
(c) রাত্রে
(d) সকালে।

23. পাদ্রে গোনসাগার মতে, দেবদূতদের শনাক্ত করবার বেলায় কীসের গুরুত্ব কম?
(a) পোশাক
(b) ডানা
(c) রূপ
(d) মাথাভর্তি চুল।

24. “… বিদ্যুৎ হয়ে উঠছে বাজ” (শূন্যস্থান পূরণ কর)
(a) ঝড়ে
(b) ঘূর্ণিপাকে
(c) ক্ষোভে
(d) বিপদে।

25. ‘চারণকবি’ কবিতার শেষ স্তবকে ফাঁসুড়ের সম্পর্কে কোন বিশেষণ প্রয়োগ করা হয়েছে?
(a) বলবান
(b) অহংকারী
(c) ক্ষুদ্র
(d) তুচ্ছ।

26. আরমেনীয় ভাষাগোষ্ঠীর প্রচলন কোন অঞ্চলে?
(a) এশিয়া মাইনর ও ককেশাস অঞ্চলে
(b) মধ্য এশিয়ায়
(c) দক্ষিণ আমেরিকায়
(d) গ্রিনল্যান্ডে।

27. সংস্কৃত ভাষার সঙ্গে গ্রিক, লাতিন ভাষার সাদৃশ্যের কথা প্রথম বলেছিলেন
(a) স্যার উইলিয়ম জোন্স
(b) স্যার উইলিয়ম কেরি
(c) জশুয়া মার্শম্যান
(d) সুনীতি কুমার চট্টোপাধ্যায়।

28. ইন্দো-ইউরোপীয় ভাষাবংশে কয়টি ভাষাগোষ্ঠী রয়েছে?
(a) ৮টি
(b) ৯টি
(c) ১০টি
(d) ১১টি।

29. ইনকা সভ্যতার লোকেরা ব্যবহার করত
(a) মায়া ভাষা
(b) কিচুয়া ভাষা
(c) ইংরেজি ভাষা
(d) সোয়াহিলি ভাষা।

30. কোন পণ্ডিত ‘অলচিকি’ লিপি উদ্ভাবন করেন?
(a) ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়
(b) স্যার উইলিয়াম জোন্স
(c) ফাদার হফম্যান
(d) পণ্ডিত রঘুনাথ মুর্মু।

31. তামিল ভাষার বর্ণমালায় কয়টি বর্ণ রয়েছে?
(a) মোট ২০ টি
(b) মোট ৩০ টি
(c) মোট ২৬ টি
(d) মোট ৩৬ টি।

32. আর্য্যভাষার বিবর্তনের স্তরগুলি হল
(a) প্রাকৃত> অপভ্রংশ> বৈদিক-সংস্কৃত> অবহটঠ>নব্য ভারতীয় আর্যভাষা

(b) বৈদিক-সংস্কৃত> প্রাকৃত> অপভ্রংশ> অবহটঠ>নব্য ভারতীয় আর্যভাষা
(c) বৈদিক-সংস্কৃত> অপভ্রংশ> অবহটঠ>নব্য ভারতীয় আর্যভাষা
(d) অপভ্রংশ> অবহটঠ>নব্য ভারতীয় আর্যভাষা> বৈদিক-সংস্কৃত > প্রাকৃত।

33. বাংলা ভাষার প্রকৃত জননী কোন ভাষা?
(a) পালি
(b) সংস্কৃত
(c) মাগধী প্রাকৃতের অপভ্রংশ
(d) উপরের কোনোটিও নয়।

34. বিভিন্ন সামাজিক স্তরে ভাষার যে বৈচিত্র্য তাকেই …. বলে। (শূন্যস্থান পূরণ কর)
(a) সমাজভাষা
(b) বিভাষা
(c) নিভাষা
(d) উপভাষা।

35. স্তম্ভ মেলাও

ক স্তম্ভ খ স্তম্ভ
(I) পুরুলিয়া (A) বরেন্দ্রী
(II) হুগলি (B) কামরুপী
(III) জলপাইগুড়ি (C) ঝাড়খণ্ডী
(IV) মালদা (D) রাঢ়ী

বিকল্পসমূহ:
(a) (I)-(A), (II)-(B), (III)-(C), (IV)-(D)
(b) (I)-(C), (II)-(D), (III)-(B), (IV)-(A)
(c) (I)-(D), (II)-(B), (III)-(C), (IV)-(A)
(d) (I)-(B), (II)-(A), (III)-(C), (IV)-(D)

36. “উঁচা উঁচা পাবত তঁহি বসই সবরী বালী” পদটির রচয়িতা
(a) কাহ্নপাদ
(b) সরহপাদ
(c) কুক্কুরীপাদ
(d) শবরপাদ।

37. নিম্নলিখিত বিবৃতিগুলির সত্য-মিথ্যা নিরূপণ কর।
(I) চর্যাপদ রচিত হয় পাল যুগে।
(II) চর্যাপদের রচনাকাল দশম থেকে দ্বাদশ শতক।
(III) চর্যাপদ জৈনদের সাধনসংগীত।
(IV) চর্যাপদে মোট ২১ জন কবির পদ রয়েছে।

বিকল্পসমূহ:
(a) (I) সত্য (II) সত্য (III) সত্য (IV) সত্য
(b) (I) সত্য (II) মিথ্যা (III) সত্য (IV) মিথ্যা
(c) (I) মিথ্যা (II) সত্য (III) মিথ্যা (IV) সত্য
(d) (I) সত্য (II) সত্য (III) মিথ্যা (IV) মিথ্যা

38. স্তম্ভ মেলাও

ক স্তম্ভ খ স্তম্ভ
(I) চৈতন্যভাগবত (A) কৃষ্ণদাস কবিরাজ
(II) চৈতন্যচরিতামৃত (B) বৃন্দাবন দাস
(III) চৈতন্যমঙ্গল (C) লোচনদাস
(IV) গৌরাঙ্গবিজয় (D) চূড়ামণিদাস।

বিকল্প সমূহ:
(a) (I)-(A), (II)-(B), (III)-(C), (IV)-(D)
(b) (I)-(C), (II)-(D), (III)-(B), (IV)-(A)
(c) (I)-(D), (II)-(B), (III)-(C), (IV)-(A)
(d) (I)-(B), (II)-(A), (III)-(C), (IV)-(D)

39. ব্রজবুলি ভাষা সম্পর্কে নিম্নোক্ত বিবৃতিগুলির সত্যমিথ্যা নিরূপণ করো।
(I) ব্রজবুলি আর ব্রজভাষা এক
(II) ব্রজবুলি ভাষার প্রথম লিখিত নমুনা পাওয়া যায় পারিজাতহরণ গীতিনাট্যে
(III) ব্রজবুলি ভাষার শ্রেষ্ঠ কবি চন্ডীদাস
(IV) রবীন্দ্রনাথ ঠাকুরও ব্রজবুলি ভাষায় সাহিত্য রচনা করেছেন।

বিকল্পসমূহ:
(a) (I) সত্য (II) সত্য (III) সত্য (IV) সত্য
(b) (I) সত্য (II) মিথ্যা (III) সত্য (IV) মিথ্যা
(c) (I) মিথ্যা (II) সত্য (III) মিথ্যা (IV) সত্য
(d) (I) সত্য (II) সত্য (III) মিথ্যা (IV) মিথ্যা

40. অন্নদামঙ্গল কাব্যের তিনটি খন্ড হল
(a) অন্নদা মঙ্গল, বিদ্যাসুন্দর, মানসিংহ
(b) চন্ডিকা মঙ্গল, বিদ্যাসুন্দর, মানসিংহ
(c) অন্নপূর্ণা মঙ্গল, বিদ্যাসুন্দর, মানসিংহ
(d) অন্নপূর্ণা মঙ্গল, কালিমঙ্গল, মানসিংহ।

বাংলা নমুনা প্রশ্নঃ

error: Content is protected !!