বাংলা নমুনা প্রশ্ন সেট- ৫ [৩য় সেমঃ]

দশ সেট বাংলা নমুনা প্রশ্নপত্র

দ্বাদশ শ্রেণীর থার্ড সেমিস্টারের দশ সেট বাংলা নমুনা প্রশ্নপত্র (10 Set Model Question Papers of Bengali, Class 12 3rd Semester)। প্রতিটি মডেল সেট মৌলিক অর্থাৎ অন্য কোন বই বা ওয়েবসাইট থেকে কপি করা নয়। উপরন্তু একই প্রশ্ন বিভিন্ন সেটে পুনরাবৃত্তি করা হয়নি। পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ নির্দেশিত নাম্বার বিভাজন অনুযায়ী গুরুত্বপূর্ণ প্রশ্ন দিয়ে এই নমুনা প্রশ্নাবলী তৈরি করা হয়েছে।

নমুনা প্রশ্নপত্র সেট – ৫

সঠিক বিকল্প নির্বাচন কর:

1. “যৌবনকালে ইনি রীতিমতো … ছিলেন- এখন রক্ত অনেকটা … হইয়া আসিয়াছে। (শূন্যস্থান পূরণ কর)
(a) সাহসী, গরম
(b) বদরাগী, ঠান্ডা
(c) বদরাগী, শান্ত 
(d) অসহিষ্ণু, উষ্ণ।

2. “না। গোরুর গাড়িতে চড়ে আমি যাব না।”- কোথায় যাওয়ার কথা বলা হচ্ছে?
(a) পীরগঞ্জে
(b) যশোর
(c) বীরপুর
(d) কলকাতা।

3. প্রতি রবিবার অপরাহ্নকালে পাড়ার যুবক-বৃদ্ধগণ মোক্তার মহাশয়ের বৈঠকখানায় আসেন
(a) গল্প গুজব করতে
(b) তাস পাশা খেলতে
(c) খবরের কাগজ পড়তে
(d) হরিনাম শুনতে।

4. জয়রাম মুখোপাধ্যায়ের প্রথম দুটি পুত্র যে কর্ম ছাড়া আর কিছু করবার যোগ্য নয়
(a) চাষাবাদ
(b) পৌরহিত্য
(c) জমিদারি
(d) বংশবৃদ্ধি।

5. বামুনহাটের মেলা বসে
(a) চৈত্র সংক্রান্তিতে
(b) নববর্ষ উপলক্ষে
(c) রথযাত্রা উপলক্ষে
(d) বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে।

6. কল্যাণীর বিয়ের দিন স্থির হয়েছিল
(a) বৈশাখ মাসের দশ তারিখ
(b) জ্যৈষ্ঠ মাসের দশ তারিখ
(c) আষাঢ় মাসের দশ তারিখ
(d) শ্রাবণ মাসের দশ তারিখ।

7. জয়রাম মুখোপাধ্যায়ে অবসর গ্রহণের সিদ্ধান্তের স্বপক্ষে নিম্নলিখিত কারণগুলির মধ্যে সত্য-মিথ্যা নিরূপণ কর।
(I) তিনি ইংরেজি জানতেন না
(II) নতুন হাকিমরা তাকে শ্রদ্ধা করে না
(III) তার ছেলেরা যথেষ্ট উপার্জন করত
(IV) তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন।

বিকল্পসমূহ:
(a) (I) সত্য (II) সত্য (III) সত্য (IV) সত্য
(b) (I) সত্য (II) মিথ্যা (III) সত্য (IV) মিথ্যা
(c) (I) মিথ্যা (II) সত্য (III) মিথ্যা (IV) সত্য
(d) (I) সত্য (II) সত্য (III) মিথ্যা (IV) মিথ্যা।

8. আদরিণীর শবদেহের কাছে লুটিয়ে পড়ে বৃদ্ধ জয়রাম মোক্তার বলেন
(a) ফিরে আই মা
(b) তোকে আর যেতে হবে না মা
(c) তোর জন্য রসগোল্লা এনেছি মা
(d) অভিমান করে চলে গেলি মা?

9. স্তম্ভ মেলাও

ক স্তম্ভ খ স্তম্ভ
(I) আবদুল করিম খাঁ A) বিজ্ঞানী
(II) ভ্যান গঘ B) কবি
(III) গার্সিয়া লোরকা C) চিত্রশিল্পী
(IV) আইনস্টাইন D) সঙ্গীত

বিকল্পসমূহ:
(a) (I)-(A), (II)-(B), (III)-(C), (IV)-(D)
(b) (I)-(D), (II)-(C), (III)-(B), (IV)-(A)
(c) (I)-(D), (II)-(B), (III)-(C), (IV)-(A)
(d) (I)-(A), (II)-(C), (III)-(B), (IV)-(D)

10. কবীরের “সত্যের বয়ান” হল
(a) সাম্প্রদায়িক সম্প্রীতি
(b) সাম্প্রদায়িক অসহিষ্ণুতা
(c) সমাজতন্ত্র
(d) অর্থনৈতিক সাম্য।

11. “… , … আরও জায়গা করে দেয়।” (শূন্যস্থান পূরণ কর)।
(a) একে, অপরকে
(b) এ-একে, সে-তাকে
(c) যে-যাকে, সে-তাকে
(d) এ-ওকে, সে-তাকে।

12. যার সৃষ্টিকর্মের প্রেরণা ছিল উন্মাদনা তিনি
(a) ভ্যান গঘ
(b) গার্সিয়া লোরকা
(c) আইনস্টাইন
(d) আব্দুল করিম খাঁ।

13. ‘মন্ত্রপূতঃ অসি’ সম্পর্কে যা বলা হয়েছে
(a) হৃদয়ের খাপে ভরা
(b) ইস্পাত নির্মিত
(c) অভঙ্গুর
(d) সবকটি ঠিক।

14. “… পৌঁছুবো সেই … খর্জুরের দ্বীপে।” (শূন্যস্থান পূরণ কর)
(a) অবশ্যই, তৃষ্ণাহীন
(b) নিশ্চিত, তৃষ্ণাহর
(c) অবশেষে, জলময়
(d) শেষমেশ, সুখকর।

15. ‘দিগ্বিজয়ের রূপকথা’ কবিতায় যে পৌরাণিক আকাশযানের উল্লেখ রয়েছে
(a) পুষ্পক
(b) সপ্তডিঙ্গা
(c) পক্ষীরাজ
(d) জাদু-অশ্ব।

16. ‘মহাভাষ্য’ গ্রন্থটির প্রণেতা
(a) মহর্ষি কাত্যায়ন
(b) পতঞ্জলি
(c) শুদ্রক
(d) কালিদাস।

17. “… সেথা তোমার জেলা বা গ্রামের প্রাধান্যটি ভুলে যেতে হবে।”- কোন ক্ষেত্রে নিজের জেলা বা গ্রামের প্রাধান্যটি ভুলে যেতে হবে?
(a) মান্য ভাষা গ্রহণের ক্ষেত্রে
(b) স্বাধীনতা অর্জনের ক্ষেত্রে
(c) ক্ষুধা নিবারণের ক্ষেত্রে
(d) উচ্চশিক্ষার ক্ষেত্রে।

18. “ব্রাহ্মণের সংস্কৃত দেখ”- এখানে ‘ব্রাহ্মণ’ হল
(a) চতুর্বণের উচ্চতম বর্ণ
(b) বেদের ভাষ্য
(c) শিক্ষিত পুরোহিত
(d) সংস্কৃতজ্ঞ পুরোহিত।

19. “গয়নাটা নাক ফুঁড়ে ঘাড় ফুঁড়ে … সাজিয়ে দিলে”- (শূন্যস্থান পূরণ কর)
(a) কিম্ভুতকিমকার
(b) যাচ্ছেতাই
(c) ব্রহ্মরাক্ষসী
(d) প্যাঁচা।

20. “তাঁরা সকলেই সাধারণ লোকের ভাষায় সাধারণকে শিক্ষা দিয়েছেন।”- কারা?
(a) স্বাধীনতা সংগ্রামীরা
(b) যারা ধর্মশিক্ষা দেয়
(c) পাঠশালার শিক্ষকেরা
(d) যারা লোকহিতায় এসেছেন।

21. “সেই চীৎকারে … মুখ আলো হ’য়ে যায়।” (শূন্যস্থান পূরণ কর)
(a) আনন্দর
(b) দামার
(c) দুরপতের
(d) বঞ্চলার।

22. আনন্দকে পরবর্তী পোটরাজ হবার প্রস্তাব জানিয়েছিল
(a) মোড়লের সঙ্গে থাকা একজন লোক
(b) আনন্দ নিজেই
(c) গ্রামের মোড়ল
(d) দামা পোটরাজ।

23. গাঁয়ের ধারে বসে থাকা মাতা মারী-আই -এর পরনে ছিল
(a) একটা সবুজ শাড়ি
(b) একটা হলুদ শাড়ি
(c) একটা লাল শাড়ি
(d) একটা কালো শাড়ি।

24. “আমারা আবার সেরকম এক জুড়ি/ যারা … বেঁচেবত্তে এসেছে”- (শূণ্যস্থান পূরণ কর)
(a) বিভিন্ন স্থানে
(b) স্থানে-অস্থানে
(c) বিভিন্ন সময়ে
(d) সময়ে-অসময়ে

25. নিম্নোক্ত পংক্তিগুলি ক্রমানুসারে সাজাও
(I) জুতো পরো
(II) শাবল নাও
(III) কাঁকে ঝুড়ি নাও
(IV) কাপড়চোপড় সঙ্গে নিয়ে নাও।

বিকল্পসমূহ:
(a) (I) (II) (III) (IV)
(b) (II) (I) (III) (IV)
(c) (III) (II) (I) (IV)
(d) (II) (IV) (I) (III)

26. বিবৃতি-কারণ মূলক প্রশ্ন:
বিবৃতি (A): বাক্যে সুরের ওঠাপড়াকে সুরতরঙ্গ বলে।
কারণ (R): সুরতরঙ্গ হল অবিভাজ্য ধ্বনি।

বিকল্পসমূহ:
(a) বিবৃতি (A) ঠিক কিন্তু কারণ (R) ভুল
(b) বিবৃতি (A) ভুল কিন্তু কারণ (R) ঠিক
(c) বিবৃতি (A) এবং কারণ (R) উভয়ই ঠিক এবং (R) হল (A) এর সঠিক কারণ।
(d) বিবৃতি (A) এবং কারণ (R) উভয়ই ঠিক কিন্তু (R) (A)-এর সঠিক কারণ নয়।

27. চারটি ব্যঞ্জনধ্বনির সমাবেশে তৈরি গুচ্ছধ্বনি বাংলায় মাত্র ১টি ক্ষেত্রে, তা হল
(a) অলংকৃত শব্দটি
(b) বিবৃত শব্দটি
(c) অমৃত শব্দটি
(d) সংস্কৃত শব্দটি।

28. বাংলা ব্যঞ্জনধ্বনিগুলির মধ্যে কম্পিতধ্বনি হল
(a) র‍্ (b) ল্ (c) ন্ (d) স্।

29. মান্য বাংলায় অর্ধ স্বরধ্বনির সংখ্যা
(a) চার
(b) পাঁচ
(c) ছয়
(d) সাত।

30. ভাষার উপর সমাজের প্রভাব নিয়ে আলোচনা করে
(a) সমাজভাষাবিজ্ঞান
(b) সমাজমনোবিজ্ঞান
(c) সমাজমনোভাষাবিজ্ঞান
(d) মনোভাষাবিজ্ঞান।

31. মস্তিষ্কের বাম গোলার্ধের সঙ্গে সম্পর্কযুক্ত নয়
(a) বলা
(b) পড়া
(c) লেখা
(d) অ-ভাষা প্রস্তুতি।

32. ভাষাবিজ্ঞানের আলোচনায় গুরুত্ব পায়
(a) মৌখিক ভাষা
(b) লিখিত ভাষা
(c) অনুবাদের ভাষা
(d) প্রাচীন গ্রন্থের ভাষা।

33. সমগোত্রজ ভাষাগুলির মধ্যে তুলনা করে তাদের উৎস ভাষাকে বা মূল ভাষাকে পুনঃনির্মাণ করে
(a) ঐতিহাসিক ভাষাবিজ্ঞান
(b) বর্ণনামূলক ভাষাবিজ্ঞান
(c) তুলনামূলক ভাষাবিজ্ঞান
(d) নৃভাষাবিজ্ঞান।

34. আধুনিককালের প্রথম থিসরাস রচনা করেন
(a) পিটার মার্ক রজেট
(b) স্যামুয়েল ওয়েসলি
(c) উইলিয়াম জোনস
(d) হরপ্রসাদ শাস্ত্রী।

35. ‘গবেষণা’ শব্দের অর্থ ছিল “গরু খোঁজা”, বর্তমান অর্থ “কোনো বিষয়ে নিয়মানুগ বিশ্লেষণ”। এক্ষেত্রে যা ঘটেছে
(a) শব্দার্থের প্রসার
(b) শব্দার্থের সংকোচ
(c) শব্দার্থের রূপান্তর
(d) শব্দার্থের অপকর্ষ।

36. নীরদচন্দ্র চৌধুরীর নাম যে খেলার সঙ্গে যুক্ত
(a) ক্রিকেট
(b) ভলিবল
(c) ফুটবল
(d) ব্যাডমিন্টন।

37. রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একমাত্র বিজ্ঞান গ্রন্থ বিশ্বপরিচয় উৎসর্গ করেছিলেন যে বাঙালি বিজ্ঞানীকে
(a) মেঘনাথ সাহা
(b) প্রফুল্ল চন্দ্র রায়
(c) সত্যেন্দ্রনাথ বসু
(d) প্রশান্তচন্দ্র মহলানবিশ।

38. প্রথম বাঙালি মনোবৈজ্ঞানিক
(a) গিরীন্দ্রশেখর বসু
(b) রাধাগোবিন্দ কর
(c) মহেন্দ্রলাল সরকার
(d) বিধান চন্দ্র রায়।

39. বাংলার প্রথম বীণাকার
(a) মাধব ভট্টাচার্য
(b) রামকেশব ভট্টাচার্য
(c) গোপালচন্দ্র চক্রবর্তী
(d) গঙ্গানারায়ণ চট্টোপাধ্যায়।

40. কেস স্টাডি ভিত্তিক প্রশ্ন: স্বনামধন্য এই বাঙালি চিত্র পরিচালকের প্রথম দুটি ছবির সংগীত পরিচালনা করেন পন্ডিত রবিশঙ্কর এবং জলসাঘর ছবির সংগীত পরিচালক ছিলেন বিলায়েত খাঁ। তার অন্যান্য ছবির সংগীত পরিচালক তিনি নিজেই। গীতিকার হিসেবে তার আত্মপ্রকাশ ঘটে গুপী গাইন বাঘা বাইন ছবিতে। ইনি হলেন
(a) ঋত্বিক ঘটক
(b) তরুণ মজুমদার
(c) তপন সিংহ
(d) সত্যজিৎ রায়।

মডেল সেট
[1] [2] [3] [4] [5] [6] [7] [8] [9] [10]

উত্তরমালা

1. (b) বদরাগী, ঠান্ডা। 2. (a) পীরগঞ্জে। 3. (b) তাস পাশা খেলতে। 4. (d) বংশবৃদ্ধি। 5. (a) চৈত্র সংক্রান্তিতে। 6. (b) জ্যৈষ্ঠ মাসের দশ তারিখ। 7. (d) (I) সত্য (II) সত্য (III) মিথ্যা (IV) মিথ্যা। 8. (d) অভিমান করে চলে গেলি মা? 9. (b) (I)-(D), (II)-(C), (III)-(B), (IV)-(A) 10. (a) সাম্প্রদায়িক সম্প্রীতি। 11. (d) এ-ওকে, সে-তাকে। 12. (a) ভ্যান গঘ। 13. (d) সবকটি ঠিক। 14. (b) নিশ্চিত, তৃষ্ণাহর। 15. (a) পুষ্পক। 16. (b) পতঞ্জলি। 17. (a) মান্য ভাষা গ্রহণের ক্ষেত্রে। 18. (b) বেদের ভাষ্য। 19. (c) ব্রহ্মরাক্ষসী। 20. (d) যারা লোকহিতায় এসেছেন। 21. (b) দামার। 22. (c) গ্রামের মোড়ল। 23. (a) একটা সবুজ শাড়ি। 24. (b) স্থানে-অস্থানে। 25. (c) (III) (II) (I) (IV) 26. (d) বিবৃতি (A) এবং কারণ (R) উভয়ই ঠিক কিন্তু (R) (A)-এর সঠিক কারণ নয়। 27. (d) সংস্কৃত শব্দটি। 28. (a) র‍্। 29. (a) চার। 30. (a) সমাজভাষাবিজ্ঞান। 31. (d) অ-ভাষা প্রস্তুতি। 32. (a) মৌখিক ভাষা। 33. (a) ঐতিহাসিক ভাষাবিজ্ঞান। 34. (a) পিটার মার্ক রজেট। 35. (c) শব্দার্থের রূপান্তর। 36. (a) ক্রিকেট। 37. (c) সত্যেন্দ্রনাথ বসু। 38. (a) গিরীন্দ্রশেখর বসু। 39. (a) মাধব ভট্টাচার্য। 40. (d) সত্যজিৎ রায়।

তৃতীয় সেমিস্টার বাংলা নমুনা প্রশ্নঃ 

[সতর্কবার্তাঃ এই নমুনা প্রশ্নটি দ্বাদশ শ্রেণীর (থার্ড সেমিস্টারের) ছাত্র-ছাত্রীদের জন্য বিশেষভাবে প্রস্তুত। প্রতিটি প্রশ্নপত্র মৌলিক অর্থাৎ অন্য কোনো সহায়িকা বই বা ওয়েবসাইট থেকে সংকলিত হয়নি। অন্য কোনা ওয়েবসাইট, বই অথবা মুদ্রিত আকারে এই প্রশ্নপত্র প্রকাশিত হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।]

error: Content is protected !!