Madhyamik Bengali Suggestion 2026|| মাধ্যমিক বাংলা সাজেশন ২০২৬
২০২৬ সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জানাই অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন। ছাত্র-ছাত্রীদের জীবনে প্রথম বড় পরীক্ষা হলো মাধ্যমিক। আবার, মাধ্যমিক পরীক্ষার প্রথম দিনেই থাকে বাংলা পরীক্ষা। ছেলেমেয়েরা যাতে জীবনের প্রথম বড় পরীক্ষাটি আত্মবিশ্বাস সহকারে শুরু করতে পারে, সেই দিকে লক্ষ্য রেখে মাধ্যমিক বাংলা সাজেশনটি (Madhyamik Bengali Suggestion) প্রস্তুত করা হয়েছে।
| পরীক্ষার নামঃ | মাধ্যমিক পরীক্ষা ২০২৬ |
| আয়োজকঃ | পঃবঃমঃশিঃপঃ |
| বিষয়ঃ | বাংলা (প্রথম ভাষা) |
| পরীক্ষার তারিখঃ | ২রা ফেব্রুয়ারি, সোমবার |
| পরীক্ষার সময়ঃ | ১০.৪৫ থেকে দুপুর ২টো |
মাধ্যমিক ২০২৬ বাংলা সাজেশন || Madhyamik Bengali Suggestion 2026
সাজেশন শুরু করার আগে কিছু কথা বলা দরকার- প্রথমত, সাজেশন মাত্রই অনুমান-নির্ভর, কোনো সাজেশনকে ১০০ শতাংশ ভরসা করা উচিত নয়; দ্বিতীয়ত, মাধ্যমিক পরীক্ষায় বাংলা প্রশ্ন যেভাবে আসে ঠিক সেই ক্রম অনুসারেই সাজেশনের প্রশ্নগুলি সাজানো হল।
১. সঠিক উত্তরটি নির্বাচন কর: ১৭x১= ১৭
এই অংশে মোট ১৭টি এমসিকিউ প্রশ্ন থাকে। সেগুলি হল- গল্প থেকে ৩টি, কবিতা থেকে ৩টি, প্রবন্ধ থেকে ৩টি এবং ব্যাকরণ থেকে ৮টি প্রশ্ন। ছাত্রছাত্রীদের অনুশীলনের উদ্দেশ্যে মোট ১২ সেট এমসিকিউ দেওয়া হল। মাধ্যমিক বাংলা এমসিকিউ-এর জন্য এখানে ক্লিক করো।
২. কমবেশি ২০টি শব্দে উত্তর দাও: ১৯x১= ১৯
এই অংশে মোট ১৯টি অতিসংক্ষিপ্ত প্রশ্ন থাকে।সেগুলি হল- [২.১] গল্প থেকে ৪টি, [২.২] কবিতা থেকে ৪টি, [২.৩] প্রবন্ধ থেকে ৩টি এবং [২.৪] ব্যাকরণ থেকে ৮টি প্রশ্ন। ছাত্রছাত্রীদের অনুশীলনের উদ্দেশ্যে অসংখ্য অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর দেওয়া হল। গল্প, কবিতা এবং প্রবন্ধ থেকে অতিসংক্ষিপ্ত প্রশ্নের জন্য এখানে ক্লিক করো এবং ব্যাকরণ অংশ থেকে অতিসংক্ষিপ্ত প্রশ্নের (SAQ) জন্য এখানে ক্লিক করো।
মাধ্যমিক বাংলা সাজেশন ২০২৩ [৩নাম্বার প্রশ্ন]
৩. প্রসঙ্গ নির্দেশসহ কম-বেশি ৬০টি শব্দে উত্তর দাও: ৩+৩=৬
৩.১ যে-কোনাে একটি প্রশ্নের উত্তর দাও: ১x৩=৩
১) হরিদা পুলিশ সেজে কোথায় দাঁড়িয়ে ছিলেন? তিনি কীভাবে মাস্টারমশাইকে বােকা বানিয়েছিলেন? ১+২ [মাধ্যমিক ২০১৭]
২) “সে ভয়ানক দুর্লভ জিনিস।”- কোন জিনিসের কথা বলা হয়েছে? তা দুর্লভ কেন? ১+২ [মাধ্যমিক ২০২০]
৩) “তাতে যে আমার ঢং নষ্ট হয়ে যায়”- ‘ঢং’ বলতে কী বোঝানো হয়েছে? কীসে ঢং নষ্ট হয়ে যাবে? (১+২) [মাধ্যমিক ২০২৩]
৪) “আপনি কি ভগবানের চেয়েও বড়াে?” – কার প্রতি এমন উক্তি? এমন উক্তির কারণ কী? ১+২
৫) “বাবাই একদিন এঁর চাকরি করে দিয়েছিলেন।” বক্তা কে ? তাঁর বাবা কাকে কী চাকরি করে দিয়েছিলেন ? ১+২ [মাধ্যমিক ২০১৮]
৬) “তার লাঞ্ছনা এই কালো চামড়ার নীচে কম জ্বলে না”— বক্তা কে? তার কোন লাঞ্ছনার কথা বলা হয়েছে? (১+২) [২০২২]
৭) “এই সুখবরে তারা সব খুশি হয়ে গেল।” কারা, কেন খুশি হয়েছিল? (১+২) [২০২৪]
৮) “কেবল এই জন্যই যেন সে আজও বাঁচিয়া আছে।” – ‘সে’ কে? কেন তার সম্পর্কে এমন মন্তব্য করা হয়েছে? ১+২
৯) ‘ওরা ভয়ে কাঠ হয়ে গেল “ওরা কারা? তারা ভয়ে কাঠ হয়ে গেল কেন? (১+২) [মাধ্যমিক ২০২৩]
১০) “ছেলেদুটোর সবই একরকম, তফাত শুধু এই যে”- ছেলেদুটি কে কে? তাদের মধ্যে তফাত কোথায়? ১+২ [মাধ্যমিক ২০২০]
৩.২ যে-কোনাে একটি প্রশ্নের উত্তর দাও: ১x৩=৩
১) “সব চূর্ণ হয়ে গেল, জ্বলে গেল আগুনে।” কোন্ কোন্ জিনিসের কথা বলা হয়েছে? এই পরিণতির কারণ কী? ১+২ [মাধ্যমিক ২০১৮]
২) “সে জানত না আমি আর কখনাে ফিরে আসব না।”- ‘সে’ কে? ‘আমি আর কখনাে ফিরে আসব না’ বলার কারণ কী? ১+২ [মাধ্যমিক ২০২০]
৩) “তারা আর স্বপ্ন দেখতে পারল না।”— ‘তারা কারা? কেন স্বপ্ন দেখতে পারল না? (১+২) [২০২২]
৪) “আমি তাকে ছেড়ে দিলাম” কে কাকে ছেড়ে দিয়েছিলেন? (১+২) [২০২৪]
৫) “আসছে নবীন- জীবনহারা অ-সুন্দরে করতে ছেদন?”– উক্তিটির তাৎপর্য লেখাে। ১+২ [মাধ্যমিক ২০১৭]
৬) “দিগম্বরের জটায় হাসে শিশু-চাঁদের কর”- দিগম্বর কে? উদ্ধৃতিটির অর্থ কী? (১+২) [২০২৪]
৭) ‘এবার মহানিশার শেষে/আসবে ঊষা অরূপ হেসে’- প্রসঙ্গ উল্লেখ করে উক্তিটির তাৎপর্য লেখো।
৮) “ওই নূতনের কেতন ওড়ে কালবোশেখির ঝড়’– ‘নতুনের কেতন’ বলতে কবি কী বুঝিয়েছেন? ‘কালবোশেখির ঝড়’ কথাটির তাৎপর্য লেখো।
৯) “নগ্ন করল আপন নির্লজ্জ অমানুষতাকে”- কারা এমন করেছিল? কীভাবে তারা তাদের অমানুষতা প্রকাশ করেছিল? ১+২
১০) “চিরচিহ্ন দিয়ে গেল তােমার অপমানিত ইতিহাসে।”- কারা কীভারে চিরচিহ্ন দিয়ে গিয়েছিল? ১+২
১১) “অতি মনােহর দেশ” – এই ‘মনােহর দেশে’র সৌন্দর্যের পরিচয় দাও। ৩ [মাধ্যমিক ২০১৯]
১২) “পঞ্চকন্যা পাইল চেতন”- ‘ ‘পঞ্চকন্যা’ বলতে কাদের কথা বলা হয়েছে? তারা কোথায় কীভাবে চেতন পেল?
১৩) ‘মাথায় কত শকুন বা চিল’ – উদ্ধৃতিটির তাৎপর্য বিশ্লেষণ করো।
১৪) “অস্ত্র ফ্যালাে, অস্ত্র রাখাে” কবি কোথায় অস্ত্র রাখতে বলেছেন ? তার একথা বলার কারণ কী? ১+২ [মাধ্যমিক ২০১৯]
১৫) “গানের বর্ম আজ পরেছি গায়ে”- এই উক্তির দ্বারা কবি কী বুঝিয়েছেন? ৩
৪. মাধ্যমিক বাংলা সাজেশন ২০২৫ || গল্প থেকে যে-কোনাে একটি প্রশ্ন: [৫
১) জগদীশবাবুর বাড়ি হরিদা বিরাগী সেজে যাওয়ার পর যে ঘটনা ঘটেছিল তা বর্ণনা করাে। [মাধ্যমিক ২০১৭]
২) “অদৃষ্ট কখনও হরিদার এই ভুল ক্ষমা করবে না।”- হরিদা কী ভুল করেছিলেন? অদৃষ্ট ক্ষমা না করার পরিণাম কী? ৩+২ [মাধ্যমিক ২০১৯]
৩) “অথচ আপনি একেবারে খাঁটি সন্ন্যাসীর মতো সব তুচ্ছ করে সরে পড়লেন?”— কার কথা বলা হয়েছে? তিনি কীভাবে ‘খাঁটি সন্ন্যাসীর মতো ব্যবহার করেছিলেন সংক্ষেপে আলোচনা করো। ১+8 [মাধ্যমিক ২০২২]
৪) “বড়ো চমৎকার আজকে এই সন্ধ্যার চেহারা।” ‘এই সন্ধ্যার’ পরিচয় দাও। সে দিনের সন্ধ্যার ঘটনাটি বর্ণনা করো। (২+৩) [মাধ্যমিক ২০২৪]
৫) “বাবুটির স্বাস্থ্য গেছে, কিন্তু শখ যােলাে আনাই বজায় আছে।” – বাবুটি কে? তার সাজসজ্জার পরিচয় দাও। ১+৪ [মাধ্যমিক ২০১৭]
৬) “তাহার পরিচ্ছদের প্রতি দৃষ্টিপাত করিয়া মুখ ফিরাইয়া হাসি গােপন করিল”— কে হাসি গােপন করল? তার হাসি পাওয়ার কারণ কী? ১+৪ [মাধ্যমিক ২০২০]
৭) “বাবুটির স্বাস্থ্য গেছে, কিন্তু শখ ষোলোআনাই বজায় আছে।”— বাবুটি কে? তাঁর স্বাস্থ্য ও শখের পরিচয় দাও। ১+৪ [মাধ্যমিক ২০২২]
৮) “এমন সৌভাগ্যকে অপূর্বর মন যেন গ্রাহ্যই করিল না।” এখানে কোন ঘটনার ইঙ্গিত করা হয়েছে ? তাকে ‘সৌভাগ্য’ বলা হল কেন? (১+৪) [মাধ্যমিক ২০২৪]
৯) “তপন আর পড়তে পারে না। বােবার মতাে বসে থাকে।” – তপনের এরকম অবস্থার কারণ বর্ণনা করাে। ৫ [মাধ্যমিক ২০১৮]
১০) “তপনের মনে হয় আজ যেন তার জীবনের সবচেয়ে দুঃখের দিন।”— কোন দিন তপনের এমন মনে হয়েছিল? তার এমন মনে হওয়ার কারণ কী? (২+৩) [মাধ্যমিক ২০২৩]
৫. মাধ্যমিক বাংলা সাজেশন ২০২৫ || কবিতা থেকে যে-কোনাে একটি প্রশ্ন: [৫
১) “যেখানে ছিল শহর/ সেখানে ছড়িয়ে রইল কাঠকয়লা।”- ‘অসুখী একজন’ কবিতা অবলম্বনে শহরের এই পরিণতি কীভাবে হল লেখাে। [মাধ্যমিক ২০১৭]
২) “তারপর যুদ্ধ এলো”- ‘অসুখী একজন’ কবিতা অবলম্বনে যুদ্ধবিধ্বস্ত শহরের/ যুদ্ধের ভয়াবহতার পরিচয় দাও।
৩) “ধ্বংস দেখে ভয় কেন তোর?” – কার লেখা কোন কবিতার অংশ? কবিতায় ধ্বংসের কীরূপ চিত্র তুলে ধরা হয়েছে? ধ্বংস দেখে কবি ভয় করতে বারণ করেছেন কেন?
৪) ‘… গড়তে জানে সে চির সুন্দর’- কবিতা অবলম্বনে ভাঙা-গড়ার এই চিরায়ত তাৎপর্যটি ব্যাখ্যা করো।
৫) “তোরা সব জয়ধ্বনি কর।”— কবির এই কথা বলার কারণ সংক্ষেপে লেখো। [২০২২]
৬) “সিন্ধুতীরে” কবিতা অবলম্বনে সমুদ্রকন্যা পদ্মার চারিত্রিক বৈশিষ্ট্য লেখ।
৭) “পঞ্চকন্যা পাইলা চেতন।” ‘পঞ্চকন্যা’ কারা? কার চেষ্টায় কীভাবে পঞ্চকন্যা চেতনা ফিরে পেল? (২+৩) [২০২৪]
৮) ‘আমার শুধু একটা কোকিল’ – কোন্ প্রসঙ্গে কবি এই মন্তব্য করেছেন? এই মন্তব্যের কারণ ব্যাখ্যা করো।
৯) “অস্ত্রের বিরুদ্ধে গান” কবিতার মূল বক্তব্য নিজের ভাষায় লেখাে। [মাধ্যমিক ২০১৯]
১০) জয় গোস্বামীর ‘অস্ত্রের বিরুদ্ধে গান’ কবিতায় কবির যে যুদ্ধ বিরোধী মনোভাবের পরিচয় পাওয়া যায় তার বর্ণনা দাও? ৫ [মাধ্যমিক ২০২৩]
৬. মাধ্যমিক বাংলা সাজেশন ২০২৫ || প্রবন্ধ থেকে যে-কোনাে একটি প্রশ্ন: [৫
১) তাই দিয়ে আমাদের প্রথম লেখালেখি”— লেখকের প্রথম লেখালেখির আয়োজনের পরিচয় দাও। (৫) [মাধ্যমিক ২০২৩]
২) “আশ্চর্য, সবই আজ অবলুপ্তির পথে।”— ‘সবই’-র পরিচয় দাও। উল্লিখিত বিষয়টি কীভাবে আজ ‘অবলুপ্তির পথে’ আলোচনা করো। ৩+২ [মাধ্যমিক ২০২২]
৩) “তাই কেটে কাগজের মতো সাইজ করে নিয়ে আমরা তাতে ‘হোম-টাস্ক’ করতাম।”— কিসে ‘হোম-টাস্ক’ করা হতো ? ‘হোম টাস্ক’ করার সম্পূর্ণ বিবরণ দাও। ১+৪ [মাধ্যমিক ২০২২]
৪) ‘ফাউন্টেন পেন’ বাংলায় কী নামে পরিচিত? নামটি কার দেওয়া বলে উল্লেখ করা হয়েছে? ফাউন্টেন পেনের জন্ম ইতিহাস লেখাে। ১+১+৩ [মাধ্যমিক ২০১৭]
৫) “আমরা কালিও তৈরি করতাম নিজেরাই।”- কারা কালি তৈরি করতেন? তারা কীভাবে কালি তৈরি করতেন ? ১+৪ [মাধ্যমিক ২০১৯]
৬) “বাংলা ভাষায় বিজ্ঞানচর্চায় এখনও নানারকম বাধা আছে।”- লেখক কোন্ ধরনের বাধার কথা বলেছেন ? ৫ [মাধ্যমিক ২০২০]
৭) বাংলা ভাষায় বিজ্ঞান রচনার সমস্যাগুলি আলোচনা করো। ৫ [২০২৪]
৮) ‘বাংলা ভাষায় বিজ্ঞান’ শীর্ষক প্রবন্ধটিতে পরিভাষা রচনা প্রসঙ্গে লেখক যে বক্তব্য প্রকাশ করেছেন তা আলােচনা করাে। ৫ [মাধ্যমিক ২০১৮]
৯) “পাশ্চাত্য দেশের তুলনায় এদেশের জনসাধারণের বৈজ্ঞানিক জ্ঞান নগণ্য।” লেখকের এমন মন্তব্যের কারণ কী? ৫ [মাধ্যমিক ২০১৯]
১০) বাংলা বিজ্ঞান বিষয়ক গ্রন্থের পাঠকদের লেখক যে দুটি শ্রেণিতে ভাগ করেছেন, তাদের পরিচয় দাও।(৫) [২০২৩]
৭. মাধ্যমিক বাংলা সাজেশন ২০২৫ || সিরাজদৌল্লা নাটক থেকে যে-কোনাে একটি প্রশ্ন [৫
১) “কিন্তু ভদ্রতার অযােগ্য তােমরা”—কাকে উদ্দেশ্য করে কথাটি বলা হয়েছে? একথা বলার কারণ কী? ১+৩ [মাধ্যমিক ২০১৭]
২) “এই মুহূর্তে তুমি আমার দরবার ত্যাগ করো।”- বক্তা কাকে দরবার ত্যাগ করতে বলেছেন? তাকে দরবার ত্যাগ করতে বলার কারণ কী? (১+৩) [মাধ্যমিক ২০২৩]
৩) “বাংলার ভাগ্যাকাশে আজ দুর্যোগের ঘনঘটা, তার শ্যামল প্রান্তরে আজ রক্তের আলপনা” – বক্তা কে? কোন দুর্যোগের কথা বলা হয়েছে? [মাধ্যমিক ২০২২]
৪) “ওকে ওর প্রাসাদে পাঠিয়ে দিন জাঁহাপনা। ওর সঙ্গে থাকতে আমার ভয় হয়।”- বক্তা কে? তার এরকম ভয় হওয়ার কারণ কী? [মাধ্যমিক ২০২২]
৫) “এইবার হয় তাে শেষ যুদ্ধ !”– কোন্ যুদ্ধের কথা বলা হয়েছে? বক্তা এই যুদ্ধকে ‘শেষ যুদ্ধ’ বলেছেন কেন? ১+৩ [মাধ্যমিক ২০২০]
৬) “দরবার ত্যাগ করতে আমরা বাধ্য হচ্ছি জাঁহাপনা।”- বক্তা কে? তারা কেন দরবার ত্যাগ করতে চান? ১+৩ [মাধ্যমিক ২০২০]
৭) ‘সিরাজদৌল্লা’ নাট্যাংশ অবলম্বনে সিরাজদ্দৌল্লার চরিত্র বৈশিষ্ট্য আলােচনা করাে। [মাধ্যমিক ২০১৭]
৮) “ওখানে কী দেখচ মূর্খ, বিবেকের দিকে চেয়ে দ্যাখাে!” – বক্তা কে ? উদ্দিষ্ট ব্যক্তির প্রতি বক্তার কী মনােভাব লক্ষ্য করা যায়? ১+৩ [মাধ্যমিক ২০১৯]
৯) “বাংলা শুধু হিন্দুর নয়, বাংলা শুধু মুসলমানের নয়।” – মিলিত হিন্দু-মুসলমানের মাতৃভূমি গুলবাগ এই বাংলা।”- কাদের উদ্দেশ্য করে একথা বলা হয়েছে? এই বক্তব্যের মধ্যে দিয়ে বস্তার কী চারিত্রিক বৈশিষ্ট্য প্রতিফলিত হয়েছে? [মাধ্যমিক ২০১৮]
১০) “মুন্সিজি, এই পত্রের মর্ম সভাসদদের বুঝিয়ে দিন।”- কে, কাকে পত্র লিখেছিলেন? এই পত্রে কী লেখা ছিল? ১+৩ [মাধ্যমিক ২০১৮]
৮. মাধ্যমিক বাংলা সাজেশন ২০২৫ || কোনি থেকে যে-কোনাে দুটি প্রশ্ন: [২x৫=১০
১) “তোর আসল লজ্জা জলে আসল গর্বও জলে”- কে কাকে একথা বলেছিল? প্রসঙ্গ উল্লেখ করে কথাটির তাৎপর্য বিশ্লেষণ করো। ১+৪
২) চিড়িয়াখানায় কোনিকে নিয়ে বেড়াতে গিয়ে কী ঘটেছিল? এই ঘটনা থেকে ক্ষিতীশের কী মনে হয়েছিল? [মাধ্যমিক ২০২২]
৩) “ওইটেই তাে আমি রে, যন্ত্রণাটাই তাে আমি”- বক্তা কে? উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করাে। ১+8 [মাধ্যমিক ২০১৮]
৪) “অবশেষে কোনি বাংলা সাঁতার দলে জায়গা পেল”— কোনি কীভাবে বাংলা সাঁতার দলে জায়গা পেল, তা লেখো। (৫) [মাধ্যমিক ২০১৮, ২০২৩]
৫) কোনির পারিবারিক জীবনের পরিচয় দাও। [মাধ্যমিক ২০১৭]
৬) “এটা বুকের মধ্যে পুষে রাখুক।” – কী পুষে রাখার কথা বলা হয়েছে ? কী কারণে এই পুষে রাখা? ২+৩ [মাধ্যমিক ২০১৯]
৭) “খিদ্দা, এবার আমরা কী খাব?”- বক্তা কে?উদ্দিষ্ট ব্যক্তি কীভাবে তাদের সাহায্য করেছেন? ১+৪ [মাধ্যমিক ২০২০]
৮) “ইচ্ছে থাকলেও ওকে সাঁতার শেখাবার সামর্থ্য আমার নেই।” – কে বলেছিল? তার পরিচয় সংক্ষেপে উল্লেখ করো। [মাধ্যমিক ২০২২]
৯) “বিষ্টু ধরের বিরক্তির কারণ হাত পনেরো দূরের একটা লোক।”— বিষ্টু ধরের সংক্ষিপ্ত পরিচয় দিয়ে তার বিরক্তির কারণ উল্লেখ করো। [মাধ্যমিক ২০২২]
১০) “আপনি আমার থেকে চার হাজার গুণ বড়ােলােক, কিন্তু চার লক্ষ টাকা খরচ করেও আপনি নিজে শরীরটাকে চাকর বানাতে পারবেন না।”- বক্তা কাকে, কেন একথা বলেছিলেন? ১+৪ [মাধ্যমিক ২০১৯]
১১) ‘কোনি’ উপন্যাসের কাহিনি অবলম্বনে স্বামীর যােগ্য সহধর্মিণী রূপে লীলাবতীর পরিচয় দাও। [৫ [মাধ্যমিক ২০১৯]
৯. চলিত গদ্যে বঙ্গানুবাদ করাে: ৪
এই লিংকে ক্লিক করে দেখে নাও বিগত ৩০ বছরের মাধ্যমিক পরীক্ষার বঙ্গানুবাদ দেওয়া হল। এগুলি অনুশীলন করলে ভালো ফল পাওয়া যাবে।
১০. কম-বেশি ১৫০ শব্দে যে-কোনাে একটি প্রশ্নের উত্তর দাও: ৫
১০.১ কাল্পনিক সংলাপ
১০.২ প্রতিবেদন রচনা
১১. কম-বেশি ৪০০ শব্দে যে-কোনাে একটি বিষয়ে প্রবন্ধ রচনা করাে: ১০
১১.১ বিজ্ঞান ও কুসংস্কার।
১১.২ বিজ্ঞান আর্শীবাদ না অভিশাপ।
১১.৩ মানব কল্যাণে বিজ্ঞান।
১১.৪ পরিবেশ দূষণ ও তার প্রতিকার।
১১.৫ পরিবেশ রক্ষায় ছাত্র সমাজের ভূমিকা।
১১.৬ একটি গাছ একটি প্রাণ।
১১.৭ বিশ্ব-উষ্ণায়ন।
১১.৮ বাংলার উৎসব।
১১.৯ বাংলার ঋতু বৈচিত্র্য।
১১.১০ একটি পথের আত্মকথা।
১১.১১ একটি নদীর আত্মকথা।
১১.১২ একটি কলমের আত্মকথা।
১১.১৩ দেশভ্রমণ শিক্ষার অঙ্গ।
বিঃদ্রঃ টেস্ট পরীক্ষার পর সাজেশন অল্পবিস্তার পরিবর্তন হতে পারে। খুব শিগ্রই প্রতিটি প্রশ্ন শেষে উত্তরের লিংক যোগ করা হবে।