বাংলা নমুনা প্রশ্ন সেট- ৯ [৩য় সেমঃ]

দশ সেট বাংলা নমুনা প্রশ্নপত্র

দ্বাদশ শ্রেণীর থার্ড সেমিস্টারের দশ সেট বাংলা নমুনা প্রশ্নপত্র (10 Set Model Question Papers of Bengali, Class 12 3rd Semester)। প্রতিটি মডেল সেট মৌলিক অর্থাৎ অন্য কোন বই বা ওয়েবসাইট থেকে কপি করা নয়। উপরন্তু একই প্রশ্ন বিভিন্ন সেটে পুনরাবৃত্তি করা হয়নি। পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ নির্দেশিত নাম্বার বিভাজন অনুযায়ী গুরুত্বপূর্ণ প্রশ্ন দিয়ে এই নমুনা প্রশ্নাবলী তৈরি করা হয়েছে।

নমুনা প্রশ্নপত্র সেট – 9

সঠিক বিকল্প নির্বাচন কর:

1. “আমার স্ত্রীর যতটুকু আইন-জ্ঞান আছে, হুজুরের তাও নেই দেখছি।”- একথা বলা হয়েছিল
(a) জনৈক হাকিমকে
(b) কুঞ্জবিহারীকে
(c) নরেশচন্দ্র রায়কে
(d) একজন জুনিয়র উকিলকে।

2. “কি করে তোমরা এমন কথা বলছ?”- জয়রাম মোক্তার এরকম প্রতিক্রিয়া করেছিলেন যখন তাকে
(a) গরুর গাড়িতে চেপে পীরগঞ্জে যাবার পরামর্শ দেওয়া হয়
(b) আদরিণীকে বামুনহাটের মেলায় বিক্রি করার প্রস্তাব দেওয়া হয়
(c) মহারাজের কাছে একটি হাতি চেয়ে চিঠি লিখতে বলা হয়
(d) আদরিণীকে রসুলগঞ্জের মেলায় বিক্রি করার প্রস্তাব দেওয়া হয়।

3. “দাদামহাশয় আদর যাবার সময় কাঁদছিল।”- বলেছিল
(a) জয়রামবাবুর বড় নাতি
(b) জয়রামবাবুর বড় নাতনি
(c) জয়রামবাবুর ভৃত্য
(d) পাড়ার একটি বালক।

4. “তাঁহার হাত পা ঠক্ ঠক্ করিয়া কাঁপিতে লাগিল।”- কোন কথা শুনে জয়রামবাবুর এরূপ অবস্থা হয়েছিল?
(a) তিনি নাকি একজন উকিল
(b) ছোট ছেলেটি পরীক্ষায় ফেল করেছে
(c) মঙ্গলা গাই এঁড়ে বাছুর প্রসব করেছে
(d) হাতি পাওয়া গেল না।

5. “… নিকটেই একটু জমি বন্দোবস্ত লইতে হইবে।”- কীসের জন্য?
(a) হাতি রাখবার জন্য
(b) হাতির শবদেহ প্রোথিত করার জন্য
(c) কল্যাণীর বিবাহের জন্য
(d) তাস পাশা খেলার জন্য।

6. রসুলগঞ্জের মেলার অবস্থান
(a) বামুনহাটের দশ ক্রোশ উত্তরে
(b) বামুনহাটের দশ ক্রোশ দক্ষিণে
(c) বামুনহাটের দশ ক্রোশ পূর্বে
(d) বামুনহাটের দশ ক্রোশ পশ্চিমে।

7. জয়রাম মুখোপাধ্যায় সম্পর্কে নিম্নলিখিত বিবৃতিগুলির সত্য-মিথ্যা নিরূপণ কর।
(I) জয়রামবাবু একজন মোক্তার
(II) তিনি শিথিল নিয়মের আইন ব্যবসায়ী
(III) তিনি ইংরেজি জানেন না
(IV) উকিলদের মতো তিনি শামলা পরতেন।

বিকল্পসমূহ:
(a) (I) সত্য (II) সত্য (III) সত্য (IV) মিথ্যা
(b) (I) সত্য (II) মিথ্যা (III) সত্য (IV) মিথ্যা
(c) (I) মিথ্যা (II) সত্য (III) মিথ্যা (IV) সত্য
(d) (I) সত্য (II) সত্য (III) মিথ্যা (IV) মিথ্যা।

8. “যন্ত্রণায় সে ছটফট করছে।”- কার সম্পর্কে এই অনুমান করা হয়েছে?
(a) কল্যাণী
(b) জয়রামবাবুর বড় নাতি
(c) আদরিণী
(d) জয়রামবাবু।

9. বিবৃতি-কারণ মূলক প্রশ্ন:
বিবৃতি (A): আগুনের ধর্ম আজও ভস্মের চরিত।
কারণ (R): আগুনের সংস্পর্শে যা কিচ্ছুই আসে, তা পুড়ে ছাই হয়ে যায়।

বিকল্পসমূহ:
(a) বিবৃতি (A) ঠিক কিন্তু কারণ (R) ভুল
(b) বিবৃতি (A) ভুল কিন্তু কারণ (R) ঠিক
(c) বিবৃতি (A) এবং কারণ (R) উভয়ই ঠিক এবং (R) হল (A) এর সঠিক কারণ।
(d) বিবৃতি (A) এবং কারণ (R) উভয়ই ঠিক কিন্তু (R) (A)-এর সঠিক কারণ নয়।

10. “কবিতার জিত” কার ধর্ম?
(a) আবদুল করিম খাঁ
(b) গার্সিয়া লোরকা
(c) কবীর
(d) ভ্যান গঘ।

11. নিম্নলিখিত বিবৃতিগুলির সত্য-মিথ্যা নিরূপণ কর।
(I) এক গ্রহে অনেক ধর্মের সহাবস্থান
(II) কেউ কাউকে এক তিল জায়গা ছাড়ে না
(III) ধর্মের নামে কেউ কেউ দখলদারির কথা বলেন
(IV) প্রাতিষ্ঠানিকতাই প্রকৃত মানবধর্ম।

বিকল্পসমূহ:
(a) (I) সত্য (II) সত্য (III) সত্য (IV) সত্য
(b) (I) সত্য (II) মিথ্যা (III) সত্য (IV) মিথ্যা
(c) (I) মিথ্যা (II) সত্য (III) মিথ্যা (IV) সত্য
(d) (I) সত্য (II) সত্য (III) মিথ্যা (IV) মিথ্যা।

12. “এ-ওকে, সে-তাকে আরও জায়গা করে দেয়।”- কাদের কথা বলা হয়েছে?
(a) জ্ঞানীগুণীজন
(b) মহাপুরুষগণ
(c) ধর্মসমূহ
(d) নরনারী।

13. ‘দ্বিগবিজয়ের রূপকথা’ কবিতায় কথকের ‘আশীর্বাদী দুটি সরঞ্জাম’ হল
(a) বিশ্বাস ও ভরসা
(b) আত্মবিশ্বাস ও স্নেহ
(c) দৃঢ় বিশ্বাস ও মমতা
(d) বিশ্বাস ও ভালোবাসা।

14. “… সাজে সিন্ধুজলে/ তেপান্তরে …।” (শূন্যস্থান পূরণ কর)
(a) মধুকর, পুষ্পক
(b) সপ্তডিঙ্গা, পুষ্পক
(c) সপ্তডিঙ্গা, পক্ষীরাজ
(d) মধুকর, পক্ষীরাজ।

15. “নিশ্চিত পৌঁছুবো”- কোথায়?
(a) খর্জুরের দ্বীপে
(b) তেপান্তরে
(c) মরুভূমিতে
(d) সিন্ধুপারে।

16. প্রাবন্ধিকের মতে, “বুদ্ধ থেকে চৈতন্য, রামকৃষ্ণ” প্রমুখ মহাপুরুষগণ আবির্ভূত হয়েছিলেন
(a) লোকহিতায়
(b) ধর্মপ্রচারের উদ্দেশ্যে
(c) শিক্ষাপ্রচারের উদ্দেশ্যে
(d) দেশের সেবা করতে।

17. ‘হীরেমতির সাজ-পরানো ঘোড়ার উপর’ কাকে বসালে ভাল দেখায় না?
(a) মন্ত্রী
(b) বাঁদর
(c) রাজা
(d) বিদ্বান।

18. “যত রেল এবং গতাগতির সুবিধা হবে” তত কোন জিনিসটি ঘটবে বলে প্রাবন্ধিকের ধারণা
(a) পূর্ব-পশ্চিমী একত্রে মিশে যাবে
(b) উত্তর-দক্ষিণ একত্রে মিশে যাবে
(c) পূর্ব-পশ্চিমী ভেদ উঠে যাবে
(d) উত্তর-দক্ষিণ ভেদ উঠে যাবে।

19. “চলিত ভাষায় কি আর … হয় না?” (শূন্যস্থান পূরণ কর)
(a) শিল্পনৈপুণ্য
(b) শিল্পকার্য
(c) কারুকার্য
(d) কারুকীর্তি।

20. “পতঞ্জলির মহাভাষ্য” রচিত হয়েছিল
(a) খ্রীঃ পূঃ ষষ্ঠ শতকে
(b) খ্রীঃ পূঃ চতুর্থ শতকে
(c) খ্রীঃ পূঃ দ্বিতীয় শতকে
(d) খ্রীঃ পূঃ প্রথম শতকে।

21. “ভাবলাম এই বিপদের সময়ে যদি ভুলে গিয়ে থাকিস?”- কী ভুলে যাওয়ার কথা বলা হয়েছে?
(a) মারী-আই-কে নারকেল দিতে
(b) মারী-আই-এর নিত্য পূজা করতে
(c) মারী-আই-কে ছাগল নিবেদন করতে
(d) মারী-আই-এর যাত্রায় যেতে।

22. “সত্যি? সত্যি করেছিস নাকি, বাবা?”- কোন কাজ করার কথা বলা হয়েছে?
(a) মারী-আই-কে গাঁয়ের ধারে দিয়ে আসা
(b) মারী-আই-কে সবুজ শাড়ি পরানো
(c) মারী-আই-কে সবুজ চুড়ি পরানো
(d) মারী-আই-এর যাত্রার আয়োজন।

23. দামা পোটরাজের বড় ছেলে কোথায় পড়ে?
(a) প্রাইমারি স্কুলে
(b) হাইস্কুলে
(c) কলেজে
(d) বিশ্ববিদ্যালয়ে।

24. “আমাদের দুজনের হাতগুলোই লাগবে”- কীসের জন্য লাগবে?
(a) লড়াই করার জন্য
(b) আত্মরক্ষার জন্য
(c) আগুন বানাবার জন্যে
(d) অস্ত্র বানাবার জন্য।

25. যেহেতু “সময়টা মোটেই সুবিধের না”, সেই পরিস্থিতিতে কাদেরকে লাগবে
(a) একে অপরকে
(b) দেশের জনগণকে
(c) অসহায় মানুষজনকে
(d) অত্যাচারিত মানুষজনকে।

26. ভাষার সঙ্গে মানব মস্তিষ্কের সম্পর্ক এবং ভাষার ব্যবহারগত সমস্যা নিয়ে আলোচনা করে
(a) নৃভাষাবিজ্ঞান
(b) স্নায়ুভাষাবিজ্ঞান
(c) সমাজভাষাবিজ্ঞান
(d) শৈলীবিজ্ঞান।

27. পরিস্থিতি অনুযায়ী ভাষা বদলের প্রক্রিয়াকে বলা হয়
(a) কোড
(b) রেজিস্টার
(c) কোড-সুইচিং
(d) কোনোটিই নয়।

28. ভাষা শেখানোর পদ্ধতি নিয়ে আলোচনা করে
(a) প্রয়োগমূলক সমাজভাষাবিজ্ঞান
(b) সচল সমাজভাষাবিজ্ঞান
(c) বর্ণনামূলক সমাজভাষাবিজ্ঞান
(d) পদ্ধতিমূলক সমাজভাষাবিজ্ঞান।

29. ভাষাবিজ্ঞানের কোন শাখাকে একটি সংযোগমূলক বিভাগ বলা হয়?
(a) নৃভাষাবিজ্ঞান
(b) মনোভাষাবিজ্ঞান
(c) শৈলীবিজ্ঞান
(d) অভিধান বিজ্ঞান।

30. স্তম্ভ মেলাও

ক স্তম্ভ খ স্তম্ভ
(I) অল্পপ্রাণ ঘোষ (A) গ্
(II) মহাপ্রাণ ঘোষ (B) ক্
(III) অল্পপ্রাণ অঘোষ (C) ঘ্
(IV) মহাপ্রাণ অঘোষ (D) খ্

বিকল্পসমূহ:
(a) (I)-(A), (II)-(B), (III)-(C), (IV)-(D)
(b) (I)-(D), (II)-(C), (III)-(B), (IV)-(A)
(c) (I)-(D), (II)-(B), (III)-(C), (IV)-(A)
(d) (I)-(A), (II)-(C), (III)-(B), (IV)-(D)

31. ম্, ন্ এবং ঙ্ হল
(a) অল্পপ্রাণ ধ্বনি
(b) মহাপ্রাণ ধ্বনি
(c) অঘোষ ধ্বনি
(d) নসিক্য ধ্বনি।

32. বিভাজ্যধ্বনি হলো আসলে
(a) খন্ড ধ্বনি
(b) অখন্ড ধ্বনি
(c) বিমূর্ত ধ্বনি
(d) অশ্রুত ধ্বনি।

33. তালব্য ধ্বনিগুলি হল
(a) চ্, ছ্ জ্ ঝ্
(b) ক্ খ্ গ্ ঘ্
(c) প্ ফ্ ব্ ভ্
(d) ট্ ঠ্ ড্ ঢ়্।

34. রজেট প্রণীত আধুনিককালের প্রথম থিসরাসটি প্রকাশিত হয়
(a) 1805 সালে
(b) 1815 সালে
(c) 1852 সালে
(d) 1855 সালে।

35. কালি শব্দের অর্থ যে ধারায় পরিবর্তিত হয়েছে তা হল
(a) শব্দার্থের প্রসার
(b) শব্দার্থের সংকোচ
(c) শব্দার্থের রূপান্তর
(d) কোনোটিই নয়।

36. ঠাকুর পরিবারের কোন মনীষী ফ্রেনোলোজি বা শিরোমিতিবিদ্যার চর্চা করতেন?
(a) দেবেন্দ্রনাথ ঠাকুর
(b) দ্বিজেন্দ্রনাথ ঠাকুর
(c) দিনেন্দ্রনাথ ঠাকুর
(d) জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর।

37. রুড়কি ইঞ্জিনিয়ারিং কলেজের প্রথম দেশীয় ছাত্র
(a) কালিদাস শীল
(b) নীলমণি মিত্র
(c) রাজকৃষ্ণ কর্মকার
(d) সীতানাথ ঘোষ।

38. ক্যালকাটা ইউথ কয়্যারের যাত্রা শুরু হয়
(a) 1958 সালে
(b) 1959 সালে
(c) 1960 সালে
(d) 1962 সালে।

39. ‘কান্তকবি’ নামে পরিচিত
(a) রজনীকান্ত
(b) সজনীকান্ত
(c) কমলাকান্ত
(d) অবলাকান্ত।

40. কেস স্টাডি ভিত্তিক প্রশ্ন: এটি এমনই একটি শিক্ষা যা নৃত্যগীত সহযোগে, মানবিকতার মহৎ আদর্শে প্রাণিত হয়ে শরীর ও মনকে উন্নত করতে নিবিড়ভাবে সহায়তা করে। গুরুসদয় দত্ত এর প্রবর্তক ছিলেন। কীসের কথা বলা হচ্ছে?
(a) খো খো
(b) ব্রতচারী
(c) কাবাডি
(d) পাশা।

মডেল সেট
[1] [2] [3] [4] [5] [6] [7] [8] [9] [10]

উত্তরমালা: 

1. (a) জনৈক হাকিমকে। 2. (b) আদরিণীকে বামুনহাটের মেলায় বিক্রি করার প্রস্তাব দেওয়া হয়। 3. (b) জয়রামবাবুর বড় নাতনি। 4. (d) হাতি পাওয়া গেল না। 5. (b) হাতির শবদেহ প্রোথিত করার জন্য। 6. (a) বামুনহাটের দশ ক্রোশ উত্তরে। 7. (d) (I) সত্য (II) সত্য (III) মিথ্যা (IV) মিথ্যা। 8. (c) আদরিণী। 9. (c) বিবৃতি (A) এবং কারণ (R) উভয়ই ঠিক এবং (R) হল (A) এর সঠিক কারণ। 10. (b) গার্সিয়া লোরকা। 11. (b) (I) সত্য (II) মিথ্যা (III) সত্য (IV) মিথ্যা। 12. (c) ধর্মসমূহ। 13. (d) বিশ্বাস ও ভালোবাসা। 14. (c) সপ্তডিঙ্গা, পক্ষীরাজ। 15. (a) খর্জুরের দ্বীপে। 16. (a) লোকহিতায়। 17. (b) বাঁদর। 18. (c) পূর্ব-পশ্চিমী ভেদ উঠে যাবে। 19. (a) শিল্পনৈপুণ্য। 20. (c) খ্রীঃ পূঃ দ্বিতীয় শতকে। 21. (d) মারী-আই-এর যাত্রায় যেতে। 22. (a) মারী-আই-কে গাঁয়ের ধারে দিয়ে আসা। 23. (b) হাইস্কুলে। 24. (c) আগুন বানাবার জন্যে। 25. (a) একে অপরকে। 26. (b) স্নায়ুভাষাবিজ্ঞান। 27. (c) কোড-সুইচিং। 28. (a) প্রয়োগমূলক সমাজভাষাবিজ্ঞান। 29. (d) অভিধান বিজ্ঞান। 30. (d) (I)-(A), (II)-(C), (III)-(B), (IV)-(D) 31. (d) নসিক্য ধ্বনি। 32. (a) খন্ড ধ্বনি। 33. (a) চ্, ছ্ জ্ ঝ্। 34. (c) 1852 সালে। 35. (a) শব্দার্থের প্রসার। 36. (d) জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর। 37. (b) নীলমণি মিত্র। 38. (a) 1958 সালে। 39. (a) রজনীকান্ত। 40. (b) ব্রতচারী।

তৃতীয় সেমিস্টার বাংলা নমুনা প্রশ্নঃ 

[ঘোষণা: এই নমুনা প্রশ্নটি দ্বাদশ শ্রেণীর (থার্ড সেমিস্টারের) ছাত্র-ছাত্রীদের জন্য বিশেষভাবে প্রস্তুত। প্রতিটি প্রশ্নপত্র মৌলিক অর্থাৎ অন্য কোনো সহায়িকা বই বা ওয়েবসাইট থেকে সংকলিত হয়নি। অন্য কোনা ওয়েবসাইট, বই অথবা মুদ্রিত আকারে এই প্রশ্নপত্র প্রকাশিত হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।]

error: Content is protected !!