দশ সেট বাংলা নমুনা প্রশ্নপত্র
দ্বাদশ শ্রেণীর থার্ড সেমিস্টারের দশ সেট বাংলা নমুনা প্রশ্নপত্র (10 Set Model Question Papers of Bengali, Class 12 3rd Semester)। প্রতিটি মডেল সেট মৌলিক অর্থাৎ অন্য কোন বই বা ওয়েবসাইট থেকে কপি করা নয়। উপরন্তু একই প্রশ্ন বিভিন্ন সেটে পুনরাবৃত্তি করা হয়নি। পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ নির্দেশিত নাম্বার বিভাজন অনুযায়ী গুরুত্বপূর্ণ প্রশ্ন দিয়ে এই নমুনা প্রশ্নাবলী তৈরি করা হয়েছে।
নমুনা প্রশ্নপত্র সেট – ৬
সঠিক বিকল্প নির্বাচন কর:
1. পীরগঞ্জে গিয়ে নিমন্ত্রণ রক্ষা করলে জয়রামবাবুর কোন দুদিন কাছারি কামাই হবে?
(a) মঙ্গল, বুধ
(b) রবি, সোম
(c) সোম, মঙ্গল
(d) বুধ, বৃহস্পতি।
2. “তোমরা সবাই যখন বলছ তখন তাই হোক।”- এখানে বক্তা কোন বিষয়ে সম্মতি দিয়েছেন?
(a) আদরিণীকে ভাড়া দেওয়া
(b) আদরিণীকে বাড়িতে ফিরিয়ে আনা
(c) আদরিণীকে মেলায় পাঠানো
(d) আদরিণীকে দেখতে যাওয়া।
3. যার সঙ্গে কল্যাণীর বিয়ে ঠিক হয়েছিল সেই পাত্রটি
(a) এম. এ. পড়ছে
(b) এল. এ. পড়ছে
(c) বি. এ. পড়ছে
(d) এম. এল. পড়ছে।
4. “একদিন সংবাদ আসিল”- কোন সংবাদ এল?
(a) আদরিণী অসুস্থ হয়েছে
(b) মহারাজ হাতি দেবেন না
(c) একটি হাতি পাওয়া গেছে
(d) ছোট ছেলেটি পরীক্ষায় ফেল করেছে।
5. জয়রামবাবুর বড় নাতি অসুস্থ হলে তার ওষুধ-পথ্যের জন্য খরচ হতো প্রতিদিন
(a) পাঁচ-সাত টাকা
(b) পাঁচ-দশ টাকা
(c) দশ-পনের টাকা
(d) দশ-বিশ টাকা।
6. বামুনহাটের মেলা আরম্ভ হয়
(a) চৈত্র সংক্রান্তিতে
(b) চৈত্র সংক্রান্তির আগের দিন
(c) চৈত্র সংক্রান্তির এক সপ্তাহ আগে
(d) চৈত্র সংক্রান্তির পনের দিন আগে।
7. জয়রামবাবু সম্পর্কে নিম্নলিখিত বিবৃতিগুলির সত্য-মিথ্যা নিরূপণ কর।
(I) তিনি একজন উকিল ছিলেন
(II) তিনি ছিলেন বিপত্নীক
(III) তার তিনটি পুত্র সন্তান ছিল
(IV) তার মেজাজটা ছিল খানিক রুক্ষ।
বিকল্পসমূহ:
(a) (I) মিথ্যা (II) সত্য (III) সত্য (IV) সত্য
(b) (I) সত্য (II) মিথ্যা (III) সত্য (IV) মিথ্যা
(c) (I) মিথ্যা (II) সত্য (III) মিথ্যা (IV) সত্য
(d) (I) সত্য (II) সত্য (III) মিথ্যা (IV) মিথ্যা।
8. “পত্রপাঠ করিয়া ব্রাহ্মণের মাথায় যেন বজ্রাঘাত হইল।”- পত্রের বিষয় ছিল
(a) আদরিণীর অসুস্থতার খবর
(b) মাহুতের অসুস্থতার খবর
(c) মধ্যমপুত্রের অসুস্থতার খবর
(d) উপরের কোনোটিই নয়।
9. স্তম্ভ মেলাও
| (I) কবীর | (A) নতুন পতাকা |
| (II) আইনস্টাইন | (B) দিগন্ত পেরোনো |
| (III) লোরকা | (C) কবিতার জিত |
| (IV) লেনিন | (D) সত্যের বয়ান |
বিকল্পসমূহ:
(a) (I)-(A), (II)-(B), (III)-(C), (IV)-(D)
(b) (I)-(D), (II)-(C), (III)-(B), (IV)-(A)
(c) (I)-(D), (II)-(B), (III)-(C), (IV)-(A)
(d) (I)-(A), (II)-(C), (III)-(B), (IV)-(D)
10. “ধর্ম” কবিতা অনুসারে বাতাসের ধর্ম হল
(a) শুধু না-থামা কখনও
(b) শুধু না-চলা কখনও
(c) শুধু বয়ে চলা সর্বদা
(d) শুধু না-যাওয়া কখনও।
11. “তবে কেন অন্য পথ ভাবায় তোমাকে?”- কে অন্য পথ ভাবিয়ে তোলে?
(a) তোমার সমাজ
(b) তোমার ধর্ম
(c) তোমার দেশ
(d) তোমার পরিবার।
12. ধর্ম কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে গৃহীত?
(a) শেষ চিঠি
(b) লিমারিক
(c) বর্ষামঙ্গল
(d) অন্ধকার লেখাগুচ্ছ।
13. ‘মন্ত্রপূতঃ অসি’ থাকে
(a) হৃদয়ের খাপে
(b) সিন্ধুজলে
(c) আকাশে
(d) তেপান্তরে।
14. ‘দিগ্বিজয়ের রূপকথা’ কবিতায় যে কাল্পনিক ডানাওয়ালা ঘোড়ার উল্লেখ রয়েছে
(a) পুষ্পক
(b) সপ্তডিঙ্গা
(c) পক্ষীরাজ
(d) করচকুণ্ডল।
15. “রক্তে আমি রাজপুত্র” হলেও জননী
(a) দুঃখিনী
(b) ভিখারিনী
(c) চাকরানী
(d) রাজরানী।
16. “তখন প্রকৃতি আপনিই দেখিয়ে দিচ্ছেন যে …” – প্রকৃতি কী দেখিয়ে দিচ্ছে?
(a) কেন বাংলা শিখতে হবে
(b) কোন ভাষা লিখতে হবে
(c) কীভাবে বাঁচতে হবে
(d) কোন গান গাইতে হবে।
17. “বিদ্বান এবং সাধারণের মধ্যে একটা অপার সমুদ্র দাঁড়িয়ে গেছে”- কারণ
(a) বিদ্যাচর্চার মাধ্যম ছিল সংস্কৃত
(b) বিদ্বানরা সংস্কৃত জানতেন
(c) সাধারণ মানুষ সংস্কৃত জানত না
(d) উপরের সবকটি ঠিক।
18. “প্রাকৃতিক নিয়মে যেটি বলবান হচ্ছে এবং ছড়িয়ে পড়ছে, সেইটিই নিতে হবে।”- কোন প্রসঙ্গে প্রাবন্ধিক এই মন্তব্য করেছেন?
(a) মান্য ভাষা নির্বাচনের প্রসঙ্গে
(b) সংস্কৃত ত্যাগ করার প্রসঙ্গে
(c) ব্যাকরণ শিক্ষার প্রসঙ্গে
(d) সংস্কৃত অলংকার প্রসঙ্গে।
19. “তার চেয়ে উপযুক্ত ভাষা হ’তে পারেই না।” কোন ভাষা সম্পর্কে বলা হয়েছে?
(a) সংস্কৃত ভাষা
(b) ব্রাহ্মণের ভাষা
(c) মৌখিক ভাষা
(d) বৈদিক ভাষা।
20. “আচার্য শংকরের ভাষ্য দেখ”- আচার্য শংকর কে ছিলেন?
(a) সংকৃত কবি
(b) বেদের ভাষ্যকার
(c) চর্যাপদের কবি
(d) অদ্বৈত বেদান্তের প্রবক্তা।
21. ‘তা-ই কী খালি! সারা গাঁ সেখেনে ভেঙে পড়েছে।’- কোথায় সারা গাঁ সেখেনে ভেঙে পড়েছে?
(a) দুরপতের ঘরে
(b) গাঁয়ের ধারে
(c) মন্দিরে
(d) গ্রামের মোড়লের ঘরে।
22. “তারপর একটু গরম … পায়েস খেলো। বেশ ভালো বোধ করতে লাগলো সে।” (শূন্যস্থান পূরণ কর)
(a) দুধের
(b) সুজির
(c) ভাতের
(d) গুড়ের।
23. পোটরাজ গল্পটি লিখেছেন
(a) শঙ্কররাও খারাট
(b) বিষ্ণু বামন শিরওয়াদকর
(c) শিবাজি সাওয়ান্ত
(d) বীর সাভারকর।
24. পাবলো নেরুদার ‘তার সঙ্গে’ কবিতাটি স্প্যানিশ ভাষায় লিখিত কোন কাব্যগ্রন্থের অন্তর্গত?
(a) The Captain’s Verses
(b) Extravagaria
(c) The Yellow Heart
(d) Still Another Day
25. “সময়টা মোটেই সুবিধের না।”- এইজন্য কথক বলেছেন
(a) আমার হাত ছেড়ো না
(b) আমার সঙ্গে এসো
(c) আমাকে সঙ্গে নাও
(d) আমার জন্যে দাড়াও।
26. বিবৃতি-কারণ মূলক প্রশ্ন:
বিবৃতি (A): একজন মানুষ কর্মক্ষেত্রে যে ভাষায় বা উপভাষায় কথা বলে বাড়িতে সেই ভাষায় বা উপভাষায় কথা বলে না।
কারণ (R): উপলক্ষ্য অনুযায়ী ভাষা বা উপভাষার বদল হয়।
বিকল্পসমূহ:
(a) বিবৃতি (A) ঠিক কিন্তু কারণ (R) ভুল
(b) বিবৃতি (A) ভুল কিন্তু কারণ (R) ঠিক
(c) বিবৃতি (A) এবং কারণ (R) উভয়ই ঠিক এবং (R) হল (A) এর সঠিক কারণ।
(d) বিবৃতি (A) এবং কারণ (R) উভয়ই ঠিক কিন্তু (R) (A)-এর সঠিক কারণ নয়।
27. এক ভাষার শব্দকে সেই ভাষাতেই ব্যাখ্যা করা হয়েছে অভিধানে
(a) একভাষিক অভিধানে
(b) বহুভাষিক অভিধানে
(c) দ্বিভাষিক অভিধানে
(d) কোনোটিই নয়।
28. ভাষাগত পশ্চাৎপরতা, স্মৃতির অবনতি প্রভৃতি বিষয়গুলি মনোভাষাবিজ্ঞানের পাশাপাশি আর কোন বিষয়ের অন্তর্ভুক্ত?
(a) নৃভাষাবিজ্ঞান
(b) স্নায়ুভাষাবিজ্ঞান
(c) সমাজভাষাবিজ্ঞান
(d) শৈলীবিজ্ঞান।
29. ইতিহাসভিত্তিক অভিধানে থাকে
(a) একটি শব্দের প্রথম প্রচলন কাল
(b) তার অর্থের বিবর্তন
(c) শব্দার্থ পরিবর্তনের ধারা
(d) উপরের শব্দটি।
30. যে ব্যঞ্জনধ্বনির সমাবেশগুলি শব্দের আদিতে উচ্চারিত হতে পারে সেগুলিকে বলে
(a) আদিব্যঞ্জন
(b) আদিযুক্তব্যঞ্জন
(c) যুক্তধ্বনি
(d) গুচ্ছধ্বনি।
31. কন্ঠনালীয় ধ্বনি হল
(a) হ্ (b) চ্ (c) প্ (d) ম্।
32. একটি নির্দিষ্ট ভাষায় উচ্চারিত বিভিন্ন ধ্বনির মধ্যে ধ্বনিমূল ও সহধ্বনি শনাক্ত করা যে শাস্ত্রের কাজ তা হল
(a) ধ্বনিবিজ্ঞান
(b) ধ্বনিতত্ত্ব
(c) রূপতত্ত্ব
(d) প্রচলিত ব্যাকরণ।
33. নিম্নলিখিত বিবৃতিগুলির সত্য-মিথ্যা নিরূপণ কর।
(I) প্রতিটি ধ্বনিমূল হল এক-একটি ধ্বনি পরিবার।
(II) সহধ্বনিগুলি সেই পরিবারের সদস্য।
(III) ধ্বনিমূল ভাষায় অর্থের তফাত করতে সমর্থ নয়।
(IV) সহধ্বনি ভাষায় অর্থের তফাত করতে সমর্থ।
বিকল্পসমূহ:
(a) (I) সত্য (II) সত্য (III) সত্য (IV) সত্য
(b) (I) সত্য (II) মিথ্যা (III) সত্য (IV) মিথ্যা
(c) (I) মিথ্যা (II) সত্য (III) মিথ্যা (IV) সত্য
(d) (I) সত্য (II) সত্য (III) মিথ্যা (IV) মিথ্যা।
34. যে অবিভাজ্য ধ্বনি একটি বিবৃতিমূলক বাক্যকে প্রশ্নবোধক বাক্যে রূপান্তর করতে পারে
(a) সুরতরঙ্গ
(b) যতি
(c) দৈর্ঘ্য
(d) শ্বাসাঘাত।
35. ‘অন্ন’ শব্দের আদি অর্থ খাদ্য কিন্তু বর্তমান অর্থ এক প্রকার খাদ্য- ভাত। শব্দার্থ পরিবর্তনের এই ধারাটি হল
(a) শব্দার্থের প্রসার
(b) শব্দার্থের সংকোচ
(c) শব্দার্থের রূপান্তর
(d) কোনোটিই নয়।
36. ‘রুস্তম-ই-হিন্দ’ উপাধি কোন খেলার সঙ্গে সংশ্লিষ্ট?
(a) দাবা
(b) কাবাডি
(c) কুস্তি
(d) টেবিল টেনিস।
37. ভারতীয় রাশিবিজ্ঞানের জনক
(a) প্রশান্তচন্দ্র মহলানবিশ
(b) সত্যেন্দ্রনাথ বসু
(c) মেঘনাথ সাহা
(d) প্রফুল্ল চন্দ্র রায়।
38. কোন বাঙালি উদ্যোগপতি সাহিত্য ক্ষেত্রে উৎসাহের জন্য কুন্তলীন পুরস্কার প্রবর্তন করেন?
(a) রসিকলাল দত্ত
(b) বিপিন বিহারী দাস
(c) হেমেন্দ্রমোহন বসু
(d) উপেন্দ্রকিশোর রায়চৌধুরী।
39. কিশোর কুমারের প্রকৃত নাম কী
(a) প্রবোধকুমার বন্দ্যোপাধ্যায়
(b) আভাস কুমার গঙ্গোপাধ্যায়
(c) কেদারনাথ ভট্টাচার্য
(d) আভাস কুমার বন্দ্যোপাধ্যায়।
40. কেস স্টাডি ভিত্তিক প্রশ্ন: তিনি কিলুই চন্দ্র সেনের সহযোগিতায় আখড়াই গানের সংস্কার করেছিলেন। ভারতীয় সংগীতের একটি গুরুত্বপূর্ণ ধারা টপ্পাকে তিনি বাংলায় প্রচলিত ও জনপ্রিয় করে তোলেন। কার কথা বলা হচ্ছে?
(a) অতুলপ্রসাদ সেন
(b) রামনিধি গুপ্ত
(c) রামচন্দ্র ভট্টাচার্য
(d) রঘুনাথ রায়।
মডেল সেট
[1] [2] [3] [4] [5] [6] [7] [8] [9] [10]
উত্তরমালা:
1. (c) সোম, মঙ্গল। 2. (c) আদরিণীকে মেলায় পাঠানো। 3. (b) এল. এ. পড়ছে । 4. (d) ছোট ছেলেটি পরীক্ষায় ফেল করেছে। 5. (a) পাঁচ-সাত টাকা। 6. (d) চৈত্র সংক্রান্তির পনের দিন আগে। 7. (a) (I) মিথ্যা (II) সত্য (III) সত্য (IV) সত্য। 8. (a) আদরিণীর অসুস্থতার খবর। 9. (c) (I)-(D), (II)-(B), (III)-(C), (IV)-(A) 10. (a) শুধু না-থামা কখনও। 11. (b) তোমার ধর্ম। 12. (d) অন্ধকার লেখাগুচ্ছ। 13. (a) হৃদয়ের খাপে। 14. (c) পক্ষীরাজ। 15. (a) দুঃখিনী। 16. (b) কোন ভাষা লিখতে হবে। 17. (d) উপরের সবকটি ঠিক। 18. (a) মান্য ভাষা নির্বাচনের প্রসঙ্গে। 19. (c) মৌখিক ভাষা। 20. (d) অদ্বৈত বেদান্তের প্রবক্তা। 21. (b) গাঁয়ের ধারে। 22. (c) ভাতের। 23. (a) শঙ্কররাও খারাট। 24. (b) Extravagaria 25. (d) আমার জন্যে দাড়াও। 26. (c) বিবৃতি (A) এবং কারণ (R) উভয়ই ঠিক এবং (R) হল (A) এর সঠিক কারণ। 27. (a) একভাষিক অভিধানে। 28. (b) স্নায়ুভাষাবিজ্ঞান। 29. (d) উপরের সবকটি। 30. (c) যুক্তধ্বনি। 31. (a) হ্। 32. (b) ধ্বনিতত্ত্ব। 33. (d) (I) সত্য (II) সত্য (III) মিথ্যা (IV) মিথ্যা। 34. (a) সুরতরঙ্গ। 35. (b) শব্দার্থের সংকোচ। 36. (c) কুস্তি। 37. (a) প্রশান্তচন্দ্র মহলানবিশ। 38. (c) হেমেন্দ্রমোহন বসু। 39. (b) আভাস কুমার গঙ্গোপাধ্যায় 40. (b) রামনিধি গুপ্ত।
তৃতীয় সেমিস্টার বাংলা নমুনা প্রশ্নঃ
- বাংলা নমুনা প্রশ্ন সেট- ১ [৩য় সেমঃ]
- বাংলা নমুনা প্রশ্ন সেট- ২ [৩য় সেমঃ]
- বাংলা নমুনা প্রশ্ন সেট- ৩ [৩য় সেমঃ]
- বাংলা নমুনা প্রশ্ন সেট- ৪ [৩য় সেমঃ]
- বাংলা নমুনা প্রশ্ন সেট- ৫ [৩য় সেমঃ]
- বাংলা নমুনা প্রশ্ন সেট- ৬ [৩য় সেমঃ]
- বাংলা নমুনা প্রশ্ন সেট- ৭ [৩য় সেমঃ]
- বাংলা নমুনা প্রশ্ন সেট- ৮ [৩য় সেমঃ]
- বাংলা নমুনা প্রশ্ন সেট- ৯ [৩য় সেমঃ]
- বাংলা নমুনা প্রশ্ন সেট- ১০ [৩য় সেমঃ]
[সতর্কবার্তাঃ এই নমুনা প্রশ্নটি দ্বাদশ শ্রেণীর (থার্ড সেমিস্টারের) ছাত্র-ছাত্রীদের জন্য বিশেষভাবে প্রস্তুত। প্রতিটি প্রশ্নপত্র মৌলিক অর্থাৎ অন্য কোনো সহায়িকা বই বা ওয়েবসাইট থেকে সংকলিত হয়নি। অন্য কোনা ওয়েবসাইট, বই অথবা মুদ্রিত আকারে এই প্রশ্নপত্র প্রকাশিত হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।]