বাংলা নমুনা প্রশ্ন সেট- ৩ [৩য় সেমঃ]

দশ সেট বাংলা নমুনা প্রশ্নপত্র

দ্বাদশ শ্রেণীর থার্ড সেমিস্টারের দশ সেট বাংলা নমুনা প্রশ্নপত্র (10 Set Model Question Papers of Bengali, Class 12 3rd Semester)। প্রতিটি মডেল সেট মৌলিক অর্থাৎ অন্য কোন বই বা ওয়েবসাইট থেকে কপি করা নয়। উপরন্তু একই প্রশ্ন বিভিন্ন সেটে পুনরাবৃত্তি করা হয়নি। পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ নির্দেশিত নাম্বার বিভাজন অনুযায়ী গুরুত্বপূর্ণ প্রশ্ন দিয়ে এই নমুনা প্রশ্নাবলী তৈরি করা হয়েছে।

নমুনা প্রশ্নপত্র সেট – ৩

সঠিক বিকল্প নির্বাচন কর:

1. “জান, আমি আজ … ধরে তাদের … বাঁধা মোক্তার?” (শূন্যস্থান পূরণ কর)
(a) বিশ সাল, জমিদারির
(b) বিশ সাল, এস্টেটের
(c) বিশ বচ্ছর, জমিদারির
(d) বিশ বচ্ছর, এস্টেটের।

2. জয়রামবাবুর স্বভাব সম্পর্কে নিম্নলিখিত বিবৃতিগুলির সত্য-মিথ্যা নিরূপণ কর।
(I) অল্প কারণে অভিমান করেন
(II) বন্ধু বৎসল
(III) পরোপকারী
(IV) দুর্বিনীত।

বিকল্পসমূহ:
(a) (I) সত্য (II) সত্য (III) সত্য (IV) সত্য
(b) (I) সত্য (II) সত্য (III) সত্য (IV) মিথ্যা
(c) (I) মিথ্যা (II) সত্য (III) মিথ্যা (IV) সত্য
(d) (I) সত্য (II) সত্য (III) মিথ্যা (IV) মিথ্যা।

3. “আমি কাল সকালেই রাজবাড়িতে চিঠি লিখে পাঠাচ্ছি”- উদ্ধৃত অংশে যে রাজার কথা বলা হয়েছে
(a) মহারাজ হরিশচন্দ্র
(b) মহারাজ নরেশচন্দ্র
(c) মহারাজ উমাচরণ
(d) মহারাজ দীনেশচন্দ্র।

4. “তবে আমার ত ভাই খেমটা শোনবার বয়স নেই- তোমরা শুনো। … আর তোমরা বসে শুনবে”- আলোচ্য অংশে বক্তা কোন গানটির উল্লেখ করেছেন?
(a) পেয়ালায় চুমুক দিয়ে
(b) রং ভরা পেয়ালা
(c) পেয়ালা ভরকে দে দো
(d) পেয়ালা মুঝে ভর দে।

5. “হাতি পাওয়া গেল না।”- কে এই সংবাদ এনেছিল?
(a) কুঞ্জবিহারী
(b) জয়রামবাবুর জ্যেষ্ঠ পুত্র
(c) মহারাজ নরেশচন্দ্রের কর্মচারী
(d) পত্রবাহক ভৃত্য।

6. “উহার নাম জয়রাম মুখার্জি। উনি উকিল নহেন, মোক্তার।”- কার উক্তি?
(a) ম্যাজিস্ট্রেট
(b) জুনিয়র উকিল
(c) জজসাহেব
(d) পেশকার।

7. নিম্নোক্ত ঘটনাগুলি কাল-ক্রমানুসারে সাজাও:
(I) বামুনহাটের মেলা
(II) পীরগঞ্জে বাবুদের বাড়িতে নিমন্ত্রণ
(III) জ্যৈষ্ঠ পৌত্রী কল্যাণীর বিবাহ
(IV) হস্তী ভাড়ার বিজ্ঞাপন

বিকল্পসমূহ:
(a) (I) (II) (III) (IV)
(b) (II) (I) (III) (IV)
(c) (III) (II) (I) (IV)
(d) (II) (IV) (I) (III)

8. “পত্রপাঠ করিয়া ব্রাহ্মণের মাথায় যেন বজ্রাঘাত হইল।”- পত্রটি লিখেছিল
(a) জয়রামবাবুর জ্যেষ্ঠ পুত্র
(b) জয়রামবাবুর মধ্যম পুত্র
(c) জয়রামবাবুর কনিষ্ঠ পুত্র
(d) আদরিণীর মাহুত।

9. বিবৃতি-কারণ মূলক প্রশ্ন:
বিবৃতি (A): দুয়োরানী দিলেন সাজিয়ে।
কারণ (R): রক্তে আমি রাজপুত্র… দিগ্বিজয়ে যেতে হবে।

বিকল্পসমূহ:
(a) বিবৃতি (A) ঠিক কিন্তু কারণ (R) ভুল
(b) বিবৃতি (A) ভুল কিন্তু কারণ (R) ঠিক
(c) বিবৃতি (A) এবং কারণ (R) উভয়ই ঠিক এবং (R) হল (A) এর সঠিক কারণ।
(d) বিবৃতি (A) এবং কারণ (R) উভয়ই ঠিক কিন্তু (R) (A)-এর সঠিক কারণ নয়।

10. কথকের কাছে মায়ের দেওয়া আশীর্বাদী সরঞ্জাম ছিল
(a) একটি
(b) দুটি
(c) তিনটি
(d) পাঁচটি।

11. গার্সিয়া লোরকা ছিলেন
(a) স্পেনের কবি
(b) স্পেনের রাজনীতিবিদ
(c) ইতালির কবি
(d) ইতালির রাজনীতিবিদ।

12. বিবৃতি-কারণ মূলক প্রশ্ন:
বিবৃতি (A): লেনিনের ধর্ম ছিল নতুন পতাকা।
কারণ (R): লেনিন অক্টোবর বিপ্লবের নেতৃত্ব দেন, যা বিশ্বের প্রথম সমাজতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করে।

বিকল্পসমূহ:
(a) বিবৃতি (A) ঠিক কিন্তু কারণ (R) ভুল
(b) বিবৃতি (A) ভুল কিন্তু কারণ (R) ঠিক
(c) বিবৃতি (A) এবং কারণ (R) উভয়ই ঠিক এবং (R) হল (A) এর সঠিক কারণ।
(d) বিবৃতি (A) এবং কারণ (R) উভয়ই ঠিক কিন্তু (R) (A)-এর সঠিক কারণ নয়।

13. “তোমার … পথে কেন … ?” (শূন্যস্থান পূরণ কর)
(a) ধর্মের, অপচয়
(b) ধর্মের, অন্ধকার
(c) ধর্মের, অধর্ম
(d) ধর্মের, অপব্যয়।

14. ‘শাণিত ইস্পাত খণ্ড।’- ‘শাণিত’ কথার অর্থ হল
(a) ধারালো
(b) ভোঁতা
(c) চকচকে
(d) উজ্জ্বল।

15. ‘খর্জুরের দ্বীপ’ সম্পর্কে কবি যে বিশেষণ প্রয়োগ করেছেন?
(a) স্বর্গ
(b) মনোরম
(c) তৃষ্ণাহর
(d) স্বপ্নের।

16. ‘বাঙ্গালা ভাষা’ প্রবন্ধটির উৎস একটি চিঠি যা স্বামীজি লিখেছিলেন
(a) ইংল্যান্ড থেকে
(b) আমেরিকা থেকে
(c) জার্মানি থেকে
(d) ফ্রান্স থেকে।

17. বুদ্ধ থেকে চৈতন্য রামকৃষ্ণ পর্যন্ত সাধারণকে শিক্ষা দিয়েছেন
(a) সাধু ভাষায়
(b) পালি ভাষায়
(c) সংস্কৃতে
(d) সাধারণ লোকের ভাষায়।

18. স্বামীজির মতে, “যে ভাষায় নিজের মনে দর্শন-বিজ্ঞান চিন্তা কর”, সেই ভাষায়
(a) শুধু দর্শন লেখা সম্ভব
(b) শুধু বিজ্ঞান লেখা সম্ভব
(c) দর্শন-বিজ্ঞান লেখা সম্ভব
(d) দর্শন-বিজ্ঞান লেখা সম্ভব নয়।

19. “ভাষাকে করতে হবে- …” (শূন্যস্থান পূরণ কর)
(a) যেমন সাফ ইস্পাত
(b) যেমন ধারালো অস্ত্র
(c) যেমন মজবুত লোহা
(d) যেমন স্বচ্ছ বায়ু।

20. “আমাদের ভাষা সংস্কৃতর গদাই-লস্করি চাল।”- বাক্যস্থিত বাগধারাটির অর্থ
(a) অতি দ্রুত গতি
(b) অতিশয় মন্থর গতি
(c) পুনরায় শুরু
(d) শেষ থেকে শুরু।

21. “দুরপতের ছেলে তার দিকে ঢিল ছোড়ে”- কার দিকে ঢিল ছোড়ে?
(a) একজন বুড়ি
(b) একজন সাধু
(c) একটি কুকুর
(d) একটা কাক।

22. “তার গলায় আর্তি। শেষে মারী-আই-এর মন্দিরের দিকে মুখ ক’রে হাত জোড় ক’রে সে প্রার্থনা করে।”- কার কথা বলা হয়েছে?
(a) দুরপত
(b) আনন্দ
(c) বঞ্চলা
(d) মোড়ল।

23. মারী-আই-কে গাঁয়ের ধারে রেখে এসেছিল
(a) দামা পোটরাজ
(b) দুরপতের ছেলে
(c) গ্রামের মোড়ল
(d) মোড়লের সঙ্গের লোকটি।

24. পাবলো নেরুদা রচিত ‘তার সঙ্গে’ কবিতাটি মূল কোন ভাষায় রচিত?
(a) পর্তুগিজ
(b) জার্মান
(c) স্প্যানিশ
(d) গ্রিক।

25. “দুজনে মিলে খুব সমঝে একে পার করতে হবে।”- ‘সমঝে’ কথার অর্থ
(a) বুঝে বা উপলব্ধি করে
(b) অনুমান করে
(c) সাহস করে
(d) সহ্য করে।

26. সচল বা পরিবর্তমান সমাজভাষাবিজ্ঞান নিচের কোন বিষয় নিয়ে আলোচনা করে?
(a) ক্রেওল, পিজিন
(b) ভাষা ব্যবহারের বৈচিত্র্য
(c) মাতৃভাষা শেখানোর পদ্ধতি
(d) ভাষার সঙ্গে মানবমনের সম্পর্ক।

27. ব্যবহারিক স্নায়ু চিত্রণে বর্তমানে PET প্রযুক্তি ব্যবহৃত হয়। PET এর সম্পূর্ণ কথাটি হল
(a) Positron Emission Tomography
(b) Positron Emission Typography
(c) Position Emission Technology
(d) Positron Emission Technic

28. যাস্কের লেখা “নিরুক্ত” হল
(a) ভারতের প্রথম প্রকরণশাস্ত্র
(b) ভারতের প্রথম ব্যাকরণ
(c) ভারতের প্রথম ইতিহাস গ্রন্থ
(d) ভারতের প্রথম অভিধান।

29. কোনো একটি বিশেষ ভাষার ব্যবহৃত ধ্বনিগুলির বিচার বিশ্লেষণ করে
(a) ধ্বনিতত্ত্ব
(b) ধ্বনিবিজ্ঞান
(c) রূপতত্ত্ব
(d) শব্দার্থতত্ত্ব।

30. স্তম্ভ মেলাওঃ 

ক স্তম্ভ খ স্তম্ভ
(I) ন্ (A) মহাপ্রাণ
(II) শ্ (B) অল্পপ্রাণ
(III) প্  (C) উষ্ম
(IV) খ্ (D) নাসিক্য

বিকল্পসমূহ:
(a) (I)-(A), (II)-(B), (III)-(C), (IV)-(D)
(b) (I)-(D), (II)-(C), (III)-(B), (IV)-(A)
(c) (I)-(D), (II)-(B), (III)-(C), (IV)-(A)
(d) (I)-(A), (II)-(C), (III)-(B), (IV)-(D)

31. নিচের কোনটি মৌলিক স্বর নয়?
(a) অ (b) আ (c) ই (d) ঈ।

32. নিচের কোনটি অঘোষ, অল্পপ্রাণ, ওষ্ঠ্য ব্যঞ্জনধ্বনি?
(a) প্ (b) ফ্ (c) ব্ (d) ভ্।

33. দুটি ভিন্ন শব্দের মধ্যে উচ্চারণের ন্যূনতম পার্থক্য বর্তমান থাকলে তাদেরকে বলে
(a) ধ্বনির মুক্তবৈচিত্র‍্য
(b) ন্যূনতম শব্দজোড়
(c) ধ্বনিমূল
(d) সহধ্বনি।

34. “রং – লাল, নীল, হলুদ, সবুজ, কমলা ইত্যাদি”- এক্ষেত্রে যা ঘটেছে
(a) ব্যাপকার্থতা
(b) বিপরীতার্থকতা
(c) সমার্থকতা
(d) ভিন্নার্থকতা।

35. থিসরাস শব্দের অর্থ কী?
(a) রত্নাগার
(b) শোধনাগার
(c) ভান্ডার
(d) পরীক্ষাগার।

36. রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কারে সম্মানিত জ্যোতির্ময়ী শিকদার কোন খেলার সঙ্গে যুক্ত?
(a) তীরন্দাজি
(b) ক্রিকেট
(c) ফুটবল
(d) অ্যাথলেটিক্স।

37. নিম্নোক্ত ক্লাবগুলির প্রতিষ্ঠাকাল ক্রমানুসারে সাজাও
(I) মহামেডান স্পোর্টিং ক্লাব
(II) মোহনবাগান ক্লাব
(III) শোভাবাজার ক্লাব
(IV) ইস্টবেঙ্গল ক্লাব।

বিকল্পসমূহ:
(a) (I) (II) (III) (IV)
(b) (II) (I) (III) (IV)
(c) (III) (II) (I) (IV)
(d) (II) (IV) (I) (III)

38. নিম্নলিখিত বিবৃতিগুলির সত্য-মিথ্যা নিরূপণ কর।
(I) বাংলা অক্ষরমাত্রিক স্বরলিপি প্রবর্তন করেন রবীন্দ্রনাথ ঠাকুর।
(II) ব্রজবুলি ভাষায় রবীন্দ্রনাথের একমাত্র রচনা ভানুসিংহের পদাবলী।
(III) রবীন্দ্রনাথের গানগুলি স্বরবিতান গ্রন্থে রয়েছে।
(IV) কিশোর রবীন্দ্রনাথের সংগীত শিক্ষক ছিলেন যদুভট্ট।

বিকল্পসমূহ:
(a) (I) সত্য (II) সত্য (III) সত্য (IV) সত্য
(b) (I) সত্য (II) মিথ্যা (III) সত্য (IV) মিথ্যা
(c) (I) মিথ্যা (II) সত্য (III) মিথ্যা (IV) সত্য
(d) (I) সত্য (II) সত্য (III) মিথ্যা (IV) মিথ্যা।

39. স্তম্ভ মেলাও

ক স্তম্ভ খ স্তম্ভ
(I) শাক্তসঙ্গীত A) বড়ু চন্ডীদাস
(II) হাফ আখড়াই B) রামশংকর ভট্টাচার্য
(III) শ্রীকৃষ্ণকীর্তন C) রামপ্রসাদ সেন
(IV) বাংলাধ্রুপদ D) মোহনচাঁদ বসু

বিকল্পসমূহ:
(a) (I)-(A), (II)-(B), (III)-(C), (IV)-(D)
(b) (I)-(D), (II)-(C), (III)-(B), (IV)-(A)
(c) (I)-(C), (II)-(D), (III)-(A), (IV)-(B)
(d) (I)-(A), (II)-(C), (III)-(B), (IV)-(D)

40. কেস স্টাডি ভিত্তিক প্রশ্ন: মাতৃভাষায় চিকিৎসাবিজ্ঞান চর্চা ছিল তার একান্ত স্বপ্ন। মেডিকেল স্কুল ও কলেজ প্রতিষ্ঠার পাশাপাশি অবসর সময়ে তিনি একের পর এক বাংলা ভাষায় চিকিৎসাবিজ্ঞানের পুস্তক লিখে গেছেন। কারমাইকেল কলেজের অন্যতম প্রতিষ্ঠাতা এই চিকিৎসকের নামেই বর্তমানে কলকাতার এই মেডিকেল কলেজটির নামকরণ হয়েছে। ইনি হলেন
(a) বিধানচন্দ্র রায়
(b) রাধাগোবিন্দ কর
(c) নীলরতন সরকার
(d) মহেন্দ্রলাল সরকার।

মডেল সেট
[1] [2] [3] [4] [5] [6] [7] [8] [9] [10]

উত্তরমালা

1. (d) বিশ বচ্ছর, এস্টেটের। 2. (b) (I) সত্য (II) সত্য (III) সত্য (IV) মিথ্যা। 3. (b) মহারাজ নরেশচন্দ্র। 4. (d) পেয়ালা মুঝে ভর দে। 5. (d) পত্রবাহক ভৃত্য। 6. (d) পেশকার। 7. (d) (II) (IV) (I) (III) 8. (b) জয়রামবাবুর মধ্যম পুত্র। 9. (c) বিবৃতি (A) এবং কারণ (R) উভয়ই ঠিক এবং (R) হল (A) এর সঠিক কারণ। 10. (b) দুটি। 11. (a) স্পেনের কবি। 12. (c) বিবৃতি (A) এবং কারণ (R) উভয়ই ঠিক এবং (R) হল (A) এর সঠিক কারণ। 13. (d) ধর্মের, অপব্যয়। 14. (a) ধারালো। 15. (c) তৃষ্ণাহর। 16. (b) আমেরিকা থেকে। 17. (d) সাধারণ লোকের ভাষায়। 18. (c) দর্শন-বিজ্ঞান লেখা সম্ভব। 19. (a) যেমন সাফ ইস্পাত। 20. (b) অতিশয় মন্থর গতি। 21. (d) একটা কাক। 22. (a) দুরপত। 23. (b) দুরপতের ছেলে। 24. (c) স্প্যানিশ। 25. (a) বুঝে বা উপলব্ধি করে। 26. (a) ক্রেওল, পিজিন। 27. (a) Positron Emission Tomography 28. (d) ভারতের প্রথম অভিধান। 29. (a) ধ্বনিতত্ত্ব। 30. (b) (I)-(D), (II)-(C), (III)-(B), (IV)-(A) 31. (d) ঈ। 32. (a) প্। 33. (b) ন্যূনতম শব্দজোড়। 34. (a) ব্যাপকার্থতা। 35. (a) রত্নাগার। 36. (d) অ্যাথলেটিক্স। 37. (c) (III) (II) (I) (IV) 38. (c) (I) মিথ্যা (II) সত্য (III) মিথ্যা (IV) সত্য। 39. (c) (I)-(C), (II)-(D), (III)-(A), (IV)-(B) 40. (b) রাধাগোবিন্দ কর।

তৃতীয় সেমিস্টার বাংলা নমুনা প্রশ্নঃ 

[সতর্কবার্তাঃ এই নমুনা প্রশ্নটি দ্বাদশ শ্রেণীর (থার্ড সেমিস্টারের) ছাত্র-ছাত্রীদের জন্য বিশেষভাবে প্রস্তুত। প্রতিটি প্রশ্নপত্র মৌলিক অর্থাৎ অন্য কোনো সহায়িকা বই বা ওয়েবসাইট থেকে সংকলিত হয়নি। অন্য কোনা ওয়েবসাইট, বই অথবা মুদ্রিত আকারে এই প্রশ্নপত্র প্রকাশিত হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।]

error: Content is protected !!