দশ সেট বাংলা নমুনা প্রশ্নপত্র
দ্বাদশ শ্রেণীর থার্ড সেমিস্টারের দশ সেট বাংলা নমুনা প্রশ্নপত্র (10 Set Model Question Papers of Bengali, Class 12 3rd Semester)। প্রতিটি মডেল সেট মৌলিক অর্থাৎ অন্য কোন বই বা ওয়েবসাইট থেকে কপি করা নয়। উপরন্তু একই প্রশ্ন বিভিন্ন সেটে পুনরাবৃত্তি করা হয়নি। পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ নির্দেশিত নাম্বার বিভাজন অনুযায়ী গুরুত্বপূর্ণ প্রশ্ন দিয়ে এই নমুনা প্রশ্নাবলী তৈরি করা হয়েছে।
নমুনা প্রশ্নপত্র সেট – ২
সঠিক বিকল্প নির্বাচন কর:
1. পীরগঞ্জে বাবুদের মেজবাবুর মেয়ের বিয়ে প্রসঙ্গে নিম্নলিখিত বিবৃতিগুলির সত্যাসত্য নির্ণয় কর।
(I) বিয়ের দিন সোমবার
(II) বিয়েতে ভারী ধুমধাম হবে
(III) কলকাতা থেকে খেমটা আসছে
(IV) লখনৌ থেকে বাই আসছে।
বিকল্পসমূহ:
(a) (I) সত্য (II) সত্য (III) সত্য (IV) সত্য
(b) (I) সত্য (II) মিথ্যা (III) সত্য (IV) মিথ্যা
(c) (I) মিথ্যা (II) সত্য (III) মিথ্যা (IV) সত্য
(d) (I) সত্য (II) সত্য (III) সত্য (IV) মিথ্যা।
2. বর্তমানে জয়রাম মুখোপাধ্যায়ের ঠিকানা
(a) চৌধুরীপাড়া
(b) মুখার্জিপাড়া
(c) চক্রবর্তীপাড়া
(d) বামুনপাড়া।
3. জয়রামবাবুর জ্যৈষ্ঠা পৌত্রী কল্যাণীর বয়স হয়েছিল
(a) দশ
(b) বারো
(c) তেরো
(d) চোদ্দ।
4. “কোম্পানির … দিন দিন ক্ষীণ হইতেছে- তাহা হইতে … বাহির করা বড়ই কষ্টকর হইয়া দাঁড়াইল।” (শূন্যস্থান পূরণ কর)
(a) নোটের বান্ডিল, আড়াই হাজার
(b) কাগজের বান্ডিল, আড়াই হাজার
(c) নোটের বান্ডিল, দুই হাজার
(d) কাগজের বান্ডিল, দুই হাজার।
5. “কথায় বলে- ব্রহ্মবাক্য বেদবাক্য।”- কোন বাক্যটিকে বেদবাক্য বলা হয়েছে?
(a) আদর যাও মা, মেলা দেখে এসো
(b) আদর এই বাড়ির মেয়ের মত
(c) আদর আবার ফিরে আসবে
(d) আদরকে দেখতে যাব রসগোল্লা নিয়ে।
6. “… একখানি পত্র আনিয়া মুখোপাধ্যায় মহাশয়ের হস্তে দিল।”- কে?
(a) বাড়ির চাকর
(b) উমাচরণ লাহিড়ীর কর্মচারী
(c) জয়রামবাবুর মধ্যমপুত্র
(d) একটি চাষীলোক।
7. আদরিণীকে রসুলগঞ্জের হাটে নিয়ে যাওয়া সম্পর্কে বিবৃতিগুলির সত্য-মিথ্যা নিরূপণ কর।
(I) সঙ্গে গিয়েছিল কনিষ্ঠ পুত্র
(II) যাবার বেলায় জয়রামবাবু দেখা করেননি
(III) আদরিণীর চোখ থেকে জল ঝরেছিল
(IV) যাত্রাপথেই তার মৃত্যু হয়েছিল।
বিকল্পসমূহ:
(a) (I) সত্য (II) সত্য (III) সত্য (IV) সত্য
(b) (I) সত্য (II) মিথ্যা (III) সত্য (IV) মিথ্যা
(c) (I) মিথ্যা (II) সত্য (III) সত্য (IV) সত্য
(d) (I) সত্য (II) সত্য (III) মিথ্যা (IV) মিথ্যা।
8. ইহার পর … মাত্র মুখোপাধ্যায় মহাশয় জীবিত ছিলেন। (শূন্যস্থান পূরণ কর)
(a) দুইটি মাস
(b) তিনটি মাস
(c) চারটি মাস
(d) ছয়টি মাস।
9. আবদুল করিম খাঁ ছিলেন একজন
(a) সমাজসেবী
(b) বিজ্ঞান সাধক
(c) ভারতীয় শাস্ত্রীয় সংগীতশিল্পী
(d) রাজনীতিবিদ।
10. নিম্নোক্ত পঙক্তিগুলি কাল ক্রমানুসারে সাজাও
(I) আইনস্টাইনের ধর্ম দিগন্ত পেরনো।
(II) ‘আবদুল করিম খাঁ-র ধর্ম ছিল গান।
(III) লেনিনের ধর্ম ছিল নতুন পতাকা।
(IV) গার্সিয়া লোরকা-র ধর্ম কবিতার জিত।
বিকল্পসমূহ:
(a) (I) (II) (III) (IV)
(b) (II) (I) (IV) (III)
(c) (III) (II) (I) (IV)
(d) (II) (IV) (I) (III)
11. ধর্ম কবিতা অনুযায়ী, “এত এত ধর্ম” কোথায় থাকে?
(a) একই গ্রহে
(b) একই পৃথিবীতে
(c) একই দেশে
(d) একই জগতে।
12. “রক্তে আমি রাজপুত্র।”- সেইজন্য কী করতে হবে?
(a) রাজ্যজয়ে যেতে হবে
(b) দিগ্বিজয়ে যেতে হবে
(c) যুদ্ধজয়ে যেতে হবে
(d) বিশ্বজয়ে যেতে হবে।
13. ‘দুয়োরানী দিলেন সাজিয়ে।’- যে সাজের মধ্যে ছিল
(a) কবচকুণ্ডল
(b) ধনুক
(c) শিরস্ত্রাণ
(d) দুটি সরঞ্জাম।
14. ‘মন্ত্রপূতঃ অসি’ কী দিয়ে তৈরি?
(a) লোহা
(b) ইস্পাত
(c) তামা
(d) অষ্টধাতু।
15. ‘জাদু-অশ্ব’ প্রয়োজন অনুসারে যা যা হয়
(a) উট
(b) পুষ্পক
(c) সপ্তডিঙ্গা
(d) উপরের সবকটি।
16. ‘বাঙ্গালা ভাষা’ প্রবন্ধটি আসলে একটি চিঠির অংশ যা লেখা হয়েছিল
(a) উদ্বোধন পত্রিকার সম্পাদককে
(b) সাহিত্য পত্রিকার সম্পাদককে
(c) অনুশীলন পত্রিকার সম্পাদককে
(d) বিচিত্রা পত্রিকার সম্পাদককে।
17. “কোন ভাষা জিতছে সেইটি দেখ।”- স্বামীজীর মতে কোন ভাষা জিতছে?
(a) বাংলাদেশের ভাষা
(b) কলকেতার ভাষা
(c) মালদহের ভাষা
(d) কামরূপের ভাষা।
18. আমাদের দেশে প্রাচীনকাল থেকে কোন ভাষায় বিদ্যাচর্চা হত?
(a) পালি
(b) হিন্দি
(c) সংস্কৃত
(d) বাংলা।
19. ‘শবরস্বামীর মীমাংসাভাষ্য’ কোন সময়ে রচিত হয়েছিল?
(a) খ্রিস্টীয় প্রথম থেকে চতুর্থ শতাব্দীর মধ্যে
(b) খ্রিস্টীয় পঞ্চম থেকে ষষ্ঠ শতাব্দীর মধ্যে
(c) খ্রিস্টীয় সপ্তম থেকে অষ্টম শতাব্দীর মধ্যে
(d) খ্রিস্টীয় নবম থেকে দশম শতাব্দীর মধ্যে।
20. “দশপাতা লম্বা লম্বা বিশেষণের পর দুম ক’রে, ‘…’!” (শূন্যস্থান পূরণ কর)
(a) রাজা উবাচ
(b) রাজা উপবিষ্ট
(c) রাজা আগতঃ
(d) রাজা আসীৎ।
21. ‘মার বেজন্মাকে। পোটরাজকে ডাকে রে।’- বক্তার মতে কে পোটরাজকে ডাকছিল?
(a) গ্রামের মোড়ল
(b) একটি শিয়াল
(c) একটি কাক
(d) একজন সাধু।
22. পোটরাজের স্ত্রীর নাম কী?
(a) দুরপত
(b) বঞ্চলা
(c) চঞ্চলা
(d) আনন্দি।
23. “সারা গাঁয়ে একই অবস্থা। প্রায় প্রত্যেক বাড়িতেই একজন অন্তত …।” (শূন্যস্থান পূরণ কর)
(a) শয্যাশায়ী
(b) বিছানায়
(c) অসুস্থ
(d) মারা গেছে।
24. পাবলো নেরুদা কোন দেশের কবি?
(a) আর্জেন্টিনা
(b) ব্রাজিল
(c) চিলি
(d) চিন।
25. “দুজনে মিলে খুব সমযে একে পার করতে হবে।”- একে বলতে বোঝানো হয়েছে
(a) প্রতিকূল সময়
(b) প্রতিকূল নদীস্রোত
(c) দুর্গম পাহাড়
(d) বন্ধুর যাত্রাপথ।
26. বিবৃতি-কারণ মূলক প্রশ্ন:
বিবৃতি (A): মস্তিষ্ক ক্ষতিগ্রস্ত হলে মানুষের ভাষা ব্যবহারের সমস্যা দেখা দেয়।
কারণ (R): ভাষার সঙ্গে মানবমস্তিষ্কের গুরুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে।
বিকল্পসমূহ:
(a) বিবৃতি (A) ঠিক কিন্তু কারণ (R) ভুল
(b) বিবৃতি (A) ভুল কিন্তু কারণ (R) ঠিক
(c) বিবৃতি (A) এবং কারণ (R) উভয়ই ঠিক এবং (R) হল (A) এর সঠিক কারণ।
(d) বিবৃতি (A) এবং কারণ (R) উভয়ই ঠিক কিন্তু (R) (A)-এর সঠিক কারণ নয়।
27. Lexicography হল
(a) নৃতত্ববিদ্যা
(b) মনোভাষাবিদ্যা
(c) শব্দার্থতত্ত্ব
(d) অভিধান বিজ্ঞান।
28. নিচের কোনটি প্রধান ভাষাবিজ্ঞানের শাখা নয়?
(a) শৈলীবিজ্ঞান
(b) ধ্বনিতত্ত্ব
(c) রূপতত্ত্ব
(d) বাক্যতত্ত্ব।
29. সমকালীন প্রচলিত ভাষার গঠনরীতির বিচার বিশ্লেষণ করে
(a) তুলনামূলক ভাষাবিজ্ঞান
(b) ঐতিহাসিক ভাষাবিজ্ঞান
(c) বর্ণনামূলক ভাষাবিজ্ঞান
(d) সমাজভাষাবিজ্ঞান।
30. স্তম্ভ মেলাও
| ক স্তম্ভ | খ স্তম্ভ |
| (I) প্ | (A) তালব্য |
| (II) ত্ | (B) মূর্ধণ্য |
| (III) ট্ | (C) দন্ত্য |
| (IV) চ্ | (D) ওষ্ঠ্য |
বিকল্পসমূহ:
(a) (I)-(A), (II)-(B), (III)-(C), (IV)-(D)
(b) (I)-(D), (II)-(C), (III)-(B), (IV)-(A)
(c) (I)-(D), (II)-(B), (III)-(C), (IV)-(A)
(d) (I)-(A), (II)-(C), (III)-(B), (IV)-(D)
31. একটি পার্শ্বিক ধ্বনির উদাহরণ হল
(a) ল্
(b) ব্
(c) দ্
(d) ন্।
32. বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনির সংখ্যা
(a) 5 টি
(b) 6 টি
(c) 7 টি
(d) 11 টি।
33. বিভাজ্য ধ্বনির মধ্যে পড়ে না
(a) শ্বাসাঘাত
(b) মৌলিক স্বর
(c) যৌগিক স্বর
(d) ব্যঞ্জন ধ্বনি।
34. ভাষাবিজ্ঞানের যে শাখাটি শব্দের অর্থ নিয়ে আলোচনা করে
(a) শব্দার্থতত্ত্ব
(b) বাক্যতত্ত্ব
(c) ধ্বনিতত্ত্ব
(d) রূপতত্ত্ব।
35. ঘোড়া= অশ্ব, ঘোটাক – এটি হল শব্দার্থের
(a) ব্যাপকার্থতা
(b) বিপরীতার্থকতা
(c) সমার্থকতা
(d) ভিন্নার্থকতা।
36. অগ্নিশ্বর উপন্যাসে কোন বিখ্যাত বাঙালি চিকিৎসকের জীবনী তুলে ধরা হয়েছে?
(a) বলাইচাঁদ মুখোপাধ্যায়
(b) বনবিহারী মুখোপাধ্যায়
(c) উপেন্দ্রনাথ ব্রহ্মচারী
(d) চুনীলাল বসু।
37. কীর্তন গানের প্রেরণা হল
(a) বৈষ্ণব পদাবলি
(b) মঙ্গলকাব্য
(c) চর্যাপদ
(d) ইসলামী সাহিত্য।
38. সর্বপ্রথম বাংলায় ধ্রুপদ রচনা করেন
(a) গৌরীশংকর ভট্টাচার্য
(b) উমাশঙ্কর ভট্টাচার্য
(c) রামশংকর ভট্টাচার্য
(d) বিষ্ণুচন্দ্র চক্রবর্তী।
39. স্তম্ভ মেলাও
| ক স্তম্ভ | খ স্তম্ভ |
| (I) সি এস নাইডু | A) ব্রতচারী |
| (II) শৈলেন মান্না | B) সাঁতার |
| (III) আরতি সাহা | C) ফুটবল |
| (IV) গুরুপদয় দত্ত | D) ক্রিকেট। |
বিকল্পসমূহ:
(a) (I)-(A), (II)-(B), (III)-(C), (IV)-(D)
(b) (I)-(D), (II)-(C), (III)-(B), (IV)-(A)
(c) (I)-(D), (II)-(B), (III)-(C), (IV)-(A)
(d) (I)-(A), (II)-(C), (III)-(B), (IV)-(D)
40. কেস স্টাডি ভিত্তিক প্রশ্ন: আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন, পদ্মশ্রী প্রাপক এই বাঙালি জাদুকর প্রায় সত্তরটি দেশে জাদু প্রদর্শন করেন। তার প্রকাশিত গ্রন্থ সংখ্যা ষোলো। 1971 সালে তিনি জাপানে পর্নোগ্রমন করেন। কার কথা বলা হচ্ছে?
(a) নবগোপাল মিত্র
(b) প্রতুলচন্দ্র সরকার
(c) গণপতি চক্রবর্তী
(d) প্রিয়নাথ বোস।
মডেল সেট
[1] [2] [3] [4] [5] [6] [7] [8] [9] [10]
উত্তরমালা
1. (d) (I) সত্য (II) সত্য (III) সত্য (IV) মিথ্যা। 2. (a) চৌধুরীপাড়া। 3. (b) বারো। 4. (b) কাগজের বান্ডিল, আড়াই হাজার। 5. (a) আদর যাও মা, মেলা দেখে এসো। 6. (d) একটি চাষীলোক। 7. (c) (I) মিথ্যা (II) সত্য (III) সত্য (IV) সত্য। 8. (a) দুইটি মাস। 9. (c) ভারতীয় শাস্ত্রীয় সংগীতশিল্পী। 10. (b) (II) (I) (IV) (III) 11. (a) একই গ্রহে। 12. (b) দিগ্বিজয়ে যেতে হবে। 13. (d) দুটি সরঞ্জাম। 14. (b) ইস্পাত। 15. (d) উপরের সবকটি। 16. (a) উদ্বোধন পত্রিকার সম্পাদককে। 17. (b) কলকেতার ভাষা। 18. (c) সংস্কৃত। 19. (a) খ্রিস্টীয় প্রথম থেকে চতুর্থ শতাব্দীর মধ্যে। 20. (d) রাজা আসীৎ। 21. (c) একটি কাক। 22. (a) দুরপত। 23. (b) বিছানায়। 24. (c) চিলি। 25. (a) প্রতিকূল সময়। 26. (c) বিবৃতি (A) এবং কারণ (R) উভয়ই ঠিক এবং (R) হল (A) এর সঠিক কারণ। 27. (d) অভিধান বিজ্ঞান। 28. (a) শৈলীবিজ্ঞান। 29. (c) বর্ণনামূলক ভাষাবিজ্ঞান। 30. (b) (I)-(D), (II)-(C), (III)-(B), (IV)-(A) 31. (a) ল্। 32. (c) 7 টি। 33. (a) শ্বাসাঘাত। 34. (a) শব্দার্থতত্ত্ব। 35. (c) সমার্থকতা। 36. (b) বনবিহারী মুখোপাধ্যায়। 37. (a) বৈষ্ণব পদাবলি। 38. (c) রামশংকর ভট্টাচার্য। 39. (b) (I)-(D), (II)-(C), (III)-(B), (IV)-(A) 40. (b) প্রতুলচন্দ্র সরকার।
তৃতীয় সেমিস্টার বাংলা নমুনা প্রশ্নঃ
- বাংলা নমুনা প্রশ্ন সেট- ১ [৩য় সেমঃ]
- বাংলা নমুনা প্রশ্ন সেট- ২ [৩য় সেমঃ]
- বাংলা নমুনা প্রশ্ন সেট- ৩ [৩য় সেমঃ]
- বাংলা নমুনা প্রশ্ন সেট- ৪ [৩য় সেমঃ]
- বাংলা নমুনা প্রশ্ন সেট- ৫ [৩য় সেমঃ]
- বাংলা নমুনা প্রশ্ন সেট- ৬ [৩য় সেমঃ]
- বাংলা নমুনা প্রশ্ন সেট- ৭ [৩য় সেমঃ]
- বাংলা নমুনা প্রশ্ন সেট- ৮ [৩য় সেমঃ]
- বাংলা নমুনা প্রশ্ন সেট- ৯ [৩য় সেমঃ]
- বাংলা নমুনা প্রশ্ন সেট- ১০ [৩য় সেমঃ]
[সতর্কবার্তাঃ এই নমুনা প্রশ্নটি দ্বাদশ শ্রেণীর (থার্ড সেমিস্টারের) ছাত্র-ছাত্রীদের জন্য বিশেষভাবে প্রস্তুত। প্রতিটি প্রশ্নপত্র মৌলিক অর্থাৎ অন্য কোনো সহায়িকা বই বা ওয়েবসাইট থেকে সংকলিত হয়নি। অন্য কোনা ওয়েবসাইট, বই অথবা মুদ্রিত আকারে এই প্রশ্নপত্র প্রকাশিত হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।]