বাংলা নমুনা প্রশ্নঃ একাদশ শ্রেণি প্রথম সেমিস্টার
একাদশ শ্রেণির প্রথম সেমিস্টারের বাংলা (WBCHSE Class 11 1st Semester Bengali Model Question with Answer) বিষয়ের দশ সেট নমুনা প্রশ্ন দেওয়া হল। একাদশ শ্রেণির বাংলা গল্প, প্রবন্ধ, কবিতা, আন্তর্জাতিক গল্প, ভারতীয় কবিতা, সাহিত্যের ইতিহাস এবং বাংলা ভাষার ইতিহাস- প্রতিটি পাঠ একক থেকে সংসদ নির্দেশিত প্রশ্নের ধরণ অনুযায়ী এই মডেল সেটগুলি প্রস্তুত করা হয়েছে। ছাত্রছাত্রীরা এই প্রশ্নগুলি প্র্যাক্টিস করলে একাদশ শ্রেণির প্রথম সেমিস্টারের পরীক্ষায় ভালো ফল পাওয়া যাবে।
নমুনা প্রশ্নঃ সেট- ১
1. ‘পুঁইমাচা’ গল্পটি প্রথম প্রকাশিত হয়
(a) সাহিত্য পত্রিকায়
(b) সবুজপত্র পত্রিকায়
(c) প্রবাসী পত্রিকায়
(d) পরিচয় পত্রিকায়।
2. “তুমি মনে মনে কি ঠাউরেছ বলতে পার?’ বলেছিল
(a) সহায়হরির
(b) অন্নপূর্ণার,
(c) বিষ্ণু সরকারের
(d) ক্ষেন্তির।
3. ‘ক্ষেন্তি মা, এসব কোথা থেকে আনলি?’ ক্ষেন্তি কী এনেছিল
(a) পুরোনো বস্ত্র
(b) পুঁই শাক
(c) তাল
(d) চিংড়ি মাছ।
4. ‘বয়স খুঁজিতে যাইলে প্রাগৈতিহাসিক যুগে গিয়া পড়িতে হয়।’ – কীসের বয়সের কথা বলা হয়েছে?
(a) চুড়িগুলির,
(b) আংটির,
(c) সেফটিপিনটির,
(d) বোতামের।
5. ক্ষেন্তির সঙ্গে শ্রীমন্ত মজুমদারের ছেলের বিয়ে ঠিক করেছিল
(a) পরমেশ্বর চাটুজ্যে
(b) বিষ্ণু সরকার
(c) কালিময়
(d) সহায়হরি।
6. সহায়হরি যে মেটে আলু এনেছিল তার সম্পর্কে কোন কথাগুলি সত্যঃ
A। সেটি পনেরো- ষোল সের ভারী
B। মেটে আলো দেখে অন্নপূর্ণা খুশি হয়েছিল
C। বরোজপোতার বন থেকে আনা হয়েছিল
D। ময়শা চৌকিদার দিয়েছিল।
বিকল্পসমূহ:
(a) (I) সত্য (II) সত্য (III) সত্য (IV) সত্য
(b) (I) সত্য (II) মিথ্যা (III) সত্য (IV) মিথ্যা
(c) (I) মিথ্যা (II) সত্য (III) মিথ্যা (IV) সত্য
(d) (I) সত্য (II) সত্য (III) মিথ্যা (IV) মিথ্যা।
7. “সে মুখ বুজিয়া শান্তভাবে খায়”- কার কথা বলা হয়েছে?
(a) ক্ষেন্তি
(b) পুটি
(c) দুর্গা
(d) রাধী।
8. নিম্নোক্ত ঘটনাগুলির কাল ক্রমানুসারে সাজাওঃ
(I) ক্ষেন্তির মুখ লজ্জায় রাঙ্গা হয়ে উঠলো
(II) আগে নাতি হোক
(III) আষাঢ় মাসেই আমাকে এনো
(IV) দেখো তো কেমন না যান।
বিকল্পসমূহ:
(a) (I) (II) (III) (IV)
(b) (II) (I) (III) (IV)
(c) (III) (II) (I) (IV)
(d) (II) (IV) (I) (III)
9. “আমি যদি নেপোলিয়ন হইতাম”- কমলাকান্ত নেপোলিয়ন হলে কোন্ যুদ্ধে জিততে পারার কথা ভাবছিলেন?
(a) সপ্তবর্ষব্যাপী যুদ্ধ
(b) শত বছরের যুদ্ধ
(c) ওয়াটার্লুর যুদ্ধ
(d) ত্রিশ বছরের যুদ্ধ।
10. প্রথমবার বিড়ালের ‘ম্যাও’ শব্দ শুনে কমলাকান্তের কী মনে হয়েছিল?
(a) বিড়াল দুধ চুরি করতে ঢুকেছে
(b) প্রসন্ন গোয়ালিনি বিড়ালকে তাড়া করেছে
(c) ওয়েলিংটন বিড়াল হয়ে আফিং ভিক্ষা করতে এসেছে।
(d) উপরের কোনোটিই নয়।
11. বিবৃতি-কারণ মূলক প্রশ্ন:
বিবৃতি (A): … রাগ করিতে পারি না।
কারণ (R): দুধ আমার বাপেরও নয়। দুধ মঙ্গলার, দুহিয়াছে প্রসন্ন।
বিকল্পসমূহ:
(a) বিবৃতি (A) ঠিক কিন্তু কারণ (R) ভুল
(b) বিবৃতি (A) ভুল কিন্তু কারণ (R) ঠিক
(c) বিবৃতি (A) এবং কারণ (R) উভয়ই ঠিক এবং (R) হল (A) এর সঠিক কারণ।
(d) বিবৃতি (A) এবং কারণ (R) উভয়ই ঠিক কিন্তু (R) (A)-এর সঠিক কারণ নয়।
12. ‘আমি তোমার ধর্মের সহায়।”- এই জন্য বক্তা উদিষ্ট ব্যক্তির কাছে কী আশা করে?
(a) আমার শিষ্য হও
(b) আমাকে আরো খেতে দাও
(c) আমার প্রশংসা করো
(d) আমাকে প্রহার করো।
13) ‘লাঙ্গুল’ শব্দের অর্থ
(a) দাঁত
(b) হাত
(c) লেজ
(d) মুখ।
14. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটি হল একটি
(a) রূপক কবিতা
(b) সনেট
(c) মহাকাব্য
(d) কোনোটিই নয়।
15. “হেমাদ্রির হেম-কান্তি অম্লান কিরণে।”- “হেম-কান্তি” কথাটির অর্থ
(a) সোনালি প্রভা
(b) সোনার দেহ
(c) সোনার দেশ
(d) কোনোটিই নয়।
16. “কি সেবা তার সে সুখ সদনে”- “তার” বলতে কার কথা বলা হয়েছে?
(A) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
(B) মধুসূদন দত্ত
(C) রবীন্দ্রনাথ ঠাকুর
(D) স্বামী বিবেকানন্দ।
17. সাম্যবাদী কবিতাটি প্রথমে সংকলিত হয়
(a) সর্বহারা কাব্যগ্রন্থে
(b) সাম্যবাদী কাব্যগ্রন্থে
(c) অগ্নিবীণা কাব্যগ্রন্থে
(d) ফণীমনসা কাব্যগ্রন্থে।
18. সাম্যবাদী কবিতায় কোন ধর্মগ্রন্থের উল্লেখ নেই?
(a) জৈনদের ধর্মগ্রন্থ
(b) বৌদ্ধদের ধর্মগ্রন্থ
(c) হিন্দুদের ধর্মগ্রন্থ
(d) খ্রিস্টানদের ধর্মগ্রন্থ।
19. “সাম্যবাদী” কবিতায় “বাঁশির কিশোর” কাকে বলা হয়েছে?
(a) হযরত মুহাম্মদ
(b) মোজেস
(c) শ্রীকৃষ্ণ
(d) গৌতম বুদ্ধ।
20. বিবৃতি-কারণ মূলক প্রশ্ন:
বিবৃতি (A): এই মাঠে হলো মেষের রাখাল নবিরা খোদার মিতা।
কারণ (R): এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির-কাবা নাই।
বিকল্পসমূহ:
(a) বিবৃতি (A) ঠিক কিন্তু কারণ (R) ভুল
(b) বিবৃতি (A) ভুল কিন্তু কারণ (R) ঠিক
(c) বিবৃতি (A) এবং কারণ (R) উভয়ই ঠিক এবং (R) হল (A) এর সঠিক কারণ।
(d) বিবৃতি (A) এবং কারণ (R) উভয়ই ঠিক কিন্তু (R) (A)-এর সঠিক কারণ নয়।
21. পড়োশিনিকে ডেকে আনার আগে এলিসেন্দা আর পেলাইও ভেবেছিল যে বুড়োটা আসলে
(a) স্বর্গ থেকে বিতাড়িত দেবদূত
(b) শয়তান
(c) জাহাজের খালাশি
(d) ভিনদেশি জাহাজের নিঃসঙ্গ ভরাডুবি নাবিক।
22. ডানাওয়ালা বুড়ো সম্পর্কে কে কী ভেবেছিল?
| ক স্তম্ভ | খ স্তম্ভ |
| (I) সবচেয়ে সরল লোকটি | A) জোচ্চোর ফেরেববাজ |
| (II) কঠিন হৃদয়ের লোকেরা | B) পাঁচতারা সেনাপতি |
| (III) দূরদর্শী | C) ডানাওয়ালা জাতির জন্ম |
| (IV) পাদ্রে গোনসাগা | D) সারা জগতের পুরপিতা |
বিকল্পসমূহ:
(a) (I)-(A), (II)-(B), (III)-(C), (IV)-(D)
(b) (I)-(D), (II)-(C), (III)-(B), (IV)-(A)
(c) (I)-(D), (II)-(B), (III)-(C), (IV)-(A)
(d) (I)-(A), (II)-(C), (III)-(B), (IV)-(D)
23. “এক ভ্রাম্যমান সার্কাস দলও এসে পৌঁছাল” যার প্রধান আকর্ষণ ছিল
(a) এক উড়ন্ত দড়বাজিকর
(b) মাকড়সায় পরিণত হওয়া এক মেয়ে
(c) একজন জাদুকর
(d) একজন পর্তুগিজ।
24. ভারভারা রাও কোন ভাষার কবি?
(a) তেলুগু
(b) তামিল
(c) কন্নড়
(d) মালয়ালম।
25.”জেলের গরাদ থেকে বেরিয়ে আসছে/ কবির কোনো … স্বর” (শূন্যস্থান পূরণ কর)
(a) লিপিকার
(b) গানের
(c) কবিতার
(d) বিক্ষোভের।
26. কেলতিক ভাষাগোষ্ঠীর সবচেয়ে সমৃদ্ধ ভাষা কোনটি?
(a) ইংরেজি
(b) ওলন্দাজ
(c) আইরিশ
(d) পর্তুগিজ।
27. বাইবেলের ওল্ড টেস্টামেন্ট কোন্ ভাষায় রচিত?
(a) হিব্রু
(b) ল্যাটিন
(c) গ্রিক
(c) ইতালীয়।
28. পৃথিবীর বেশিরভাগ ভাষাকে বর্গীভূত করা হয়েছে-
(a) ৮/১০টি ভাষা পরিবারে
(b) ১৫/২০টি ভাষা পরিবারে
(c) ২৫/২৬টি ভাষা পরিবারে
(d) ৩০/৩৫টি ভাষা পরিবারে।
29. মজর কোন্ দেশের ভাষা?
(a) ফিনল্যান্ড
(b) হাঙ্গেরি
(c) সাইবেরিয়া
(d) জর্জিয়া।
30. ‘মুন্ডারি এনসাইক্লোপেডিয়া’ কে সম্পাদনা করেন?
(a) ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়
(b) স্যার উইলিয়াম জোন্স
(c) ফাদার হফম্যান
(d) পণ্ডিত রঘুনাথ মুর্মু।
31. ‘য়েনিসি’ ভাষাগোষ্ঠী কোন ভাষাবংশের অন্তর্গত?
(a) অস্ট্রিক ভাষাবংশ
(b) ভারতীয় আর্য
(c) ভোট চীনা
(d) দ্রাবিড়।
32. স্তম্ভ মেলাও
| ক স্তম্ভ | খ স্তম্ভ |
| (I) অর্ধমাগধী প্রাকৃত | (A) বাঘেলী |
| (II) শৌরসেনী | (B) নেপালি |
| (III) মহারাষ্ট্রী প্রাকৃত | (C) মারাঠি |
| (IV) পৈশাচী প্রাকৃত | (D) সিন্ধী |
বিকল্প সমূহ:
(a) (I)-(A), (II)-(B), (III)-(C), (IV)-(D)
(b) (I)-(C), (II)-(D), (III)-(B), (IV)-(A)
(c) (I)-(D), (II)-(B), (III)-(C), (IV)-(A)
(d) (I)-(B), (II)-(A), (III)-(C), (IV)-(D)
33. কার মতে বাংলাভাষা ‘অনার্য ভাষার ছাঁচে ঢালা আর্য ভাষা’?
(a) হরপ্রসাদ শাস্ত্রী
(b) সুকুমার সেন
(c) গোপাল হালদার
(d) সুনীতিকুমার চট্টোপাধ্যায়।
34. ব্যক্তিভেদে ভাষার যে বৈচিত্র্য তাকে বলে
(a) সমাজভাষা
(b) বিভাষা
(c) নিভাষা
(d) উপভাষা।
35. একজন ব্যক্তির ভাষা ব্যবহারের ক্রমটি হল নিম্নরূপ:
(a) বিভাষা> সমাজভাষা> উপভাষা> মান্য ভাষা
(b) বিভাষা> সমাজভাষা> মান্য ভাষা> উপভাষা
(c) উপভাষা> সমাজভাষা> বিভাষা> মান্যভাষা
(d) সমাজভাষা> মান্য ভাষা> উপভাষা> বিভাষা।
36. বেশি সংখ্যক পদের রচয়িতা থেকে কম সংখ্যক পদের রচয়িতা, এইরূপ ক্রমানুসারে চর্যার কবিদের তালিকাটি হবে
(a) ভূসুকুপাদ, সরহপাদ, কুক্কুরীপাদ, কাহ্নপাদ
(b) কাহ্নপাদ, ভূসুকুপাদ, সরহপাদ, কুক্কুরীপাদ
(c) সরহপাদ, কুক্কুরীপাদ, কাহ্নপাদ, ভূসুকুপাদ
(d) কাহ্নপাদ, ভূসুকুপাদ, সরহপাদ, কুক্কুরীপাদ।
37. Origin and Development of Bengali Language – কার লেখা?
(a) হরপ্রসাদ শাস্ত্রী
(b) রাহুল সংকৃত্যায়ন
(c) সুকুমার সেন
(d) সুনীতি কুমার চট্টোপাধ্যায়।
38. পন্ডিতদের মতে, শ্রীকৃষ্ণকীর্তন কাব্য রচিত হয় আনুমানিক
(a) ত্রয়োদশ শতকের শেষ দিকে বা চতুর্দশ শতকের প্রথম ভাগে
(b) চতুর্দশ শতকের শেষ দিকে বা পঞ্চদশ শতকের প্রথম ভাগে
(c) পঞ্চদশ শতকের শেষ দিকে বা ষোড়শ শতকের প্রথম ভাগে
(d) ষোড়শ শতকের শেষ দিকে বা সপ্তদশ শতকের প্রথম ভাগে।
39. বাংলা শাসনকর্তা …. এর সেনাপতি পরাগল খানের আদেশে কবীন্দ্র পরমেশ্বর মহাভারত রচনা করেন। (শূন্যস্থান পূরণ কর)
(a) কংস নারায়ণ
(b) দনুজমর্দন দেব
(c) হুসেন শাহ
(d) জালালউদ্দিন।
40. ময়নামতীর গান বা গোপীচন্দ্রের গান-এর উল্লেখযোগ্য কবি হলেন
(a) দুর্লভ মল্লিক
(b) ভবানী দাস
(c) সুকুর মামুদ
(d) উপরের সকলেই।