মাধ্যমিক বাংলা প্রশ্ন- 2025।। Madhyamik Bengali Question 2025

মাধ্যমিক বাংলা প্রশ্ন ২০২৫ || Madhyamik Bengali Question Paper 2025

WBBSE Madhyamik Pariksha Bengali Qquestion Paper with answers of short, MCQ and E to B.

পশ্চিমবঙ্গ মাধ্যমিক শিক্ষা পর্ষদের মাধ্যমিক পরীক্ষার বিগত বছরের প্রশ্নপত্র। বহুবিকল্পধর্মী প্রশ্ন, অতিসংক্ষিপ্ত প্রশ্ন এবং বঙ্গানুবাদের উত্তর দেওয়া হল।

মাধ্যমিক পরীক্ষার বিগত বছরের বাংলা প্রশ্নপত্র

মাধ্যমিক ২০২৫

বিষয়- বাংলা

সময় – ৩ ঘণ্টা ১৫ মিনিট
(প্রথম ১৫ মিনিট শুধু প্রশ্নপত্র পড়ার জন্য এবং বাকি ৩ ঘণ্টা উত্তর লেখার জন্য)
পূর্ণমান – ৯০

১। যে কোনো সতেরোটি প্রশ্নের সঠিক উত্তর নির্বাচন করো : ১৭×১=১৭

১.১ “তবু লিখছে। লুকিয়ে লিখছে।” এভাবে লেখার কারণ কী?

ক) যেন ভূতে পেয়েছে
খ) যেন স্বপ্নে পেয়েছে
গ) যেন নেশায় পেয়েছে
ঘ) এক আনন্দের অনুভূতিতে। উত্তরঃ গ) যেন নেশায় পেয়েছে।

১.২ নদেরচাঁদের বয়স হলো-

ক) ত্রিশ বছর
খ) পয়ত্রিশ বছর
গ) চল্লিশ বছর
ঘ) পঁচিশ বছর। উত্তরঃ ক) ত্রিশ বছর।

১.৩ গিরীশ মহাপাত্রের জামার রং ছিল-

ক) গেরুয়া
খ) নীল
গ) রামধনু
ঘ) লাল। উত্তরঃ গ) রামধনু।

১.৪ ‘আফ্রিকা’ কবিতায় ‘আদিম যুগ’ ছিল

ক) অন্ধকার
খ) উদ্‌ভ্রান্ত
গ) শান্ত
ঘ) আন্তরিক। উত্তরঃ খ) উদ্‌ভ্রান্ত।

১.৫ “বহু যত্নে চিকিৎসিতে পঞ্চকন্যা পাইলা চেতন।”- কতক্ষণ চিকিৎসা করা হয়েছিল?

ক) তিন দণ্ড
খ) চার দণ্ড
গ) পাঁচ দণ্ড
ঘ) দু’দণ্ড। উত্তরঃ খ) চার দণ্ড।

১.৬ রাবণ ইন্দ্রজিৎ-কে রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করার কোন্ সময় নির্দেশ করেছিলেন?

ক) অপরাহ্ণে
খ) প্রদোষকালে
গ) প্রভাতে
ঘ) রাত্রে। উত্তরঃ গ) প্রভাতে।

১.৭ বিখ্যাত লেখক শৈলজানন্দের ফাউন্টেন পেনের সংগ্রহ ছিল –

ক) এক ডজন
খ) দুই ডজন
গ) তিন ডজন
ঘ) ২৫টি। উত্তরঃ খ) দুই ডজন।

১.৮ “প্রাচীন সুমেরিয়ান বা ফিনিসিয়ান” ফিনিসিয়ানদের লেখনী কী ছিল?

ক) নল-খাগড়া
খ) বাঁশের কঞ্চি
গ) ব্রোঞ্জের শলাকা
ঘ) হাড়। উত্তরঃ ঘ) হাড়।

১.৯ কত সালে কলিকাতা বিশ্ববিদ্যালয় পরিভাষা সমিতি নিযুক্ত করেন?

ক) ১৯৩৫ সালে
খ) ১৯৩৬ সালে
গ) ১৯৪৫ সালে
ঘ) ১৯৪৬ সালে। উত্তরঃ খ) ১৯৩৬ সালে।

১.১০ অনুসর্গ-প্রধান কারক হল-

ক) চার প্রকার
খ) তিন প্রকার
গ) দুই প্রকার
ঘ) পাঁচ প্রকার। উত্তরঃ খ) তিন প্রকার।

১.১১ ‘বুলবুলিতে ধান খেয়েছে’- ‘বুলবুলি’র সঙ্গে ‘তে’ যুক্ত হয়ে কী কারক হয়েছে?

ক) অধিকরণ কারক
খ) কর্তৃকারক
গ) কর্মকারক
ঘ) অপাদান কারক। উত্তরঃ খ) কর্তৃকারক।

১.১২ কোন্ সমাসে উভয় পদের অর্থ অক্ষুন্ন থাকে?

ক) দ্বন্দু সমাসে
খ) কর্মধারয় সমাসে
গ) বহুব্রীহি সমাসে
ঘ) দ্বিগু সমাসে। উত্তরঃ ক) দ্বন্দু সমাসে।

১.১৩ যে সমাসে পূর্বপদে উপমেয় ও পরপদে উপমান এবং সাধারণ ধর্মটি উহ্য থাকে, তাকে বলে-

ক) রূপক কর্মধারয়
খ) উপমিত কর্মধারয়
গ) উপমান কর্মধারয়
ঘ) সাধারণ কর্মধারয়। উত্তরঃ খ) উপমিত কর্মধারয়।

১.১৪ বাক্যের অর্থবোধের জন্য পরস্পরের সঙ্গে সম্বন্ধযুক্ত পদগুলি যখন ঠিকঠাক বসে, তাকে বলে-

ক) যোগ্যতা
গ) আসত্তি
খ) আকাঙ্ক্ষা
ঘ) যোগ্যতাশূন্য। উত্তরঃ গ) আসত্তি।

১.১৫ ‘আবার তোরা মানুষ হ’।’ বাক্যটি

ক) নির্দেশক বাক্য
খ) আবেগসূচক বাক্য
গ) অনুজ্ঞাসূচক বাক্য
ঘ) প্রার্থনাসূচক বাক্য। উত্তরঃ গ) অনুজ্ঞাসূচক বাক্য।

১.১৬ ভাববাচ্যে প্রাধান্য পায় –

ক) কর্তার ভাব
খ) কর্মের ভাব
গ) কর্মকর্তৃবাচ্যের ভাব
ঘ) ক্রিয়ার ভাব। উত্তরঃ ঘ) ক্রিয়ার ভাব।

১.১৭ ‘আমি তোমাকে বইটি দিলাম।’ এটি কোন্ বাচ্যের উদাহরণ?

ক) কর্তৃবাচ্যের
খ) কর্মবাচ্যের
গ) ভাববাচ্যের
ঘ) কর্মকর্তৃবাচ্যের। উত্তরঃ ক) কর্তৃবাচ্যের।

২. কম-বেশি ২০টি শব্দে নীচের প্রশ্নগুলির উত্তর দাও: ১৯×১= ১৯

২.১ যেকোনো চারটি প্রশ্নের উত্তর দাও : ৪×১=৪

২.১.১ “বিকেলে চায়ের টেবিলে ওঠে কথাটা।” কোন্ কথাটার কথা বলা হয়েছে?
২.১.২ “পরম সুখ কাকে বলে জানেন?” -বক্তা কাকে ‘পরম সুখ’ বলেছেন?
২.১.৩ “তার আমি জামিন হতে পারি।”-বক্তা কার জামিন হতে পারেন?
২.১.৪ অমৃতের মা ওকে বেকায়দায় ফেলার জন্য কী বলেছিলেন?
২.১.৫ ‘নদীর বিদ্রোহ’ গল্পের লেখকের প্রকৃত নাম কী?

২.২ যেকোনো চারটি প্রশ্নের উত্তর দাও: ৪x১=৪

২.২.১ “সব চূর্ণ হয়ে গেল,” -কী চূর্ণ হয়ে গেল?
২.২.২ অস্ত্রের বিরুদ্ধে একটি কোকিল কীভাবে গান বাঁধবে?
২.২.৩ “অশুভ ধ্বনিতে ঘোষণা করল”- কারা, কী ঘোষণা করলো?
২.২.৪ “যথা বৃহন্নলারূপী কিরীটী,”-‘বৃহন্নলারূপী কিরীটী’ কে?
২.২.৫ “বিস্মিত হইল বালা…” -বালা কী দেখে বিস্মিত হয়েছিল?

২.৩ যেকোনো তিনটি প্রশ্নের উত্তর দাও: ৩x১=৩

২.৩.১ “বাস, ভ্যাবাচ্যাকা খেয়ে গেলাম।” -বক্তা ‘ভ্যাবাচ্যাকা খেয়ে’ গেলেন কেন?
২.৩.২ ‘ক্যালিগ্রাফিস্ট’ কাদের বলে?
২.৩.৩ “তাতে অনেকে মুশকিলে পড়েছেন,”- কিসে ‘মুশকিলে’ পড়ার কথা বলা হয়েছে?
২.৩.৪ পরিভাষার উদ্দেশ্য কী?

২.৪ যে-কোনো আটটি প্রশ্নের উত্তর দাও : ৮×১= ৮

২.১.১ উক্ত কর্তা কাকে বলে?
২.৪.২ অপাদান কারকে শূন্য বিভক্তির একটা উদাহরণ দাও।
২.৪.৩ ‘কদাকার’ পদটির ব্যাসবাক্যসহ সমাসের নাম করো।
২.৪.৪ ব্যাসবাক্য কাকে বলে?
২.৪.৫ ‘যুক্তির পথে হাঁটো’ ভাববাচ্যে রূপান্তর করো।
২.৪.৬ ‘আমি ছিলাম কালিকলমের ভক্ত।’- বাক্যটিকে প্রশ্নসূচক বাক্যে পরিবর্তন করো।
২.৪.৭ একটি মিশ্র বাক্যের উদাহরণ দাও।
২.৪.৮ কর্তৃবাচ্য থেকে ভাববাচ্যে রূপান্তরের প্রধান শর্ত কী?
২.৪.৯ ‘প্রত্যেককে’ ব্যাসবাক্যসহ সমাসের নাম করো।
২.৪.১০ অনুসর্গযোগে করণ কারকের একটি উদাহরণ দাও।

৩. প্রসঙ্গ নির্দেশসহ কম-বেশি ৬০টি শব্দে উত্তর দাও: ৩+৩ =৬

৩.১ যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও: ১x৩=৩

৩.১.১ “এতে দুজনেরই ভয় কেটে গেল,” – দু’জন কে কে? কীভাবে তাদের ভয় কেটে গেল?১+২
৩.১.২ “তখন আহ্লাদে কাঁদো কাঁদো হয়ে যায়।”- ‘তখন’ বলতে কোন্ সময়ের কথা বলা হয়েছে? বক্তা ‘আহ্লাদে কাঁদো কাঁদো’ কেন? ১+২

৩.২ যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও: ১x৩=৩

৩.২.১ “এ অদ্ভুত বারতা, জননি কোথায় পাইলে তুমি,”-‘জননি’ কে? তাঁর কোন্ বার্তাকে ‘অদ্ভুত’ বলা হয়েছে? ১+২
৩.২.২ “পৃথিবী হয়তো গেছে মরে”- কোন্ কবিতার উদ্ধৃতি? উদ্ধৃতিটির অর্থ পরিস্ফুট করো। ১+২

৪. কম-বেশি ১৫০ শব্দে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও:

৪.১ “নদীকে এভাবে ভালোবাসিবার একটা কৈফিয়ত নদেরচাঁদ দিতে পারে।”- নদের-চাঁদ কী কৈফিয়ত দিতে পারে? এভাবে ভালোবাসার কী পরিণতি হয়? ২+৩
৪.২ “পরস্পরের প্রতি ভালোবাসার গল্প শুনে তাঁদেরও বুক ভরে গেল।”- কাদের ভালোবাসার কথা বলা হয়েছে? পরস্পরের প্রতি তাদের ভালোবাসার পরিচয় দাও। ১+৪

৫. কম-বেশি ১৫০ শব্দে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও: ৫

৫.১ “নমি পুত্র পিতার চরণে, করজোড়ে কহিলা”- পিতা ও পুত্রের পরিচয় দাও। কবিতা অবলম্বনে পিতা-পুত্রের কথোপকথন সংক্ষেপে লেখো। ১+৪
৫.২ “চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে।।” – কাকে একথা বলা হয়েছে? কীভাবে তার ‘অপমানিত ইতিহাসে’ চিরচিহ্ন দিয়ে গেল? ১+৪

৬. কম-বেশি ১৫০ শব্দে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও : ৫

৬.১ “আমার মনে পড়ে প্রথম ফাউন্টেন কেনার কথা।” – বক্তা কোথার ফাউন্টেন কিনতে গিয়েছিলেন? তাঁর ফাউন্টেন কেনার ঘটনাটি বিবৃত করো। ১+৪
৬.২ “এই দোষ থেকে মুক্ত না হলে বাংলা বৈজ্ঞানিক সাহিত্য সুপ্রতিষ্ঠিত হবে না।” কোন্ দোষের কথা বলা হয়েছে? কীভাবে এই দোষ থেকে মুক্ত হওয়া সম্ভব বলে লেখক মনে করেন? ২+৩

৭. কম-বেশি ১২৫ শব্দে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও :

৭.১ “তার সামান্য পরিচয় আজ দিয়ে রাখলাম।” – কার উদ্দেশ্যে বক্তা এই কথা বলেছেন? তিনি কী ‘সামান্য পরিচয়’ দিয়ে রাখলেন? ১+৩
৭.২ “আজ আপনাদের কাছে এই ভিক্ষা যে,…” – ‘আপনাদের’ বলতে বস্তা কাদের বুঝিয়েছেন? তিনি কেন, কী ‘ভিক্ষা’ চেয়েছেন? ১+৩

৮. কম-বেশি ১৫০ শব্দে যে-কোনো দুটি প্রশ্নের উত্তর দাও: ২x৫=১০

৮.১ ‘কোনি’ উপন্যাস অবলম্বনে প্রশিক্ষক ক্ষিতীশ সিংহের চরিত্র সংক্ষেপে আলোচনা করো। ৫
৮.২ ‘বারুণী’ কী? বারুণী উপলক্ষে গঙ্গাতীরের যে দৃশ্য ‘কোনি’ উপন্যাসে ফুটে উঠেছে, তা লেখো। ১+৪
৮.৩ “গাছে অনেকদূর উঠে গেছি। মই কেড়ে নিলে নামতে পারব না।” -বক্তা কে? তার এই কথাটির তাৎপর্য বুঝিয়ে দাও। ১+৪

৯. চলিত বাংলায় অনুবাদ করো: ৪

Work is another name of life. Idle persons have no place on earth. Wastage of time means wastage of life. If you want to be happy, you have to do your duties regularly.

১০. কম-বেশি ১৫০ শব্দে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও: ৫

১০.১ ‘জলের অপচয় রোধে সচেতনতা শিবির’-এ বিষয়ে একটি প্রতিবেদন রচনা করো।

১০.২ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে দুই বন্ধুর মধ্যে একটি কাল্পনিক সংলাপ রচনা করো।

১১. কম-বেশি ৪০০ শব্দে যে-কোনো একটি বিষয় অবলম্বনে প্রবন্ধ রচনা করো। ১০

১১.১ দৈনন্দিন জীবনে বিজ্ঞান
১১.২ বনসংরক্ষণ
১১.৩ সময়ের মূল্য
১১.৪ চরিত্র গঠনে খেলাধূলার ভূমিকা

মাধ্যমিক পরীক্ষার বাংলা প্রশ্ন

error: Content is protected !!