বাংলা নমুনা প্রশ্ন সেট- ৮ [৩য় সেমঃ]

দশ সেট বাংলা নমুনা প্রশ্নপত্র

দ্বাদশ শ্রেণীর থার্ড সেমিস্টারের দশ সেট বাংলা নমুনা প্রশ্নপত্র (10 Set Model Question Papers of Bengali, Class 12 3rd Semester)। প্রতিটি মডেল সেট মৌলিক অর্থাৎ অন্য কোন বই বা ওয়েবসাইট থেকে কপি করা নয়। উপরন্তু একই প্রশ্ন বিভিন্ন সেটে পুনরাবৃত্তি করা হয়নি। পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ নির্দেশিত নাম্বার বিভাজন অনুযায়ী গুরুত্বপূর্ণ প্রশ্ন দিয়ে এই নমুনা প্রশ্নাবলী তৈরি করা হয়েছে।

নমুনা প্রশ্নপত্র সেট – 8

সঠিক বিকল্প নির্বাচন কর:

1. “যাবার তো খুবই ইচ্ছে-কিন্তু অত দূর যাওয়া তো সোজা নয়।”- কোথায় যাবার কথা বলা হচ্ছে?
(a) বীরপুরে
(b) পীরগঞ্জে
(c) রসুলগঞ্জে
(d) বামুনহাটে।

2. “এইটে কি সম্ভব মনে কর?”- কোন বিষয়ের কথা বলা হয়েছে?
(a) বিয়েতে নিমন্ত্রণ না পাওয়া
(b) গরুর গাড়িতে নিমন্ত্রণ রক্ষা করতে যাওয়া
(c) বুড়ো বয়সে ইংরেজি শেখা
(d) নতুন একটি হাতি কেনা।

3. একটি হাতি চেয়ে চিঠি লেখার সময় জয়রামবাবু শ্রীনরেশচন্দ্র রায়ের আগে কোন বিশেষণ যোগ করেছিলেন?
(a) প্রবল পরাক্রমী শ্রীল শ্রীমহারাজ
(b) পরম প্রতাপশালী শ্রীল শ্রীমন্মহারাজ
(c) প্রবল প্রতাপান্বিত শ্রীল শ্রীমহারাজ
(d) প্রবল প্রতাপান্বিত শ্রীল শ্রীমন্মহারাজ।

4. “ডেপুটিবাবু লোক পরস্পরায় ক্রমে একথা শুনিয়াছিলেন”- কোন কথা?
(a) তার নামে কুৎসা রটানো হয়েছে
(b) তাকে নিমন্ত্রণ করা হয়নি
(c) তার নামে বাছুরের নামকরণ হয়েছে
(d) তিনি আর কাছারিতে যাবেন না।

5. “… আমি উকিল নহি- আমি একজন মোক্তার মাত্র। তাও সেকালের … নিয়মের একজন … মোক্তার।” (শূন্যস্থান পূরণ কর)
(a) সহজ, বোকা
(b) কোম্পানির, মূর্খ
(c) নবাবী, বোকা
(d) শিথিল, মূর্খ।

6. “সে নেশাভাঙ করিয়া, তাশ পাশা খেলিয়া, ফুলুট বাজাইয়া বেড়াইতেছে”- কার কথা বলা হয়েছে?
(a) জয়রামবাবুর বড় ছেলে
(b) জয়রামবাবুর মেজ ছেলে
(c) জয়রামবাবুর ছোট ছেলে
(d) যার সঙ্গে কল্যাণীর বিবাহ স্থির হয়েছিল।

7. হাতিটিকে বিক্রি করলে জয়রামবাবুর মাসে কত টাকা বেঁচে যেত?
(a) চল্লিশ পঞ্চাশ টাকা
(b) ত্রিশ চল্লিশ টাকা
(c) বিশ ত্রিশ টাকা
(d) বিশ পঁচিশ টাকা।

8. “এই বুড়া ব্রাহ্মণ আশীর্বাদ করিতেছে”- উদ্দিষ্ট ব্যক্তিকে তিনি কী হবার আশীর্বাদ করেছিলেন?
(a) হাইকোর্টের জজ
(b) হাইকোর্টের উকিল
(c) প্রিভি কাউন্সিলের জজ
(d) প্রিভি কাউন্সিলের উকিল।

9. নিম্নলিখিত বিবৃতিগুলির সত্য-মিথ্যা নিরূপণ কর।
(I) গার্সিয়া লোরকা একজন চিত্রশিল্পী
(II) কবীর একজন মানবতাবাদী সন্ত
(III) ভ্যান গঘ ছিলেন একজন কবি
(IV) আইনস্টাইন একজন বিজ্ঞানী।

বিকল্পসমূহ:
(a) (I) সত্য (II) সত্য (III) সত্য (IV) সত্য
(b) (I) সত্য (II) মিথ্যা (III) সত্য (IV) মিথ্যা
(c) (I) মিথ্যা (II) সত্য (III) মিথ্যা (IV) সত্য
(d) (I) সত্য (II) সত্য (III) মিথ্যা (IV) মিথ্যা।

10. “যে … শিখিয়েছে … কথা-” (শূন্যস্থান পূরণ কর)
(a) তোমাকে, ধর্মের
(b) আমাকে, ধর্মের
(c) তোমাকে, দখলের
(d) আমাকে, দখলের।

11. আজও কে ভস্মের চরিত রচনা করে?
(a) আগুন
(b) ঘী
(c) দাবানল
(d) বাতাস।

12. ধর্ম কবিতায় কতজন ভারতীয় মনীষীর উল্লেখ আছে?
(a) একজন
(b) দুজন
(c) তিনজন
(d) চারজন।

13. “কিছুই ছিল না। শুধু … দুটি …।” (শূন্যস্থান পূরণ কর)
(a) আশীর্বাদী, সরঞ্জাম
(b) আশীর্বাদী, তরবারি
(c) মায়ের দেওয়া, সরঞ্জাম
(d) মায়ের দেওয়া, তরবারি।

14. “মন্ত্রপূতঃ অসি” কোথায় ভরা থাকে?
(a) কোমরে বাঁধা খাপে
(b) হৃদয়ের খাপে
(c) ডান হাতে
(d) বাঁ হাতে।

15. ‘দিগ্বিজয়ের রূপকথা’ কবিতার কোন কোন শব্দে রূপকথার ঘ্রাণ পাওয়া যায়?
(a) রাজপুত্র
(b) দুয়োরানি
(c) পক্ষীরাজ
(d) উপরের সবকটি।

16. “… থেকে … রামকৃষ্ণ পর্যন্ত- যারা ‘লোকহিতায়’ এসেছেন, তাঁরা সকলেই সাধারণ লোকের ভাষায় সাধারণকে শিক্ষা দিয়েছেন।” (শূন্যস্থান পূরণ কর)
(a) বুদ্ধ, চৈতন্য
(b) রাম, কৃষ্ণ
(c) পরেশনাথ, মহাবীর
(d) রামমোহন, বিদ্যাসাগর।

17. “ও ভাষার যেমন জোর”- কোন ভাষার কথা বলা হয়েছে?
(a) আলংকারিক ভাষা
(b) মৃত ভাষা
(c) কৃত্রিম ভাষা
(d) মৌখিক ভাষা।

18. “কোন্ জেলার ভাষা সংস্কৃতর বেশি নিকট, সে কথা হচ্ছে না”- প্রাবন্ধিক কোন বিষয়ের উপর জোর দিয়েছেন?
(a) কোন ভাষা শ্রুতিমধুর
(b) কোন ভাষা ব্যকরণসম্মত
(c) কোন ভাষা সাবলীল
(d) কোন ভাষা জিতছে।

19. “… দু-একটা পচা ভাব রাশীকৃত ফুল-চন্দন দিয়ে ছাপাবার চেষ্টা হয়।”- কখন এরূপ হয়?
(a) যখন ভাব ফুরিয়ে যায়
(b) যখন মরণ নিকট হয়
(c) যখন শিক্ষা অসম্পূর্ণ থাকে
(d) যখন দেশটা উৎসন্নে যায়।

20. নিম্নোক্ত সাহিত্যসমূহ কাল ক্রমানুসারে সাজাও
(I) পতঞ্জলির মহাভাষ্য
(II) আচার্য শঙ্করের ভাষ্য
(III) শবরস্বামীর মীমাংসাভাষ্য
(IV) ব্রাহ্মণ।

বিকল্পসমূহ:
(a) (I) (II) (III) (IV)
(b) (II) (I) (III) (IV)
(c) (III) (II) (I) (IV)
(d) (IV) (III) (I) (II)

21. ‘হে ভগবান, গোর দেয় না কেন কেউ …।’ (শূন্যস্থান পূরণ কর)
(a) কাকটাকে
(b) কুত্তাটাকে
(c) মোড়লটাকে
(d) টিকটিকিটাকে।

22. মাতা মারী-আই-কে কোন কোন প্রাণী বলি দেওয়া হত?
(a) ছাগল, কুঁকড়ো
(b) ছাগল, ভেড়া
(c) ছাগল, হাঁস
(d) ছাগল, খরগোশ।

23. “উনি কি দেখতে পান না এ-ঘরে ছোটো ছেলেপিলেরা রয়েছে?”- কার কথা বলা হয়েছে?
(a) বঞ্চলা
(b) মোড়ল
(c) মারী-আই
(d) দুরপত।

24. “পাথরে-ফাটলেও বাসা বানানো” আসলে কীসের ইঙ্গিত দেয়?
(a) গুহা মানবের জীবনযাপন
(b) অনাড়ম্বর জীবনযাপন
(c) প্রতিকূলতা জয় করা
(d) আত্মগোপন করা।

25. “এখন আমাদের একে অপরকে লাগবে/ শুধু … ফুলের জন্যে না’- (শূন্যস্থান পূরণ কর)
(a) কারনেশন
(b) গোলাপ
(c) সূর্যমুখী
(d) সংবর্ধনার।

26. দ্বিভাষিকতা, ভাষার সংরক্ষণ প্রভৃতি বিষয় সমাজভাষাবিজ্ঞানের যে শাখায় আলোচনা করা হয়
(a) প্রয়োগমূলক সমাজভাষাবিজ্ঞান
(b) সচল সমাজভাষাবিজ্ঞান
(c) বর্ণনামূলক সমাজভাষাবিজ্ঞান
(d) পদ্ধতিমূলক সমাজভাষাবিজ্ঞান।

27. ইংরেজি ‘Dictionary’ শব্দটি পাওয়া যায় স্যর
(a) 1538 খ্রিস্টাব্দে
(b) 1568 খ্রিস্টাব্দে
(c) 1600 খ্রিস্টাব্দে
(d) 1700 খ্রিস্টাব্দে।

28. নোয়াম চমস্কির মতে, মানুষের মস্তিষ্কে প্রি-প্রোগ্রামড অবস্থায় থাকে এক ব্যাকরণ যাকে বলে
(a) সর্বভাষা ব্যাকরণ
(b) সর্বজনীন ব্যাকরণ
(c) স্বশিক্ষা ব্যাকরণ
(d) নিজস্ব ব্যাকরণ।

29. মনোভাষাবিজ্ঞানের আলোচনায় LAS কথাটির সম্পূর্ণ রূপ হল
(a) Language Acquisition Source
(b) Language Acquisition Science
(c) Language Acquisition System
(d) Language Acquisition Society

30. স্তম্ভ মেলাও

ক স্তম্ভ খ স্তম্ভ
(I) কম্পিত ধ্বনি (A) ক্ থেকে ম্
(II) পার্শ্বিক ধ্বনি (B) স্, শ্, হ্
(III) উষ্ম ধ্বনি (C) ল্
(IV) স্পৃষ্ট ধ্বনি (D) র্

বিকল্পসমূহ:
(a) (I)-(A), (II)-(B), (III)-(C), (IV)-(D)
(b) (I)-(D), (II)-(C), (III)-(B), (IV)-(A)
(c) (I)-(D), (II)-(B), (III)-(C), (IV)-(A)
(d) (I)-(A), (II)-(C), (III)-(B), (IV)-(D)

31. মান্য বাংলা উচ্চারণে মৌলিক স্বরধ্বনি এবং অর্ধাস্বরধ্বনির সংখ্যা যথাক্রমে
(a) সাত, তিন
(b) আট, তিন
(c) সাত, চার
(d) আট, চার।

32. তাড়িত বাঞ্জনধ্বনি হল
(a) র্ ল্
(b) ড়্ ল্
(c) র্ ড়্
(d) ড়্ ঢ়্।

33. যে বাংলা মৌলিক স্বরধ্বনিটির নিজস্ব চিহ্ন নেই
(a) অ (b) ই (c) এ (d) অ্যা।

34. “Thesaurus of English Language Words and Phrases 1852”- কার লেখা?
(a) নোয়াম চমস্কি
(b) পিটার মার্ক রজেট
(c) উইলিয়াম জোনস
(d) স্যামুয়েল ওয়েসলি।

35. দারুণ শব্দের আদি অর্থ কাঠনির্মিত, বর্তমান অর্থ অত্যন্ত। শব্দার্থ পরিবর্তনের কোন ধারায় পরিবর্তন হয়েছে?
(a) শব্দার্থের প্রসার
(b) শব্দার্থের সংকোচ
(c) শব্দার্থের রূপান্তর
(d) কোনোটিই নয়।

36. ইকমিক কুকার উদ্ভাবন করেন
(a) ইন্দুমাধব মল্লিক
(b) শিশিরকুমার মিত্র
(c) প্রিয়দারঞ্জন রায়
(d) দেবেন্দ্রমোহন বসু।

37. ভূপেন হাজারিকার বহু জনপ্রিয় অহমিয়া গানকে বাংলায় অনুবাদ করেছিলেন
(a) শিবদাস বন্দ্যোপাধ্যায়
(b) পুলক বন্দ্যোপাধ্যায়
(c) মান্না দে
(d) সলিল চৌধুরী।

38. বাংলা গানের ধারায় পক্ষীর দলের সবচেয়ে বিখ্যাত সদস্য রূপচাঁদ পক্ষীর প্রকৃত নাম
(a) গৌরহরি দাস মহাপাত্র
(b) শিবচন্দ্র ঠাকুর
(c) ঈশ্বর গুপ্ত
(d) রামনিধি গুপ্ত।

39. প্রথম বাঙালি ক্রিকেটার যিনি ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটে অংশ নিয়েছিলেন
(a) সারদারঞ্জন রায়চৌধুরী
(b) পঙ্কজ রায়
(c) শ্যামসুন্দর মিত্র
(d) রাজকুমার হিতেন্দ্র নারায়ণ।

40. কেস স্টাডি ভিত্তিক প্রশ্ন: রামায়ণ অনুসারে, রাবণের স্ত্রী মন্দোদরী এই খেলার স্রষ্টা। বাঙ্গালীদের মধ্যে এই খেলায় কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন দিব্যেন্দু বড়ুয়া, সূর্যশেখর গাঙ্গুলী, সন্দীপন চন্দ প্রমুখ। এই খেলাটি হল
(a) কুস্তি
(b) সাঁতার
(c) দাবা
(d) কাবাডি।

মডেল সেট
[1] [2] [3] [4] [5] [6] [7] [8] [9] [10]

উত্তরমালা:

1. (b) পীরগঞ্জে। 2. (a) বিয়েতে নিমন্ত্রণ না পাওয়া। 3. (d) প্রবল প্রতাপান্বিত শ্রীল শ্রীমন্মহারাজ। 4. (c) তার নামে বাছুরের নামকরণ হয়েছে। 5. (d) শিথিল, মূর্খ। 6. (a) জয়রামবাবুর বড় ছেলে। 7. (b) ত্রিশ চল্লিশ টাকা। 8. (a) হাইকোর্টের জজ। 9. (c) (I) মিথ্যা (II) সত্য (III) মিথ্যা (IV) সত্য। 10. (c) তোমাকে, দখলের। 11. (a) আগুন। 12. (b) দুজন। 13. (a) আশীর্বাদী, সরঞ্জাম। 14. (b) হৃদয়ের খাপে। 15. (d) উপরের সবকটি। 16. (a) বুদ্ধ, চৈতন্য। 17. (d) মৌখিক ভাষা। 18. (d) কোন ভাষা জিতছে। 19. (b) যখন মরণ নিকট হয়। 20. (d) (IV) (III) (I) (II) 21. (b) কুত্তাটাকে। 22. (a) ছাগল, কুঁকড়ো। 23. (c) মারী-আই। 24. (c) প্রতিকূলতা জয় করা। 25. (a) কারনেশন। 26. (b) সচল সমাজভাষাবিজ্ঞান। 27. (a) 1538 খ্রিস্টাব্দে। 28. (b) সর্বজনীন ব্যাকরণ। 29. (c) Language Acquisition System 30. (b) (I)-(D), (II)-(C), (III)-(B), (IV)-(A) 31. (c) সাত, চার। 32. (d) ড়্ ঢ়্। 33. (d) অ্যা। 34. (b) পিটার মার্ক রজেট। 35. (c) শব্দার্থের রূপান্তর। 36. (a) ইন্দুমাধব মল্লিক। 37. (a) শিবদাস বন্দ্যোপাধ্যায়। 38. (a) গৌরহরি দাস মহাপাত্র। 39. (d) রাজকুমার হিতেন্দ্র নারায়ণ। 40. (c) দাবা।

তৃতীয় সেমিস্টার বাংলা নমুনা প্রশ্নঃ 

[ঘোষণা: এই নমুনা প্রশ্নটি দ্বাদশ শ্রেণীর (থার্ড সেমিস্টারের) ছাত্র-ছাত্রীদের জন্য বিশেষভাবে প্রস্তুত। প্রতিটি প্রশ্নপত্র মৌলিক অর্থাৎ অন্য কোনো সহায়িকা বই বা ওয়েবসাইট থেকে সংকলিত হয়নি। অন্য কোনা ওয়েবসাইট, বই অথবা মুদ্রিত আকারে এই প্রশ্নপত্র প্রকাশিত হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।]

error: Content is protected !!