দশ সেট বাংলা নমুনা প্রশ্নপত্র
দ্বাদশ শ্রেণীর থার্ড সেমিস্টারের দশ সেট বাংলা নমুনা প্রশ্নপত্র (10 Set Model Question Papers of Bengali, Class 12 3rd Semester)। প্রতিটি মডেল সেট মৌলিক অর্থাৎ অন্য কোন বই বা ওয়েবসাইট থেকে কপি করা নয়। উপরন্তু একই প্রশ্ন বিভিন্ন সেটে পুনরাবৃত্তি করা হয়নি। পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ নির্দেশিত নাম্বার বিভাজন অনুযায়ী গুরুত্বপূর্ণ প্রশ্ন দিয়ে এই নমুনা প্রশ্নাবলী তৈরি করা হয়েছে।
নমুনা প্রশ্নপত্র সেট – ৪
সঠিক বিকল্প নির্বাচন কর:
1. “জয়রাম মুখোপাধ্যায়কে ইঁহারা বেশ চিনিতেন …” – ‘ইঁহারা’ বলতে কাদেরকে বোঝানো হয়েছে?
(a) নগেন ডাক্তার ও কুঞ্জবিহারী উকিল
(b) মক্কেল এবং পেশকার
(c) নবীন উকিল এবং জজ সাহেব
(d) পাড়ার যুবক ও বৃদ্ধগণ।
2. আদালত-অবমাননার জন্য মোক্তার মহাশয়ের কতটাকা জরিমানা হয়েছিল?
(a) তিন টাকা
(b) পাঁচ টাকা
(c) সাত টাকা
(d) দশ টাকা।
3. “… এই বুড়া ব্রাহ্মণ আশীর্বাদ করিতেছে, হুজুর হাইকোর্টের জজ হউন।”- কার উদ্দেশ্যে বলা হয়েছে?
(a) পেশকার
(b) জজসাহেব
(c) জুনিয়র উকিল
(d) কুঞ্জবিহারী।
4. আদরিণীর ভরণপোষণের জন্য প্রতি মাসে খরচ হতো
(a) দশ বিশ টাকা
(b) বিশ তিরিশ টাকা
(c) তিরিশ চল্লিশ টাকা
(d) চল্লিশ পঞ্চাশ টাকা।
5. “তার চেয়ে বল না … ওদের একে একে বিক্রি করে ফেল।”- ওদের বলতে কাদের কথা বলা হয়েছে?
(a) জয়রামবাবুর গরু বাছুর
(b) জয়রামবাবুর ছেলেপেলে নাতিনাতনী
(c) জয়রামবাবুর জমিজমা
(d) জয়রামবাবুর কোম্পানির কাগজ।
6. হস্তি ভাড়ার বিজ্ঞাপনে আদরিণীর দৈনিক ভাড়া ছিল মোট
(a) দু টাকা
(b) চার টাকা
(c) পাঁচ টাকা
(d) দশ টাকা।
7. নিম্নলিখিত বিবৃতিগুলির সত্য-মিথ্যা নিরূপণ কর।
(I) আদরিণী একটি মাদি হাতি
(II) তার প্রথম মালিক উমাচরণ লাহিড়ী
(III) আদরিণী সওয়ার নিতে পারত না
(IV) জয়রামবাবু তিন হাজার টাকায় কিনেছিলেন।
বিকল্পসমূহ:
(a) (I) সত্য (II) সত্য (III) সত্য (IV) সত্য
(b) (I) সত্য (II) মিথ্যা (III) সত্য (IV) মিথ্যা
(c) (I) মিথ্যা (II) সত্য (III) মিথ্যা (IV) সত্য
(d) (I) সত্য (II) সত্য (III) মিথ্যা (IV) মিথ্যা।
8. “আমার গাড়ির বন্দোবস্ত করে দাও। আমি এখনি বেরুব।”- বক্তা কোথায় যাবেন?
(a) আদরিণীকে দেখতে
(b) আদরিণীকে আনতে
(c) পীরগঞ্জের বাবুদের বাড়ি
(d) মহারাজ নরেশচন্দ্রের কাছে।
9. নিম্নোক্ত পংক্তিগুলি কাল ক্রমানুসারে সাজাও
(I) ভ্যান গঘের ধর্ম ছিল উন্মাদনা। আঁকা।
(II) আইনস্টাইনের ধর্ম দিগন্ত পেরনো।
(III) লেনিনের ধর্ম ছিল নতুন পতাকা।
(IV) বাতাসের ধর্ম শুধু না-থামা কখনও।
বিকল্পসমূহ:
(a) (I) (II) (III) (IV)
(b) (II) (I) (IIi) (IV)
(c) (III) (II) (I) (IV)
(d) (II) (IV) (I) (III)
10. ভ্যান গঘ ছিলেন একজন
(a) ডাচ চিত্রশিল্পী
(b) গ্রিক চিত্রশিল্পী
(c) জার্মান চিত্রশিল্পী
(d) ব্রিটিশ চিত্রশিল্পী।
11. “যে তোমাকে শিখিয়েছে দখলের কথা-“
(a) সেই প্রকৃত ধর্ম
(b) সে ধর্মই নয়
(c) সে ধর্মের নামে অধর্ম
(d) সে হল দখলদার।
12. ‘কিছুই ছিল না।’- না-থাকার তালিকায় ছিল
(a) কবচকুণ্ডল
(b) ধনুক
(c) শিরস্ত্রাণ
(d) উপরের সবকটি।
13. “আকাশে … আর সপ্তডিঙ্গা … সিন্ধুজলে” (শুন্যস্থান পূরণ করো)
(a) পুষ্পক, সাজে
(b) সপ্তক, ভাসে
(c) পুষ্পক, ভাসে
(d) সপ্তক, সাজে।
14. ‘হৃদয়ের খাপে ভরা মন্ত্রপূতঃ অসি’ সম্পর্কে কবি যে বিশেষণ প্রয়োগ করেছেন
(a) সহজাত
(b) অভঙ্গুর
(c) অকৃত্রিম
(d) আত্মবিশ্বাসী।
15. যোদ্ধাদের মস্তক রক্ষাকারী বর্মকে বলা হয়
(a) করচকুণ্ডল
(b) তূণীর
(c) শিরস্ত্রাণ
(d) কোনোটিই নয়।
16. “যত রেল এবং গত্যগতির সুবিধা হবে, তত পূর্ব-পশ্চিমী ভেদ উঠে যাবে, এবং … হতে … পর্যন্ত ঐ কলকেতার ভাষাই চলবে।” (শূন্যস্থান পূরণ কর)
(a) চট্টগ্রাম, বৈদ্যনাথ
(b) চট্টগ্রাম, বিহারিনাথ
(c) ঢাকা, বৈদ্যনাথ
(d) ঢাকা, বিহারিনাথ।
17. বিবৃতি-কারণ মূলক প্রশ্ন:
বিবৃতি (A): বিদ্বান এবং সাধারণের মধ্যে একটা অপার সমুদ্র দাঁড়িয়ে গেছে।
কারণ (R): আমাদের দেশে প্রাচীনকাল থেকে সংস্কৃতয় সমস্ত বিদ্যা ছিল।
বিকল্পসমূহ:
(a) বিবৃতি (A) ঠিক কিন্তু কারণ (R) ভুল
(b) বিবৃতি (A) ভুল কিন্তু কারণ (R) ঠিক
(c) বিবৃতি (A) এবং কারণ (R) উভয়ই ঠিক এবং (R) হল (A) এর সঠিক কারণ।
(d) বিবৃতি (A) এবং কারণ (R) উভয়ই ঠিক কিন্তু (R) (A)-এর সঠিক কারণ নয়।
18. মীমাংসাভাষ্য কার লেখা?
(a) সুশ্রুত
(b) পতঞ্জলি
(c) ব্যাসদেব
(d) শবরস্বামী।
19. “ভাষা ভাবের বাহক।”- প্রাবন্ধিকের মতে, এই কারণে
(a) ভাষাই প্রধান, ভাব পরে
(b) ভাবই প্রধান, ভাষা পরে
(c) ভাব ও ভাষা সমকক্ষের
(d) ভাষা মুখ্য ভাব গৌণ।
20. “… দাঁতে দাঁত চেপে, নাকের মধ্য দিয়ে আওয়াজে সে গানের আবির্ভাব।”- কাকে অনুসরণ করে এরূপ গান গাওয়া হয়?
(a) শাস্ত্রীয় সংগীত শিল্পী
(b) পল্লীকবি
(c) কীর্তনীয়া
(d) মুসলমান ওস্তাদ।
21. ‘পোটরাজ’ গল্পটি বাংলায় তরজমা করেন
(a) সুনন্দন চক্রবর্তী
(b) সুদর্শন চক্রবর্তী
(c) সুবিনয় চক্রবর্তী
(d) সুবিমল চক্রবর্তী।
22. “আনন্দ মায়ের কাছে এসে ফিশফিশ ক’রে বলে”- কী বলেছিল সে?
(a) সে পোটরাজ হতে রাজি আছে
(b) তার বাবা বোধহয় বাঁচবে না
(c) সে পোটরাজ হতে চায় না
(d) মারী-আই-কে গাঁয়ের ধারে রেখে এসেছে।
23. “তারপর মিছিল থেকে একজন এগিয়ে এসে তার গলায় হলুদ ফুলের মালা পরিয়ে দেয়”- কার গলায় মালা পরানো হয়েছিল?
(a) আনন্দ
(b) দামা পোটরাজ
(c) দুরপত
(d) মাতা মারী-আই।
24. ‘তার সঙ্গে’ কবিতাটির ইংরেজি ভাষান্তরে কী নাম দেওয়া হয়েছে?
(a) With Her
(b) With Her Only
(c) She and I
(d) Forever
25. “তুমি তোমার ঐ ছোট্ট দুটি হাত আমার হাতে রাখো/ … উঠে দাঁড়াবো” (শূন্যস্থান পূরণ কর)
(a) মরেবেঁচেও
(b) কষ্টেসৃষ্টেও
(c) জীবন বাজি রেখেও
(d) হার না মেনে।
26. বাংলাভাষায় তালব্য, অঘোষ, মহাপ্রাণ ব্যঞ্জনধ্বনিটি হল
(a) চ্ (b) ছ্ (c) জ্ (d) ঝ্।
27. তিনটি ব্যঞ্জনধ্বনির সমাবেশে গুচ্ছধ্বনি তৈরি হয়। বাংলায় এরকম গুচ্ছধ্বনির সংখ্যা
(a) সাত (b) আট (c) নয় (d) দশ।
28. একাধিক দলযুক্ত শব্দের কোনা একটি দলকে অপেক্ষাকৃত বেশি জোর দিয়ে উচ্চারণ করাকে বলে
(a) শ্বাসাঘাত
(b) দৈর্ঘ্য
(c) যতি
(d) সুরতরঙ্গ।
29. অবিভাজ্য ধ্বনির উদাহরণ হল
(a) সুরতরঙ্গ
(b) মৌলিক স্বরধ্বনি
(c) যৌগিক স্বরধ্বনি
(d) ব্যঞ্জনধ্বনি।
30. স্তম্ভ মেলাও
| ক স্তম্ভ | খ স্তম্ভ |
| (I) তাড়িত | (A) স্ |
| (II) কম্পিত | (B) ল্ |
| (III) পার্শ্বিক | (C) র্ |
| (IV) উষ্ম | (D) ড়্ |
বিকল্পসমূহ:
(a) (I)-(A), (II)-(B), (III)-(C), (IV)-(D)
(b) (I)-(D), (II)-(C), (III)-(B), (IV)-(A)
(c) (I)-(D), (II)-(B), (III)-(C), (IV)-(A)
(d) (I)-(A), (II)-(C), (III)-(B), (IV)-(D)
31. ফলিত ভাষাবিজ্ঞানের যে দুটি শাখার আলোচনায় জড়িয়ে থাকে মানবমস্তিষ্ক
(a) সমাজভাষাবিজ্ঞান ও মনোভাষাবিজ্ঞান
(b) মনোভাষাবিজ্ঞান ও স্নায়ুভাষাবিজ্ঞান
(c) স্নায়ুভাষাবিজ্ঞান ও নৃভাষাবিজ্ঞান
(d) নৃভাষাবিজ্ঞান ও শৈলীবিজ্ঞান।
32. অভিধান বিজ্ঞানকে ইংরেজিতে বলা হয়
(a) Lexicography
(b) Linguagraphy
(c) Dictionary Science
(d) Cartography
33. বাংলা ভাষায় অনেক সময় নেতিবাচক উপসর্গ যোগ করে যা সৃষ্টি করা হয়
(a) সমার্থক শব্দ
(b) বিপরীতার্থক শব্দ
(c) ব্যাপকার্থতা
(d) অর্থান্তরভুক্তি।
34. ‘মুনিশ’ শব্দটির উৎস ‘মানুষ’ বা ‘মনুষ্য’ থেকে, বর্তমানে “মজুর” অর্থে ব্যবহৃত হয়। এক্ষেত্রে যা ঘটেছে
(a) শব্দার্থের প্রসার
(b) শব্দার্থের সংকোচ
(c) শব্দার্থের রূপান্তর
(d) শব্দার্থের উৎকর্ষ।
35. যে গ্রন্থে কাছাকাছি অর্থের শব্দগুলি একটি গুচ্ছের মধ্যে থাকে তাকে বলে
(a) অভিধান
(b) শব্দার্থকোষ
(c) থিসরাস
(d) বিষয়মূলক অভিধান।
36. কলকাতা শহরে বাঙালির প্রচেষ্টায় প্রথম স্বদেশীয় সার্কাস হল
(a) গ্রেট ইন্ডিয়ান সার্কাস
(b) ন্যাশনাল সার্কাস
(c) উইলসন গ্রেট ওয়ার্ল্ড সার্কাস
(d) ইন্ডিয়ান সার্কাস।
37. ক্রিকেট খেলার নিয়ম-কানুন নিয়ে প্রথম বাংলা বই ‘ক্রিকেট খেলা’ লিখেছিলেন
(a) সারদারঞ্জন রায়চৌধুরী
(b) উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
(c) সুকুমার রায়
(d) পঙ্কজ রায়।
38. নিম্নলিখিত বিবৃতিগুলির সত্য-মিথ্যা নিরূপণ কর।
(I) শ্রীকৃষ্ণকীর্তন মূলত নাটগীতি।
(II) এর প্রতিটি পদেই রাগ ও তালের নির্দেশ রয়েছে।
(III) শ্রীকৃষ্ণকীর্তনে মোট পদের সংখ্যা পাঁচশো।
(IV) এতে মোট বত্রিশটি রাগ-রাগিণীর ব্যবহার রয়েছে।
বিকল্পসমূহ:
(a) (I) সত্য (II) সত্য (III) সত্য (IV) সত্য
(b) (I) সত্য (II) মিথ্যা (III) সত্য (IV) মিথ্যা
(c) (I) মিথ্যা (II) সত্য (III) মিথ্যা (IV) সত্য
(d) (I) সত্য (II) সত্য (III) মিথ্যা (IV) সত্য।
39. মনে করা হয়, পাঞ্জাবের লোকগান ‘ডপা’ বা ‘টপে’ থেকে সৃষ্টি হয়েছে এই গান
(a) ধ্রুপদ
(b) টপ্পা
(c) ধামার
(d) ঠুংরি।
40. কেস স্টাডি ভিত্তিক প্রশ্ন: প্রবাদপ্রতিম এই বাঙালি বিজ্ঞানী শুধু গবেষণা নয়, গবেষণার ফল কাজে লাগানোর জন্য শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলতে মানুষকে উদ্বুদ্ধ ও সহায়তা করেছেন। বেঙ্গল কেমিক্যাল অ্যান্ড ফার্মাসিউটিক্যাল ওয়ার্কস তারই সৃষ্টি। তিনি হলেন
(a) জগদীশচন্দ্র বসু
(b) প্রফুল্লচন্দ্র রায়
(c) মেঘনাথ সাহা
(d) ইন্দুমাধব মল্লিক।
মডেল সেট
[1] [2] [3] [4] [5] [6] [7] [8] [9] [10]
উত্তরমালা
1. (a) নগেন ডাক্তার ও কুঞ্জবিহারী উকিল। 2. (b) পাঁচ টাকা। 3. (b) জজসাহেব। 4. (c) তিরিশ চল্লিশ টাকা। 5. (b) জয়রামবাবুর ছেলেপেলে নাতিনাতনী। 6. (b) চার টাকা। 7. (d) (I) সত্য (II) সত্য (III) মিথ্যা (IV) মিথ্যা। 8. (a) আদরিণীকে দেখতে। 9. (d) (II) (IV) (I) (III) 10. (a) ডাচ চিত্রশিল্পী। 11. (b) সে ধর্মই নয়। 12. (d) উপরের সবকটি। 13. (a) পুষ্পক, সাজে। 14. (b) অভঙ্গুর। 15. (c) শিরস্ত্রাণ। 16. (a) চট্টগ্রাম, বৈদ্যনাথ। 17. (c) বিবৃতি (A) এবং কারণ (R) উভয়ই ঠিক এবং (R) হল (A) এর সঠিক কারণ। 18. (d) শবরস্বামী। 19. (b) ভাবই প্রধান, ভাষা পরে। 20. (d) মুসলমান ওস্তাদ। 21. (a) সুনন্দন চক্রবর্তী। 22. (d) মারী-আই-কে গাঁয়ের ধারে রেখে এসেছে।। 23. (b) দামা পোটরাজ। 24. (a) With Her 25. (b) কষ্টেসৃষ্টেও। 26. (b) ছ্। 27. (b) আট। 28. (a) শ্বাসাঘাত। 29. (a) সুরতরঙ্গ। 30. (b) (I)-(D), (II)-(C), (III)-(B), (IV)-(A) 31. (b) মনোভাষাবিজ্ঞান ও স্নায়ুভাষাবিজ্ঞান। 32. (a) Lexicography 33. (b) বিপরীতার্থক শব্দ। 34. (b) শব্দার্থের সংকোচ। 35. (c) থিসরাস। 36. (b) ন্যাশনাল সার্কাস। 37. (a) সারদারঞ্জন রায়চৌধুরী। 38. (d) (I) সত্য (II) সত্য (III) মিথ্যা (IV) সত্য। 39. (b) টপ্পা। 40. (b) প্রফুল্লচন্দ্র রায়।
তৃতীয় সেমিস্টার বাংলা নমুনা প্রশ্নঃ
- বাংলা নমুনা প্রশ্ন সেট- ১ [৩য় সেমঃ]
- বাংলা নমুনা প্রশ্ন সেট- ২ [৩য় সেমঃ]
- বাংলা নমুনা প্রশ্ন সেট- ৩ [৩য় সেমঃ]
- বাংলা নমুনা প্রশ্ন সেট- ৪ [৩য় সেমঃ]
- বাংলা নমুনা প্রশ্ন সেট- ৫ [৩য় সেমঃ]
- বাংলা নমুনা প্রশ্ন সেট- ৬ [৩য় সেমঃ]
- বাংলা নমুনা প্রশ্ন সেট- ৭ [৩য় সেমঃ]
- বাংলা নমুনা প্রশ্ন সেট- ৮ [৩য় সেমঃ]
- বাংলা নমুনা প্রশ্ন সেট- ৯ [৩য় সেমঃ]
- বাংলা নমুনা প্রশ্ন সেট- ১০ [৩য় সেমঃ]
[সতর্কবার্তাঃ এই নমুনা প্রশ্নটি দ্বাদশ শ্রেণীর (থার্ড সেমিস্টারের) ছাত্র-ছাত্রীদের জন্য বিশেষভাবে প্রস্তুত। প্রতিটি প্রশ্নপত্র মৌলিক অর্থাৎ অন্য কোনো সহায়িকা বই বা ওয়েবসাইট থেকে সংকলিত হয়নি। অন্য কোনা ওয়েবসাইট, বই অথবা মুদ্রিত আকারে এই প্রশ্নপত্র প্রকাশিত হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।]