দ্বাদশ শ্রেণির বাংলাঃ তৃতীয় সেমিস্টার

দ্বাদশ শ্রেণির বাংলাঃ তৃতীয় সেমিস্টার || Class 12 Bengali: 3rd Semester

পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের নতুন পাঠক্রম অনুযায়ী দ্বাদশ শ্রেণীতে দুটি পরীক্ষা হবে, যথাক্রমে তৃতীয় সেমিস্টার এবং চতুর্থ সেমিস্টারের। তৃতীয় সেমিস্টার হবে বহু বিকল্পভিত্তিক বা এমসিকিউ এর পরীক্ষা। এক্ষেত্রে উল্লেখযোগ্য যে, তৃতীয় সেমিস্টারের পরীক্ষা হবে নিজের স্কুল ব্যতীত অন্য কোনো সেন্টারে এবং উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের প্রশ্নপত্রে পরীক্ষা হবে অর্থাৎ সারা পশ্চিমবঙ্গেআরও ছাত্রছাত্রীদের জন্য অভিন্ন প্রশ্নপত্র হবে।

পাঠ্যসূচি|| Syllabus

উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারে বাংলা বিষয়ের পাঠক্রমে রয়েছে একটি গল্প, দুটি কবিতা, একটি প্রবন্ধ, একটি ভারতীয় গল্প এবং একটি আন্তর্জাতিক কবিতা। এছাড়া সংসদ প্রকাশিত ‘বাংলা ভাষা এবং শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস’ বইটি থেকে মোট ছয়টি অধ্যায় থাকছে। একনজরে দেখে নেওয়া যাক, দ্বাদশ শ্রেণির বাংলা তৃতীয় সেমিস্টারের পাঠ্যসূচি।

গল্প আদরিণী
কবিতা ধর্ম,
দিগ্বিজয়ের রূপকথা
প্রবন্ধ বাঙ্গালা ভাষা
ভারতীয় গল্প পোটরাজ
আন্তর্জাতিক কবিতা তার সঙ্গে
শিল্প সাহিত্য সংস্কৃতি বাংলা গানের ধারা,
বাঙালির বিজ্ঞানচর্চা,
বাঙালির ক্রীড়াসংস্কৃতি
বাংলা ভাষাবিজ্ঞান ভাষাবিজ্ঞান ও তার শাখা,
ধ্বনিতত্ত্ব,
শব্দার্থতত্ত্ব

নাম্বার বিভাজন|| Marks Distribution

দ্বাদশ শ্রেণির প্রথম পরীক্ষা অর্থাৎ তৃতীয় সেমিস্টারের পরীক্ষায় থাকবে চল্লিশটি এমসিকিউ প্রশ্ন। প্রতিটি প্রশ্নের মান এক। এক নজরে দেখে নেওয়া যাক কোন পাঠ্য একক থেকে কত নাম্বার বরাদ্দ থাকছে।

বিষয়  বরাদ্দ নাম্বার 
গল্প
কবিতা
প্রবন্ধ
ভারতীয় গল্প ও আন্তর্জাতিক কবিতা
শিল্প সাহিত্য সংস্কৃতি ১০
বাংলা ভাষাবিজ্ঞান

নমুনা প্রশ্ন|| Model Question

ছাত্র-ছাত্রীদের অনুশীলনের জন্য 10 সেট এমসিকিউ প্রশ্ন দেওয়া হল। 

[সতর্কবার্তাঃ এই নমুনা প্রশ্নগুলি দ্বাদশ শ্রেণীর (থার্ড সেমিস্টারের) ছাত্র-ছাত্রীদের জন্য বিশেষভাবে প্রস্তুত। প্রতিটি প্রশ্নপত্র মৌলিক অর্থাৎ অন্য কোনো সহায়িকা বই বা ওয়েবসাইট থেকে সংকলিত হয়নি। অন্য কোনা ওয়েবসাইট, বই অথবা মুদ্রিত আকারে এই প্রশ্নপত্র প্রকাশিত হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।]

error: Content is protected !!