বাংলা নমুনা প্রশ্ন সেট- ১০ (১ম সেমঃ)

বাংলা নমুনা প্রশ্নঃ একাদশ শ্রেণি প্রথম সেমিস্টার

একাদশ শ্রেণির প্রথম সেমিস্টারের বাংলা (Class XI 1st Semester Bengali Model Question with Answer) বিষয়ের দশ সেট নমুনা প্রশ্ন দেওয়া হল। এতে ছাত্রছাত্রীরা অনুশীলন করার সুযোগ পাবে। প্রশ্নগুলি অত্যন্ত মনোযোগ সহকারে বাছাই করা হয়েছে ফলে ছেলেমেয়েরা উপকৃত হবে। 

নমুনা প্রশ্নঃ সেট- ১০

1. সহায়হরি কোথায় ঘুরে ঘুরে দিন কাটায়?
(a) চৌধুরী পাড়ায়
(b) মুখুজ্যে পাড়ায়,
(c) বাগ্দী-দুলে পাড়ায়
(d) মাঠে ঘাটে

2. ‘তাহার হাতে এক বোঝা পুঁই শাক’- ডাঁটাগুলি কেমন ছিল?
(a) সরু ও হলুদ
(b) মোটা ও হলদে,
(c) সরু ও সবুজ,
(d) মোটা ও সবুজ।

3. “বাবা, যাবে না? মা ঘাটে গেল..” কোথায় যাওয়ার কথা বলা হয়েছে?
(a) চন্ডীমন্ডপে
(b) বরোজপোতার বনে
(c) বাগ্দীপাড়া
(d) রস আনতে।

4. ক্ষেন্তির বিয়েতে ঘটকালি করেছিল
(a) বিষ্ণু সরকার
(b) সহায়হরি নিজে
(c) সহায়হরির এক দূর-সম্পর্কীয় আত্মীয়
(d) শ্রীমন্ত মজুমদার।

5. “চোখের জলে তাহার গলা বন্ধ হইয়া আসিল, কিছু বলিতে পারিলেন না”- কার কথা বলা হয়েছে?
(a) অন্নপূর্ণা
(b) সহায়হরি
(c) রাঙাদিদি
(d) ঠানদিদি।

6. “তোমার মেয়েটির হয়েছিল কি”- বলেছিল
(a) সহায়হরি
(b) বিষ্ণু সরকার
(c) কালীময়
(d) শ্রীমন্ত মজুমদার।

7. পুঁইমাচা গল্পের শেষে কোন বাঙালি পার্বণের উল্লেখ আছে?
(a) পহেলা বৈশাখ
(b) পৌষ সংক্রান্তি
(c) দুর্গাপূজা
(d) ভাই ফোঁটা।

8. “হ্যাঁ মা, তুমি আর বছর যেখান থেকে … তুলে এনেছিল সেখানে ফেলে দিলাম…” (শূন্যস্থান পূরণ কর)
(a) পেয়ারা চারা
(b) কাঁঠাল চারা
(c) আম চারা
(d) নেবুর চারা।

9. ‘বিড়াল’ রচনার উৎস হল
(a) আনন্দমঠ
(b) লোকসাহিত্য
(c) রাধারাণী
(d) কমলাকান্তের দপ্তর।

10. “অত দেখি নাই।”- বক্তা কী দেখেননি?
(a) একটি বিড়াল ঘরে ঢুকে পড়েছে
(b) বিড়ালটি মেও মেও করছে
(c) বিড়ালটি ক্ষুধার্ত
(d) বিড়ালটি দুধ পান করেছে।

11. ‘দেখো, শয্যাশায়ী মনুষ্য। ধর্ম কী?”- বক্তা কোন জিনিসকে ধর্ম বলেছেন
(a) ত্যাগ
(b) পরোপকার
(c) জীবসেবা
(d) অহিংসা।

12. “বৃদ্ধের কাছে যুবতি ভার্যার সহোদর” হয়
(a) শিরোমণি
(b) ন্যায়ালংকার
(c) আফিমখোর
(d) পোষা বিড়াল।

13. ‘তোমার কথাগুলি ভারি …! ….. মূল” (শূন্যস্থান পূরণ কর)
(a) সোশিয়ালিস্টিক, সমাজবিশৃঙ্খলার
(b) সোশিয়ালিস্টিক, বিপ্লবের
(c) ডেমোক্রেটিক, বিদ্রোহের
(d) ডেমোক্রেটিক, সমাজবিশৃঙ্খলার।

14. “সেই জানে মনে”- সে কী জানতে পারে?
(a) ঈশ্বরচন্দ্র বিদ্যার সাগর
(b) ঈশ্বরচন্দ্র করুণার সিন্ধু
(c) মাইকেল মধুসূদন দত্ত বিখ্যাত কবি
(d) কোনোটিই নয়।

15. “কত গুণ ধরে কত মতে গিরীশ।”- গিরীশ কথার আক্ষরিক অর্থ কী?
(A) পর্বতশ্রেষ্ঠ
(B) শিব
(C) পার্বতী
(D) পর্বতশৃঙ্গ।

16. “দিবসে শীতল শ্বাসী ছায়া, বনেশ্বরী”- বনেশ্বরী কথার অর্থ হল
(A) বনদেবী
(B) বৃহৎ বৃক্ষ
(C) বনের দাসী
(D) কোনোটিই নয়।

17. চার্বাক ছিলেন
(a) প্রাচীন ভারতীয় বিজ্ঞানী
(b) ধর্মপ্রচারক
(c) ভাববাদী দার্শনিক
(d) বস্তুবাদী দার্শনিক।

18. “পথে ফোটে তাজা ফুল”- উদ্ধৃত অংশের মূল সুরটি হল
(a) অনাড়ম্বর ধর্মাচরণ
(b) সাম্প্রদায়িক সম্প্রীতি
(c) মানবধর্মই শ্রেষ্ঠ ধর্ম
(d) উপরের সবকটি।

19. “সাম্যবাদী” কবিতার বিভিন্ন ধর্মগ্রন্থের যে ক্রম রয়েছে
(I) বাইবেল-ত্রিপিটক
(II) কোরান-পুরাণ
(III) জেন্দাবেস্তা-গ্রন্থ-সাহেব
(IV) বেদ-বেদান্ত
বিকল্পসমূহ:
(a) (I) (II) (III) (IV)
(b) (II) (I) (III) (IV)
(c) (III) (II) (I) (IV)
(d) (II) (IV) (I) (III)

20. “সাম্যবাদী” কবিতায় “আরব দুলাল” কাকে বলা হয়েছে?
(a) ঈসা
(b) মোজেস
(c) হযরত মুহাম্মদ
(d) গৌতম বুদ্ধ।

21. পেলাইওদের উঠোনে পড়ে থাকা বুড়োটার বিবরণ দিতে গিয়ে লেখক যা বলেছেন
(I) ফোগলা মুখে দাঁত একটিও নেই
(II) মাথায় কয়েকটা মাত্র বিবর্ণ চুল
(III) চেহারায় ছিল রাজকীয় জৌলুস
(IV) পরনে ছিল ন্যাকড়াকুড়ুনির পোশাক।
বিকল্পসমূহ:
(a) (I) সত্য (II) সত্য (III) সত্য (IV) সত্য
(b) (I) সত্য (II) মিথ্যা (III) সত্য (IV) মিথ্যা
(c) (I) মিথ্যা (II) সত্য (III) মিথ্যা (IV) সত্য
(d) (I) সত্য (II) সত্য (III) মিথ্যা (IV) মিথ্যা।

22. পাদ্রে গোনসাগা যাজক হবার আগে ছিলেন
(a) চাকুরিজীবী
(b) ব্যবসায়ী
(c) পশুপালক
(d) এক হট্টাকটা কাঠুরে।

23. পড়োশিনির মতে কোন জিনিস দেবদূতের খাদ্য হিসাবে বিধানবিদিত?
(a) ডালের বড়া
(b) মাংসের বড়া
(c) বেগুন ভর্তা
(d) ন্যাপথলিন।

24. কোন মূল কবিতার বাংলা অনুবাদ ‘চারণকবি’ কবিতাটি?
(a) কবি
(b) কবিরাজ
(c) কবিবর
(d) মহাকবি।

25.”কবিকে তখন ভয় পায় ওরা।”-আলোচ্য অংশে ‘ওরা” বলতে বোঝানো হয়েছে
(a) বিচারকমন্ডলী
(b) জনগণ
(c) শাসকপক্ষ
(d) বিপ্লবীরা।

26. কোন ভাষাবংশের ভাষা গুলিকে কেন্তুম ও সতম- এই দুই ভাগে ভাগ করা হয়েছে?
(a) সেমীয় হামীয়
(b) ইন্দো-ইউরোপীয়
(c) তোখারীয়
(d) বান্টু।

27. ‘ইলিয়াড’ ও ‘ওডিসি’ লিখেছিলেন
(a) জন মিলটন
(b) হেরোডোটাস
(c) এরিস্টটল
(d) হোমার।

28. আধুনিক ফারসি ভাষার জন্ম হয়েছে কোন্ ভাষা থেকে?
(a) তুর্কি
(b) গ্রিক
(c) পহ্লবী
(d) হিব্রু।

29. ‘বান্টু’ ভাষাবংশের প্রচলন রয়েছে
(a) উত্তর আমেরিকায়
(b) দক্ষিণ আমেরিকায়
(c) আফ্রিকায়
(d) মধ্য এশিয়ায়।

30. ভারতে দ্রাবিড় ভাষাবংশের প্রধান ভাষা কোনগুলি?
(a) তামিল, নীলগিরি, কন্নড় ও তেলেগু
(b) তামিল, মালায়লম, কন্নড় ও টুলু
(c) ব্রাহুই, মালায়লম, কন্নড় ও তেলেগু
(d) তামিল, মালায়লম, কন্নড় ও তেলেগু।

31. বুদ্ধদেব কোন ভাষায় তার বাণী প্রচার করতেন?
(a) মৈথিলী ভাষায়
(b) সংস্কৃত ভাষায়
(c) পালি ভাষায়
(d) প্রাকৃত ভাষায়।

32. পশ্চিমা পাঞ্জাবির আরেক নাম কী?
(a) লহন্দী
(b) গুরুমুখী
(c) সিন্ধি
(d) কোঙ্কনী।

33. কেস ষ্টাডি ভিত্তিক প্রশ্নঃ প্রাচীন ভারতীয় আর্য ভাষার শেষ স্তর হল সংস্কৃত। পরবর্তীকালে সংস্কৃত ভাষা থেকেই প্রাকৃত এবং প্রাকৃত থেকে অপভ্রংশ-অবহট্ঠ জন্ম নিয়েছে। আবার, অপভ্রংশ-অবহট্ঠ থেকেই নব্য ভারতীয় আর্য ভাষাগুলির উদ্ভব হয়েছে। বাংলা একটি নব্য ভারতীয় আর্য ভাষা। এর থেকে প্রমাণিত হয়
(a) সংস্কৃত হল বাংলা ভাষার জননী
(b) সংস্কৃত বাংলা ভাষার জননী নয়
(c) সংস্কৃত এবং বাংলা ভাষার কোনো সম্পর্ক নেই
(d) সংস্কৃত একটি নব্য ভারতীয় আর্য ভাষা।

34. বাংলা ভাষার উপভাষাগুলির মধ্যে কোনটিকে মান্য ভাষার স্বীকৃতি দেওয়া হয়?
(a) রাঢ়ী
(b) বরেন্দ্রী
(c) ঝাড়খণ্ডী
(d) কামরূপী।

35. সমাজের উচ্চবর্ণের সঙ্গে নিম্নবর্ণের ভাষার তারতম্য লক্ষ্য করা যায়
(a) বাংলা ভাষায়
(b) হিন্দি ভাষায়
(c) গুজরাটি ভাষায়
(d) তামিল ভাষায়।

36. নিম্নলিখিত বিবৃতিগুলির সত্য-মিথ্যা নিরূপণ কর।
(I) চর্যাপদের যুগের সমাজে জাতিভেদ প্রথা ছিল না।
(II) সেযুগে বরপক্ষ পণ নিত।
(III) চর্যাপদে বাঙালির প্রধান খাদ্য ভাতের উল্লেখ নেই।
(IV) চর্যাপদের চোর এবং প্রহরীর উল্লেখ আছে।

বিকল্প সমূহ:
(a) (I) সত্য (II) সত্য (III) সত্য (IV) সত্য

(b) (I) সত্য (II) মিথ্যা (III) সত্য (IV) মিথ্যা
(c) (I) মিথ্যা (II) সত্য (III) মিথ্যা (IV) সত্য
(d) (I) সত্য (II) সত্য (III) মিথ্যা (IV) মিথ্যা।

37. চর্যাপদ হলো …. এর প্রাচীনতম দৃষ্টান্ত। (শূন্যস্থান পূরণ কর)
(a) নব্য ভারতীয় আর্যভাষা
(b) মধ্য ভারতীয় আর্যভাষা
(c) প্রাচীন ভারতীয় আর্যভাষা
(d) উপরের কোনটিও নয়।

38. ময়মনসিংহ গীতিকার উল্লেখযোগ্য কবি
(a) চন্দ্রাবতী
(b) মনসুর বয়াতি
(c) দ্বিজ কানাই
(d) নয়নচাঁদ ঘোষ।

39. নিম্নোক্ত ব্যক্তিবর্গকে তাদের কালানুসারে (প্রবীণ থেকে নবীন) সাজাও।
(a) চৈতন্যদেব> বিদ্যাপতি> জয়দেব> বলরামদাস
(b) জয়দেব> বিদ্যাপতি> চৈতন্যদেব> বলরামদাস
(c) বিদ্যাপতি> চৈতন্যদেব> বলরামদাস> জয়দেব
(d) বিদ্যাপতি> জয়দেব> বলরামদাস> চৈতন্যদেব।

40. স্তম্ভ মেলাও

ক স্তম্ভ খ স্তম্ভ 
(I) আরাকান রাজসভা (A) পূর্ববঙ্গ গীতিকা
(II) শ্যামা সংগীত (B) বাউল গান
(III) এরফান শাহ (C) দৌলত কাজী
(IV) দ্বিজ ঈশান (D) কমলকান্ত ভট্টাচার্য।

বিকল্প সমূহ:
(a) (I)-(A), (II)-(B), (III)-(C), (IV)-(D)
(b) (I)-(C), (II)-(D), (III)-(B), (IV)-(A)
(c) (I)-(D), (II)-(B), (III)-(C), (IV)-(A)
(d) (I)-(B), (II)-(A), (III)-(C), (IV)-(D)

বাংলা নমুনা প্রশ্নঃ

error: Content is protected !!