বাংলা নমুনা প্রশ্ন সেট-২ (১ম সেমঃ)

বাংলা নমুনা প্রশ্নঃ একাদশ শ্রেণি প্রথম সেমিস্টার

একাদশ শ্রেণির প্রথম সেমিস্টারের বাংলা (WBCHSE Class 11 1st Semester Bengali Model Question with Answer) বিষয়ের নমুনা প্রশ্ন। বাছাই করা প্রশ্নের সংকলন। প্রতিটি প্রশ্নই গুরুত্বপূর্ণ। ছাত্রছাত্রীরা এই প্রশ্নগুলি প্র্যাক্টিস করলে একাদশ শ্রেণির প্রথম সেমিস্টারের পরীক্ষায় ভালো ফল পাওয়া যাবে। 

নমুনা প্রশ্নঃ সেট- ২

1. ‘পুঁই মাচা’ গল্পটির উৎসগ্রন্থ হল
(a) পুঁই মাচা
(b) মৌরীফুল
(c) মেঘমল্লার
(d) কিন্নরদল।

2. “দাও না একটা ঘটি” কী জন্য ঘটি লাগবে?
(a) জল ঢালার জন্য,
(b) জল আনার জন্য,
(c) দুধ আনার জন্য,
(d) ভালো রস আনার জন্য।

3. ‘একটি মেয়ে আর-দুটি ছোট ছোট মেয়ে পিছনে লইয়া বাড়ি ঢুকিল।’ মেয়েটির বয়স
(a) দশ-এগারো
(b) বারো-তেরো,
(c) চোদ্দো-পনেরো,
(d) ষোলো-সতেরো।

4. শ্রীমন্ত মজুমদারের ছেলের সঙ্গে ক্ষেন্তির বিয়ে ভেঙে যাওয়ার কারণ
(a) ছেলেটি বেকার
(b) ছেলেটি চরিত্রহীন
(c) ছেলেটি দৃষ্টিহীন
(d) ছেলেটি পূর্বেই বিবাহিত।

5. “তোমার কোন শ্বশুর এসে তোমায় বাঁচাত”- কাকে বলা হয়েছে?
(a) সহায়হরিকে
(b) অন্নপূর্ণাকে
(c) কালিময়কে
(d) ক্ষেন্তিকে।

6. পৌষ সংক্রান্তির দিন ক্ষেন্তি কতগুলি পিঠে খেয়েছিল?
(a) দশ বারোটা
(b) পনেরো কুড়িটা
(c) আঠারো উনিশটা
(d) কুড়ি পঁচিশটা।

7. ক্ষেন্তির স্বভাব সম্পর্কে কোন কথাগুলি প্রযোজ্য?
(I) নিতান্ত নিরীহ
(II) বাকপটু
(III) অত্যন্ত অগোছালো
(IV) অধিক মাত্রায় ভোজনপটু।

বিকল্পসমূহ:
(a) (I) সত্য (II) মিথ্যা (III) সত্য (IV) সত্য
(b) (I) সত্য (II) মিথ্যা (III) সত্য (IV) মিথ্যা
(c) (I) মিথ্যা (II) সত্য (III) মিথ্যা (IV) সত্য
(d) (I) সত্য (II) সত্য (III) মিথ্যা (IV) মিথ্যা।

8. “তিনজনেই খানিকক্ষণ নির্বাক হইয়া বসিয়া রহিল”- তিনজন হল
(a) পুঁটি, দুর্গা, অন্নপূর্ণা
(b) রাধী, পুঁটি, অন্নপূর্ণা
(c) খেদি, রাধী, পুঁটি
(d) রাধী, অন্নপূর্ণা, সহায়হরি।

9) ওয়াটার্লর যুদ্ধ হয়েছিল
(a) ১৮১৫ খ্রি
(b) ১৭১৫ খ্রি.
(c) ১৮৯৫ খ্রি.
(d) ১৭৭৫ খ্রি।

10) নেপোলিয়ন ওয়াটার্ল যুদ্ধে পরাজিত হন
(a) মুসোলিনির কাছে
(b) ডিউক অফ ওয়েলিংটনের কাছে
(c) হিটলারের কাছে
(d) ম্যাটসিনীর কাছে।

11) নিম্নলিখিত বিবৃতিগুলির সত্য-মিথ্যা নিরূপণ কর।
(I) দুধ মঙ্গলার
(II) দুহিয়াছে কমলাকান্ত
(III) বিড়াল সেই দুধ খেয়েছে
(IV) কমলাকান্তের রাগ হওয়া স্বাভাবিক।

বিকল্পসমূহ:
(a) (I) সত্য (II) সত্য (III) সত্য (IV) সত্য
(b) (I) সত্য (II) মিথ্যা (III) সত্য (IV) মিথ্যা
(c) (I) মিথ্যা (II) সত্য (III) মিথ্যা (IV) সত্য
(d) (I) সত্য (II) সত্য (III) মিথ্যা (IV) মিথ্যা।

12) “এই … পান করিয়া আমার পরম … হইয়াছে।” (শূন্যস্থান পূরণ কর)
(a) দুগ্ধটুকু, পরোপকার
(b) ছানাটুকু, তৃপ্ত
(c) দুগ্ধটুকু, উপকার
(d) ছানাটুকু, উপকার।

13) “তাহাদের রূপের ছটা দেখিয়া…” অনেক মার্জার কী হয়ে পড়ে?
(a) ভাবুক
(b) কবি
(c) শিল্পী
(d) গায়ক।

14. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতায় ব্যবহৃত ছন্দ হল
(a) পয়ার
(b) ত্রিপদী
(c) অমিত্রাক্ষর
(d) কোনোটিই নয়।

15. “উজ্জ্বল জগতে”- কী?
(a) সূর্য কিরণ
(b) হিমালয়
(c) হিমানী
(d) হেমাদ্রি।

16. “দানে বারি নদীরূপ … কিঙ্করী।” (শূন্যস্থান পূরণ কর)
(A) নির্মলা
(B) বিমলা
(C) শীতলা
(D) চঞ্চলা।

17. সাম্যবাদী কবিতাটি রচিত হয়েছিল
(a) ১৯২২ খ্রিস্টাব্দে
(b) ১৯২৩ খ্রিস্টাব্দে
(c) ১৯২৪ খ্রিস্টাব্দে
(d) ১৯২৫ খ্রিস্টাব্দে।

18. “পেটে পিঠে কাঁধে মগজে যা-খুশি … ও … বও।” (শূন্যস্থান পুরণ করো)
(a) পুস্তক, পুস্তিকা
(b) অন্ন, বস্ত্র
(c) পুঁথি, কেতাব
(d) বেদ-বেদান্ত।

19. “এইখানে বসে … পেল সত্যের পরিচয়।” (শূন্যস্থান পুরণ করো)
(a) মেষের রাখল
(b) ঈসা-মুসা
(c) গৌতম বুদ্ধ
(d) শাক্যমুনি।

20. “সাম্যবাদী” কবিতায় উল্লেখিত ক্রম অনুসারে নিম্নোক্ত ঘটনাগুলি সাজাও।
(I) শাক্যমুনি ত্যাজিল রাজ্য
(II) বাঁশির কিশোর কাহিলেন মহা-গীতা
(III) ঈসা মুসা পেল সত্যের পরিচয়
(IV) আরব-দুলাল গাহিলেন কোরানের সাম-গান

বিকল্পসমূহ:
(a) (I) (II) (III) (IV)
(b) (II) (I) (III) (IV)
(c) (III) (II) (I) (IV)
(d) (II) (IV) (I) (III)

21. ‘বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো’ গল্পটি হল
(a) রহস্যের গল্প
(b) ভৌতিক গল্প
(c) রোমান্টিক গল্প
(d) জাদুবাস্তবতার গল্প।

22. ‘এ যে এক দেবদূত’- কীভাবে পড়োশিনি এই সিদ্ধান্তে পৌঁছালো?
(a) বুড়োকে শুধু একবার দেখেই
(b) বুড়োকে ভালোভাবে পরীক্ষা করে
(c) বুড়োর সঙ্গে কথা বলে
(d) বুড়োর খাদ্যাভ্যাস জেনে।

23. পাদ্রে গোনসাগা ডানাওয়ালা বুড়োকে সুপ্রভাত জানিয়েছিলেন
(a) লাতিন ভাষায়
(b) ইংরেজি ভাষায়
(c) হিব্রু ভাষায়
(d) জার্মান ভাষায়।

24. ‘চারণকবি’ কবিতায় প্রলয়ঝড়ের রূপ ধারণ করেছিল
(a) ঝিরঝিরে বৃষ্টি
(b) মুষলধারায় বৃষ্টি
(c) প্রবল ঝড় বৃষ্টি
(d) দমকা হওয়া।

25. ‘চারণকবি’ কবিতাটির মূল সুর হলো
(a) শাসকের গুণগান
(b) শাসকের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ
(c) জনগণের বিনোদন
(d) জনশিক্ষার প্রচার।

26. বালতো-শ্লাভিক ভাষাগোষ্ঠীর একটি ভাষা হল
(a) জার্মানি
(b) ফরাসি
(c) ইংরেজি
(d) রুশভাষা।

27. ইজরায়েল দেশের সরকারি ভাষা হল
(a) আরবি
(b) আধুনিক হিব্রু
(c) ফারসি
(d) ইজরায়েলি।

28. পৃথিবীর বৃহত্তম ভাষাবংশ হল
(a) অস্ট্রিক
(b) ইন্দো-ইউরোপীয়
(c) ককেশীয়
(d) দ্রাবিড়।

29. ফিনো-উগ্রীয় ভাষাবংশের অন্তর্ভুক্ত …. ভাষা হল সাইবেরিয়ার মরু অঞ্চলের ভাষা। (শূন্যস্থান পূরণ কর)
(a) মজর
(b) ফিনিস
(c) বেলুচি
(d) সাময়েদ।

30. ভাষাভাষীর সংখ্যার দিক থেকে ভারতের প্রচলিত ভাষাবংশগুলি উর্ধ্বক্রম অনুসারে (কম থেকে বেশি) সাজাও।
(a) ভোটচীনা – অস্ট্রিক – দ্রাবিড়- ভারতীয় আর্য
(b) অস্ট্রিক- ভোটচীনা – দ্রাবিড়- ভারতীয় আর্য
(c) ভারতীয় আর্য – দ্রাবিড়- ভোটচীনা – অস্ট্রিক
(d) দ্রাবিড়- ভারতীয় আর্য – ভোটচীনা – অস্ট্রিক।

31. ‘অষ্টাধ্যায়ী’ কার রচনা?
(a) পাণিনি
(b) ব্যাসদেব
(c) ময়ূরভট্ট
(d) পতঞ্জলি।

32. দক্ষিণ ভারতে প্রচলিত একটি ভারতীয় আর্য গোষ্ঠীর ভাষা হল
(a) নেপালী
(b) কন্নড়
(c) কোঙ্কনী
(d) সাঁওতালি।

33. বাংলায় প্রচলিত একটি দ্রাবিড়জাত শব্দ
(a) পিলে
(b) বাদুড়
(c) কদলী
(d) চিংড়ি।

34. কেস ষ্টাডি ভিত্তিক প্রশ্নঃ ক-এর কথা বুঝতে খ-এর খুব অসুবিধা হয়। একইরকমভাবে, খ-এর সব কথা ক বুঝতে পারে না। কিন্তু ক যখন মান্য বাংলায় একটি দরখাস্ত লেখে, খ সেটি পড়ে সবটা বুঝতে পারে। এর থেকে বোঝা যায়:

বিকল্প সমূহ:
(a) ক এবং খ উভয়েই বাঙালি
(b) ক এবং খ ভিন্ন অঞ্চলের মানুষ
(c) ক এবং খ – এর উপভাষা আলাদা
(d) সবকটিই ঠিক।

35. বাংলা গদ্যের চলিত রীতি সম্পর্কে কোন কথাটি সত্য নয়?
(a) পদবিন্যাসের ক্ষেত্রে নিয়মানুবর্তিতা
(b) ক্রিয়া ও সর্বনামের সংক্ষিপ্ত রূপ
(c) কথ্য ভাষার কাছাকাছি
(d) তদ্ভব শব্দের প্রয়োগ।

36. চর্যাপদকে নিজেদের সাহিত্য বলে দাবি করেছে
(a) হিন্দিভাষীরা
(b) ওড়িয়াভাষীরা
(c) মৈথিলিভাষীরা
(d) উপরের সবকটিই।

37. নিম্নলিখিত বিবৃতিগুলির সত্য-মিথ্যা নিরূপণ কর।
(I) চর্যাপদের পুথি আবিষ্কার করেন হরপ্রসাদ শাস্ত্রী।
(II) চর্যাপদের তিব্বতি অনুবাদ আবিষ্কার করেন মুনি দত্ত।
(III) চর্যাপদের তিব্বতি অনুবাদে ৫১ টি পদ রয়েছে।
(IV) চর্যাপদের পুথি সম্পাদনা করেন প্রবোধচন্দ্র বাগচি।

বিকল্প সমূহ:
(a) (I) সত্য (II) সত্য (III) সত্য (IV) সত্য
(b) (I) সত্য (II) মিথ্যা (III) সত্য (IV) মিথ্যা
(c) (I) মিথ্যা (II) সত্য (III) মিথ্যা (IV) সত্য
(d) (I) সত্য (II) সত্য (III) মিথ্যা (IV) মিথ্যা।

38. নিম্নলিখিত বিবৃতিগুলির সত্য-মিথ্যা নিরূপণ কর।
(I) বাংলায় ভাগবতচর্চা শুরু হয় চৈতন্য-পরবর্তী কালে
(II) ভাগবতের দশম ও একাদশ স্কন্দ অবলম্বনে শ্রীকৃষ্ণবিজয় রচিত
(III) মালাধর বসু পঞ্চদশ শতাব্দীর কবি ছিলেন
(IV) রুকনুদ্দিন বারবক শাহ মালাধর বসুকে গুনরাজ খান উপাধি দিয়েছিলেন।

বিকল্প সমূহ:
(a) (I) সত্য (II) সত্য (III) সত্য (IV) সত্য
(b) (I) সত্য (II) মিথ্যা (III) সত্য (IV) মিথ্যা
(c) (I) মিথ্যা (II) সত্য (III) মিথ্যা (IV) সত্য
(d) (I) সত্য (II) সত্য (III) মিথ্যা (IV) মিথ্যা।

39. স্তম্ভ মেলাও

ক স্তম্ভ খ স্তম্ভ
(I) কবি গঙ্গারাম (A) মহারাষ্ট্র পুরাণ
(II) ভারতচন্দ্র রায় (B) অন্নদামঙ্গল
(III) মুকুন্দ চক্রবর্তী (C) কবিকঙ্কণ চন্ডী
(IV) রামপ্রসাদ সেন (D) বিদ্যাসুন্দর কাব্য।

বিকল্প সমূহ:
(a) (I)-(A), (II)-(B), (III)-(C), (IV)-(D)
(b) (I)-(C), (II)-(D), (III)-(B), (IV)-(A)
(c) (I)-(D), (II)-(B), (III)-(C), (IV)-(A)
(d) (I)-(B), (II)-(A), (III)-(C), (IV)-(D)

40. চূড়ামনিদাসের গৌরাঙ্গবিজয় গ্রন্থটির অপর নাম
(a) চৈতন্যমঙ্গল
(b) ভুবনমঙ্গল
(c) চৈতন্যবিজয়
(d) চৈতন্যচরিত।

বাংলা নমুনা প্রশ্নঃ

error: Content is protected !!