দশ সেট বাংলা নমুনা প্রশ্নপত্র
দ্বাদশ শ্রেণীর থার্ড সেমিস্টারের দশ সেট বাংলা নমুনা প্রশ্নপত্র (10 Set Model Question Papers of Bengali, Class 12 3rd Semester)। প্রতিটি মডেল সেট মৌলিক অর্থাৎ অন্য কোন বই বা ওয়েবসাইট থেকে কপি করা নয়। উপরন্তু একই প্রশ্ন বিভিন্ন সেটে পুনরাবৃত্তি করা হয়নি। পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ নির্দেশিত নাম্বার বিভাজন অনুযায়ী গুরুত্বপূর্ণ প্রশ্ন দিয়ে এই নমুনা প্রশ্নাবলী তৈরি করা হয়েছে।
নমুনা প্রশ্নপত্র সেট – 7
সঠিক বিকল্প নির্বাচন কর:
1. নিম্নোক্ত ঘটনাগুলির কাল ক্রমানুসারে সাজাও
(I) দাদামহাশয় আদর যাবার সময় কাঁদছিল।
(II) গোরুর গাড়িতে চড়ে আমি যাব না।
(III) অভিমান করে চলে গেলি মা?
(IV) মুখুজ্যে মহাশয়, হাতিটিকে বিক্রি করে ফেলুন।
বিকল্পসমূহ:
(a) (I) (II) (III) (IV)
(b) (II) (I) (III) (IV)
(c) (III) (II) (I) (IV)
(d) (II) (IV) (I) (III)
2. অসুস্থ আদরিণীকে যখন জয়রামবাবু দেখতে যান, সঙ্গে গিয়েছিল
(a) মেজো ছেলে
(b) ছোট ছেলে
(c) কুঞ্জবিহারি
(d) বড় ছেলে।
3. “বংশবৃদ্ধি ছাড়া আর কোনও কর্ম করিবার যোগ্য নহে”- যার/ যাদের কথা বলা হয়েছে
(a) জয়রামবাবুর জ্যৈষ্ঠ ও মধ্যম পুত্র
(b) জয়রামবাবুর জ্যৈষ্ঠ পুত্র
(c) জয়রামবাবুর মধ্যম পুত্র
(d) জয়রামবাবুর কনিষ্ঠ ও মধ্যমপুত্র।
4. “… টাকাটা আসিলেই গহনা গড়াইতে দেওয়া হইবে।”- কোন টাকাতে গহনা গড়ানোর কথা ছিল?
(a) হাতি বিক্রির টাকা
(b) হাতি ভাড়ার থাকা
(c) জমি বিক্রির টাকা
(d) কোম্পানির কাগজ বন্ধক রেখে।
5. বিবৃতি-কারণ মূলক প্রশ্ন:
বিবৃতি (A): ওঁর মুখ দিয়ে ব্রহ্মবাক্য বেরিয়েছে … ব্রহ্মবাক্য বেদবাক্য।
কারণ (R): উনি তো আর আজকালকার মুর্গীখোর ব্রাহ্মণ নন!
বিকল্পসমূহ:
(a) বিবৃতি (A) ঠিক কিন্তু কারণ (R) ভুল
(b) বিবৃতি (A) ভুল কিন্তু কারণ (R) ঠিক
(c) বিবৃতি (A) এবং কারণ (R) উভয়ই ঠিক এবং (R) হল (A) এর সঠিক কারণ।
(d) বিবৃতি (A) এবং কারণ (R) উভয়ই ঠিক কিন্তু (R) (A)-এর সঠিক কারণ নয়।
6. বামুনহাটের মেলা থেকে আদরিণী বাড়ি ফিরে এসেছিল
(a) চৈত্র সংক্রান্তির দিন
(b) পহেলা বৈশাখ
(c) দোসরা বৈশাখ
(d) চৈত্র সংক্রান্তির আগের দিন।
7. নিম্নলিখিত বিবৃতিগুলির সত্য-মিথ্যা নিরূপণ কর।
(I) জয়রামবাবুর তিন পুত্র
(II) কনিষ্ঠ পুত্র কলকাতায় পড়ছে
(III) জৈষ্ঠ্য পুত্র বিপত্নীক
(IV) কল্যাণীর পিতা নেশাভাঙ করে।
বিকল্পসমূহ:
(a) (I) সত্য (II) সত্য (III) মিথ্যা (IV) সত্য
(b) (I) সত্য (II) মিথ্যা (III) সত্য (IV) মিথ্যা
(c) (I) মিথ্যা (II) সত্য (III) মিথ্যা (IV) সত্য
(d) (I) সত্য (II) সত্য (III) মিথ্যা (IV) মিথ্যা।
8. “মধ্যমপুত্র লিখিয়াছে-” মধ্যম পুত্র কোন কথা জানিয়েছিল?
(a) আদরিণী আর বাঁচবে না
(b) আদরিণীর খরিদ্দার পাওয়া গেছে
(c) আদরিণী বাড়ি ফিরে আসছে
(d) আদরিণীকে খুঁজে পাওয়া যাচ্ছে না।
9. স্তম্ভ মেলাও
| ক স্তম্ভ | খ স্তম্ভ |
| (I) লেনিন | (A) স্পেন |
| (II) আইনস্টাইন | (B) জার্মানি |
| (III) লোরকা | (C) নেদারল্যান্ড |
| (IV) ভ্যান গঘ | (D) রাশিয়া |
বিকল্পসমূহ:
(a) (I)-(A), (II)-(B), (III)-(C), (IV)-(D)
(b) (I)-(D), (II)-(C), (III)-(B), (IV)-(A)
(c) (I)-(D), (II)-(B), (III)-(A), (IV)-(C)
(d) (I)-(A), (II)-(C), (III)-(B), (IV)-(D)
10. “ভ্যান গঘের ধর্ম ছিল উন্মাদনা।”- উন্মাদনা কথাটির অর্থ হল
(a) পাগলামি
(b) বাতুলতা
(c) উন্মত্ততা
(d) উপরের সবকটি।
11. “যে তোমাকে শিখিয়েছে … কথা-” (শূন্যস্থান পূরণ কর)
(a) বিদ্বেষের
(b) দখলের
(c) ঘৃণার
(d) হিংসার।
12. ধর্ম কবিতাটি হল একটি
(a) ত্রিপদী কবিতা
(b) লিমেরিক
(c) হাইকু
(d) সনেট।
13. “… যেতে হবে। … দিলেন সাজিয়ে।” (শূন্যস্থান পূরণ কর)
(a) দিগ্বিজয়ে, জননী
(b) রাজ্যজয়ে, সুয়োরানী
(c) দিগ্বিজয়ে, দুয়োরানী
(d) রাজ্যজয়ে, মহারানী।
14. নিম্নলিখিত বিবৃতিগুলির সত্য-মিথ্যা নিরূপণ কর।
(I) রক্তে আমি রাজপুত্র
(II) দিগ্বিজয়ে যেতে হবে
(III) সুয়োরানী দিলেন সাজিয়ে
(IV) শুধু আশীর্বাদী দুটি সরঞ্জাম ছিল।
বিকল্পসমূহ:
(a) (I) সত্য (II) সত্য (III) মিথ্যা (IV) সত্য
(b) (I) সত্য (II) মিথ্যা (III) সত্য (IV) মিথ্যা
(c) (I) মিথ্যা (II) সত্য (III) মিথ্যা (IV) সত্য
(d) (I) সত্য (II) সত্য (III) মিথ্যা (IV) মিথ্যা।
15. তেপান্তরে যে পক্ষীরাজ হয় কবি তার নাম রেখেছেন:
(a) ভালোবাসা
(b) বিশ্বাস
(c) জাদু অশ্ব
(d) মন্ত্রপুতঃ অসি।
16. ‘বাঙ্গালা ভাষা’ প্রবন্ধটি স্বামী বিবেকানন্দের কোন গ্রন্থে রয়েছে?
(a) ভাববার কথা
(b) পরিব্রাজক
(c) প্রাচ্য ও পাশ্চাত্য
(d) বর্তমান ভারত।
17. “আর অর্বাচীন কালের সংস্কৃত দেখ।”- অর্বাচীন কথার অর্থ হল
(a) প্রাচীন
(b) নবীন
(c) মধ্যযুগ
(d) অতি প্রাচীন।
18. “ও সব মড়ার লক্ষণ।”- এইসব লক্ষণ প্রকাশ পায় যখন
(a) মানুষ স্বাভাবিক ভাষা ত্যাগ করে
(b) বড় বড় বিশেষণ প্রয়োগ করে
(c) দেশটা উৎসন্ন যেতে আরম্ভ হয়
(d) দেশের মানুষ সংস্কৃত ভাষা শেখে
19. “হীরেমতির সাজ-পরানো ঘোড়ার উপর … বসালে কি ভাল দেখায়?” (শূন্যস্থান পূরণ কর)
(a) বাঁদর
(b) ভালুক
(c) মূর্খ
(d) সেনাপতি।
20. “ঐ এক-চাল নকল ক’রে অস্বাভাবিক হ’য়ে যাচ্ছে”- কীসের কথা বলা হয়েছে?
(a) আমাদের ভাষা
(b) আমাদের সংস্কৃতি
(c) আমাদের সাহিত্য
(d) আমাদের বর্ণমালা।
21. আনন্দের কোন কথা শুনে দুরপতের মাথা নেমে আসে, পা কাঁপে?
(a) সে পোটরাজ হতে চায় না
(b) সে পড়াশোনা করতে চাই না
(c) সে মারী-আই-কে গাঁয়ের ধারে রেখে এসেছে
(d) তার বাবা বোধহয় আর বাঁচবে না।
22. ‘ছেড়ে দাও। ভবিষ্যতের কথা বলছে গো।’- উদ্ধৃত অংশে কে ভবিষ্যতের কথা বলছে বলে বক্তার ধারণা?
(a) একটা কাক
(b) একটা কুত্তা
(c) গ্রামের লোক
(d) বঞ্চলা।
23. দুরপত কোন সময় মায়ের সামনে স্নানের পর ভেজা শাড়িতে গড়ান দিত?
(a) প্রতি আষাঢ়ে পূর্ণিমায়
(b) প্রতি শ্রাবণে পূর্ণিমায়
(c) প্রতি আষাঢ়ে অমাবস্যায়
(d) প্রতি শ্রাবণে অমাবস্যায়।
24. ‘তার সঙ্গে’ কবিতাটির মূল (উৎস) যা স্প্যানিশ ভাষায় লিখিত
(a) Con ella
(b) Oda A La Primavera
(c) Amor
(d) Explico Algunas Cosas
25. “… সঙ্গে নিয়ে নাও, যা পারো।”- কথক কোন কোন জিনিস নিতে বলেছেন?
(a) ঝুড়ি, কোদাল, জুতো
(b) কোদাল, জুতো, পোশাক
(c) জুতো, পোশাক, শাবল
(d) ঝুড়ি, শাবল, জুতো, পোশাক।
26. একটি আদর্শ অভিধানে প্রতিটি শব্দের কটি স্তর থাকে?
(a) তিনটি স্তর
(b) চারটি স্তর
(c) পাঁচটি স্তর
(d) ছয়টি স্তর।
27. কোন ভাষাবিজ্ঞানী বলেছিলেন যে মানব- মস্তিষ্ক হল ভাষা শেখার যন্ত্র?
(a) নোয়াম চমস্কি
(b) স্যামুয়েল ওয়েসলি
(c) ফেদিনাঁ দ্য সোস্যুর
(d) মিখাইল বাখতিন।
28. কোনো ভাষার ধারাবাহিক বিবর্তন নিয়ে আলোচনা করে
(a) এককালীক ভাষাবিজ্ঞান
(b) তুলনামূলক ভাষাবিজ্ঞান
(c) বর্ণনামূলক ভাষাবিজ্ঞান
(d) ঐতিহাসিক ভাষাবিজ্ঞান।
29. বর্ণনাত্মক সমাজভাষাবিজ্ঞান অনুযায়ী, ভাষা প্রয়োগের পরিস্থিতি বা পরিপ্রেক্ষিতকে বলা হয়
(a) পরিবেশ
(b) প্রতিবেশ
(c) উপলক্ষ্য বা সেটিং
(d) পারিপার্শ্বিকতা।
30. নিম্নলিখিত বিবৃতিগুলির সত্য-মিথ্যা নিরূপণ কর।
(I) বাংলায় সাধারণত শব্দের প্রথম দলটিতে শ্বাসাঘাতের উপস্থিতি লক্ষ করা যায়।
(II) শ্বাসাঘাতের উপস্থিতি পুরো দল জুড়ে।
(III) শ্বাসাঘাত একটি বিভাজ্য ধ্বনি।
(IV) ধ্বনিতত্ত্বে কেবল বিভাজ্য ধ্বনির আলোচনা হয়।
বিকল্পসমূহ:
(a) (I) সত্য (II) সত্য (III) সত্য (IV) সত্য
(b) (I) সত্য (II) মিথ্যা (III) সত্য (IV) মিথ্যা
(c) (I) মিথ্যা (II) সত্য (III) মিথ্যা (IV) সত্য
(d) (I) সত্য (II) সত্য (III) মিথ্যা (IV) মিথ্যা।
31. “ধ্বনিমূল একটি কল্পনা, যার বাস্তব উপলব্ধি হল …।” (শূন্যস্থান পূরণ কর)
(a) সহধ্বনি
(b) যুক্তধ্বনি
(c) ধ্বনিমূল
(d) গুচ্ছধ্বনি।
32. দৈর্ঘ্য বলতে সাধারণত বোঝায় দলের উচ্চারণে
(a) ব্যঞ্জনধ্বনির দৈর্ঘ্য
(b) গুচ্ছধ্বনির দৈর্ঘ্য
(c) যুক্তধ্বনির দৈর্ঘ্য
(d) স্বরধ্বনির দৈর্ঘ্য।
33. অনেকে [ঢ়] ধ্বনিকে [ড়] উচ্চারণ করে। ধ্বনিতত্ত্বের আলোচনায় একে বলা হয়
(a) ধ্বনির মুক্ত বৈচিত্র্য
(b) ধ্বনির স্বাতন্ত্র্য
(c) ধ্বনির প্রতিবেশ
(d) ধ্বনির সমাবেশ।
34. শব্দের অর্থকে ভেঙ্গে তার ক্ষুদ্রাতিক্ষুদ্র অংশকে বিশ্লেষণ করা হয়
(a) ঐতিহাসিক শব্দার্থতত্ত্বে
(b) শব্দার্থের উপাদানমূলক তত্ত্বে
(c) সত্যসাপেক্ষ তত্ত্বে
(d) বিষয়মূলক তত্ত্বে।
35. ‘প্রদীপ’ শব্দের আদি অর্থ আলো বা দীপ, বর্তমানে তার অর্থ এক বিশেষ ধরনের দীপ। এক্ষেত্রে যা ঘটেছে
(a) শব্দার্থের প্রসার
(b) শব্দার্থের সংকোচ
(c) শব্দার্থের রূপান্তর
(d) কোনোটিই নয়।
36. প্রথম ভারতীয় হিসেবে সাঁতরে ইংলিশ চ্যানেল পার করেন
(a) মিহির সেন
(b) যতীন্দ্রচরণ গুহ
(c) আরতি সাহা
(d) বুলা চৌধুরী।
37. কলকাতা থেকে ডায়মন্ডহারবারে টেলিগ্রাম লাইন সংযোগে যার অবদান ছিল
(a) শিবচন্দ্র নন্দী
(b) গোলক চন্দ্র নন্দী
(c) মহেন্দ্রচন্দ্র নন্দী
(d) সীতানাথ ঘোষ।
38. ভারতীয় বর্জ্যপঞ্জি সংস্কার কমিটির (1952) একমাত্র বিজ্ঞানী সদস্য ছিলেন
(a) প্রফুল্ল চন্দ্র রায়
(b) জগদীশচন্দ্র বসু
(c) মেঘনাথ সাহা
(d) সত্যেন্দ্রনাথ বসু।
39. কীর্তনে মোট কতগুলি রসের সন্ধান পাওয়া যায়?
(a) আটটি
(b) ষোলোটি
(c) বত্রিশটি
(d) চৌষট্টিটি।
40. কেস স্টাডি ভিত্তিক প্রশ্ন: তাঁর লেখা গানগুলি ‘কাকলি’, ‘কয়েকটি গান’ ও ‘গীতগুপ্ত’-এই তিনটি বইয়ে সংকলিত হয়েছে। তাঁর লেখা স্বদেশি সংগীত ‘উঠগো ভারতলক্ষ্মী’, ‘বলো বলো বলো সবে’ ইত্যাদি গান এখনও সমান জনপ্রিয়। তিনি কে?
(a) রজনীকান্ত সেন
(b) মুকুন্দ দাস
(c) অতুলপ্রসাদ সেন
(d) কাজী নজরুল ইসলাম।
মডেল সেট
[1] [2] [3] [4] [5] [6] [7] [8] [9] [10]
উত্তরমালা:
1. (d) (II) (IV) (I) (III) 2. (d) বড় ছেলে। 3. (a) জয়রামবাবুর জ্যৈষ্ঠ ও মধ্যম পুত্র। 4. (a) হাতি বিক্রির টাকা। 5. (c) বিবৃতি (A) এবং কারণ (R) উভয়ই ঠিক এবং (R) হল (A) এর সঠিক কারণ। 6. (b) পহেলা বৈশাখ। 7. (a) (I) সত্য (II) সত্য (III) মিথ্যা (IV) সত্য। 8. (a) আদরিণী আর বাঁচবে না। 9. (c) (I)-(D), (II)-(B), (III)-(A), (IV)-(C) 10. (d) উপরের সবকটি। 11. (b) দখলের। 12. (d) সনেট। 13. (c) দিগ্বিজয়ে, দুয়োরানী। 14. (a) (I) সত্য (II) সত্য (III) মিথ্যা (IV) সত্য। 15. (b) বিশ্বাস। 16. (a) ভাববার কথা। 17. (b) নবীন। 18. (c) দেশটা উৎসন্ন যেতে আরম্ভ হয়। 19. (a) বাঁদর। 20. (a) আমাদের ভাষা। 21. (c) সে মারী-আই-কে গাঁয়ের ধারে রেখে এসেছে। 22. (b) একটা কুত্তা। 23. (c) প্রতি আষাঢ়ে অমাবস্যায়। 24. (a) Con ella 25. (d) ঝুড়ি, শাবল, জুতো, পোশাক। 26. (a) তিনটি স্তর। 27. (a) নোয়াম চমস্কি। 28. (d) ঐতিহাসিক ভাষাবিজ্ঞান। 29. (c) উপলক্ষ্য বা সেটিং। 30. (d) (I) সত্য (II) সত্য (III) মিথ্যা (IV) মিথ্যা। 31. (a) সহধ্বনি। 32. (d) স্বরধ্বনির দৈর্ঘ্য। 33. (a) ধ্বনির মুক্ত বৈচিত্র্য। 34. (b) শব্দার্থের উপাদানমূলক তত্ত্বে। 35. (b) শব্দার্থের সংকোচ। 36. (a) মিহির সেন। 37. (a) শিবচন্দ্র নন্দী। 38. (c) মেঘনাথ সাহা। 39. (d) চৌষট্টিটি। 40. (c) অতুলপ্রসাদ সেন।
তৃতীয় সেমিস্টার বাংলা নমুনা প্রশ্নঃ
- বাংলা নমুনা প্রশ্ন সেট- ১ [৩য় সেমঃ]
- বাংলা নমুনা প্রশ্ন সেট- ২ [৩য় সেমঃ]
- বাংলা নমুনা প্রশ্ন সেট- ৩ [৩য় সেমঃ]
- বাংলা নমুনা প্রশ্ন সেট- ৪ [৩য় সেমঃ]
- বাংলা নমুনা প্রশ্ন সেট- ৫ [৩য় সেমঃ]
- বাংলা নমুনা প্রশ্ন সেট- ৬ [৩য় সেমঃ]
- বাংলা নমুনা প্রশ্ন সেট- ৭ [৩য় সেমঃ]
- বাংলা নমুনা প্রশ্ন সেট- ৮ [৩য় সেমঃ]
- বাংলা নমুনা প্রশ্ন সেট- ৯ [৩য় সেমঃ]
- বাংলা নমুনা প্রশ্ন সেট- ১০ [৩য় সেমঃ]
[সতর্কবার্তাঃ এই নমুনা প্রশ্নটি দ্বাদশ শ্রেণীর (থার্ড সেমিস্টারের) ছাত্র-ছাত্রীদের জন্য বিশেষভাবে প্রস্তুত। প্রতিটি প্রশ্নপত্র মৌলিক অর্থাৎ অন্য কোনো সহায়িকা বই বা ওয়েবসাইট থেকে সংকলিত হয়নি। অন্য কোনা ওয়েবসাইট, বই অথবা মুদ্রিত আকারে এই প্রশ্নপত্র প্রকাশিত হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।]