দ্বাদশ শ্রেণির বাংলাঃ চতুর্থ সেমিস্টার || Class 12 Bengali: 4th Semester
উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের নতুন পাঠ্যসূচি অনুযায়ী, দ্বাদশ শ্রেণীর দ্বিতীয় পরীক্ষা অর্থাৎ চতুর্থ সেমিস্টারের (4th Semester) পরীক্ষাতে শুধুমাত্র রচনাধর্মী প্রশ্ন (৫ নাম্বারের) থাকবে। চতুর্থ সেমিস্টারের পরীক্ষাও হবে নিজের স্কুল ব্যতীত অন্য কোনো সেন্টারে এবং উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের প্রশ্নপত্রে পরীক্ষা হবে অর্থাৎ সারা পশ্চিমবঙ্গেআরও ছাত্রছাত্রীদের জন্য অভিন্ন প্রশ্নপত্র হবে।
পাঠ্যসূচি|| Syllabus
উচ্চ মাধ্যমিকের চতুর্থ সেমিস্টারে বাংলা বিষয়ের পাঠক্রমে রয়েছে দুটি গল্প, তিনটি কবিতা, একটি নাটক এবং একটি পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ। এছাড়া সংসদ প্রকাশিত ‘বাংলা ভাষা এবং শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস’ বইটি থেকে মোট চারটি অধ্যায় থাকছে। একনজরে দেখে নেওয়া যাক, দ্বাদশ শ্রেণির বাংলা চতুর্থ সেমিস্টারের পাঠ্যসূচি।
| গল্প | হলুদ পোড়া, হারুন সালেমের মাসি |
| কবিতা | প্রার্থনা, তিমির হননের গান, কেন এল না |
| নাটক | নানা রঙের দিন |
| পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ | ডাকঘর |
| শিল্প সাহিত্য সংস্কৃতি | বাঙালির চিত্রকলা বাংলা সিনেমার ইতিহাস |
| বাংলা ভাষাবিজ্ঞান | রূপতত্ত্ব, বাক্যতত্ত্ব |
নাম্বার বিভাজন|| Marks Distribution
চতুর্থ সেমিস্টারের পরীক্ষায় থাকবে ছয়টি বড় প্রশ্ন (মান-৫) এবং একটি দশ নাম্বারের রচনা। এক নজরে দেখে নেওয়া যাক কোন পাঠ্য একক থেকে কত নাম্বার বরাদ্দ থাকছে।
| বিষয় | বরাদ্দ নাম্বার |
| গল্প | ৫ |
| কবিতা | ৫ |
| নাটক | ৫ |
| পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ | ১০ |
| ভাষা ও সংস্কৃতি | ৫ |
| প্রবন্ধ রচনা | ১০ |
নমুনা প্রশ্ন|| Model Question
ছাত্র-ছাত্রীদের অনুশীলনের জন্য 10 সেট এমসিকিউ প্রশ্ন দেওয়া হবে।