দশ সেট বাংলা নমুনা প্রশ্নপত্র
দ্বাদশ শ্রেণীর থার্ড সেমিস্টারের দশ সেট বাংলা নমুনা প্রশ্নপত্র (10 Set Model Question Papers of Bengali, Class 12 3rd Semester)। প্রতিটি মডেল সেট মৌলিক অর্থাৎ অন্য কোন বই বা ওয়েবসাইট থেকে কপি করা নয়। উপরন্তু একই প্রশ্ন বিভিন্ন সেটে পুনরাবৃত্তি করা হয়নি। পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ নির্দেশিত নাম্বার বিভাজন অনুযায়ী গুরুত্বপূর্ণ প্রশ্ন দিয়ে এই নমুনা প্রশ্নাবলী তৈরি করা হয়েছে।
নমুনা প্রশ্নপত্র সেট -10
সঠিক বিকল্প নির্বাচন কর:
1. “মহারাজের দ্বিতল বৈঠকখানার নিম্নে বিস্তৃত প্রাঙ্গণ।”- উক্ত মহারাজের নাম
(a) নরেশ চন্দ্র রায়
(b) উমাচরণ লাহাড়ি
(c) জয়রাম মুখোপাধ্যায়
(d) এঁদের কেউ নন।
2. পীরগঞ্জের মেজবাবুর মেয়ের বিয়েতে জয়রামবাবু কোন কাজ করবেন ভেবেছিলেন?
(a) খেমটা শুনবেন
(b) ঘুরে বেড়াবেন
(c) অতিথি অভ্যর্থনা করবেন
(d) নাচ করবেন।
3. মুখুজ্যে মহাশয় আহ্নিক পূজাটা একটু ঘটা করেই করতেন
(a) শনিবার সকালে
(b) রবিবার সকালে
(c) শুক্রবার সকালে
(d) বৃহস্পতিবার সকালে।
4. যখন প্রথম মোক্তারী করতে এই শহরে আসেন তখন জয়রামবাবুর সঙ্গে ছিল
(a) কিছু বাসনপত্র আর বিছানা
(b) কিছু টাকাপয়সা আর অলংকার
(c) একটি ঘড়ি আর একটি ব্যাগ
(d) একটি ক্যাম্বিসের ব্যাগ আর একটি পিতলের ঘটি।
5. পাড়ার যুবক-বৃদ্ধগণ মোক্তার মহাশয়ের বৈঠকখানায় তাস পাশা খেলতে আসেন
(a) শনিবার বিকেলে
(b) রবিবার অপরাহ্নবেলায়
(c) শুক্রবার সকালে
(d) প্রতিদিন বিকেলে।
6. “এমন সময় সেই পত্রবাহক ভৃত্য ফিরিয়া আসিয়া বলিল-” কী বলেছিল?
(a) আদরিণী অত্যন্ত অসুস্থ
(b) ছোট ছেলেটি ফেল করেছে
(c) একটি হাতি পাওয়া গেছে
(d) হাতি পাওয়া গেল না।
7. নিম্নলিখিত বিবৃতিগুলির সত্য-মিথ্যা নিরূপণ কর।
(I) জয়রামবাবু অনেক উপার্জন করতেন
(II) কিন্তু বেশি ব্যয় করতেন না
(III) তিনি অকাতরে অন্নদান করতেন
(IV) বিনা ফিসে মোকর্দমা লড়তেন না।
বিকল্পসমূহ:
(a) (I) সত্য (II) সত্য (III) সত্য (IV) সত্য
(b) (I) সত্য (II) মিথ্যা (III) সত্য (IV) মিথ্যা
(c) (I) মিথ্যা (II) সত্য (III) মিথ্যা (IV) সত্য
(d) (I) সত্য (II) সত্য (III) মিথ্যা (IV) মিথ্যা।
8. আদরিণীকে বামুনহাটের মেলায় পাঠাবার আগে খাওয়ানো হয়েছিল
(a) দুই টাকার রসগোল্লা
(b) এক সের রসগোল্লা
(c) পাঁচ টাকার রসগোল্লা
(d) দুই সের রসগোল্লা।
9. “এত এত ধর্ম” কোথায় থাকে?
(a) একই গ্রহে
(b) একই অঙ্গে
(c) একই রাজ্যে
(d) একই দেশে।
10. ধর্ম কবিতায় উল্লেখিত মনীষীদের মধ্যে রাজনৈতিক ব্যক্তিত্ব কোনটি?
(a) লোরকা
(b) ভ্যান গঘ
(c) আব্দুল করিম খাঁ
(d) লেনিন।
11. ধর্মের নামে দখলদারির কথা বলে
(a) সাম্প্রদায়িক সম্প্রীতি
(b) বিজ্ঞানমনস্কতা
(c) প্রাতিষ্ঠানিকতা
(d) মানবিকতা।
12. ধর্ম কবিতায় কোন বিশ্ববন্দিত বিজ্ঞানীর নাম উল্লেখ আছে?
(a) অ্যালবার্ট আইনস্টাইন
(b) গার্সিয়া লোরকা
(c) ভ্যান গঘ
(d) ভ্লাদিমির ইলিচ উলিয়ানভ।
13. ‘মন্ত্রপূতঃ অসি’ আসলে কিসের প্রতীক?
(a) বিশ্বাস
(b) ভরসা
(c) ভালোবাসা
(d) মমতা।
14. “করচকুণ্ডল নেই, ধনুক, তূণীর, শিরস্ত্রাণ/ কিছুই ছিল না।”- তূণীর হল
(a) একপ্রকার রণবাদ্য
(b) একপ্রকার বাহন
(c) একপ্রকার যুদ্ধাস্ত্র
(d) তির বা শর রাখার আধার।
15. “শুধু আশীর্বাদী দুটি সরঞ্জাম।”- কথক কার কাছ থেকে পেয়েছিলেন বলে মনে হয়?
(a) দুয়োরানী
(b) রাজা
(c) মন্ত্রী
(d) সেনাপতি।
16. “স্বাভাবিক ভাষা ছেড়ে একটা অস্বাভাবিক ভাষা তয়ের ক’রে কি হবে?”- উদ্ধৃত অংশে কোন ভাষাকে অস্বাভাবিক বলা হয়েছে?
(a) বাংলা সাধু ভাষা
(b) বাংলা কথ্য ভাষা
(c) বৈদিক সাহিত্যের ভাষা
(d) জৈন সাহিত্যের ভাষা।
17. “তার কি ভাব, কি উদ্দেশ্য, তা ভরত ঋষিও বুঝতে পারেন না”- ভরত ঋষি হলেন
(a) মহাভাষ্যের প্রণেতা
(b) নাট্যশাস্ত্রের প্রণেতা
(c) মীমাংসাভাষ্যের প্রণেতা
(d) অর্থশাস্ত্রের প্রণেতা।
18. “ওটি শুধু ভাষায় নয়, সকল শিল্পতেই এল।”- কীসের কথা বলা হয়েছে?
(a) শিল্পনৈপুণ্য
(b) প্যাঁচওয়া বিশেষণ
(c) মড়ার লক্ষণ
(d) বাহাদুর সমাস।
19. “ব্রাহ্মণের সংস্কৃত দেখ”- ব্রাহ্মণ শাস্ত্র বলতে বোঝায়
(a) মহাভাষ্যের টীকা
(b) অষ্টাধ্যয়ীর টীকা
(c) নাট্যশাস্ত্রের টীকা
(d) বেদের ভাষ্য।
20. “প্রাকৃতিক নিয়মে যেটি বলবান হচ্ছে এবং ছড়িয়ে পড়ছে, সেইটিই নিতে হবে।”- আলোচ্য অংশে প্রাবন্ধিক কী গ্রহণ করার কথা বলেছেন?
(a) পূর্ববাংলার ভাষা
(b) কলকেতার ভাষা
(c) লৌকিক সাহিত্যের ভাষা
(d) চর্যাপদের ভাষা।
21. ‘দু’জনের কথাই ভাবতে হবে।’- দু’জন কে কে?
(a) গ্রামের মোড়ল, দামা পোটরাজ
(b) দামা পোটরাজ, আনন্দ
(c) আনন্দ, গ্রামের লোক
(d) গ্রামের লোক, দুরপত।
22. ‘লোকে বলছে দামা বড়ো পুণ্যবান।’- এই কথা শুনে দামার কী প্রতিক্রিয়া হয়েছিল?
(a) হাউমাউ করে কাঁদতে লাগলো
(b) আবার ঘুমিয়ে পড়ল
(c) খুব ভয় পেল
(d) উঠে ব’সে জল চাইলো।
23. “সূর্য উঠলে সে চুপচাপ কাছের নদীতে চান করতে যায়।”- কার কথা বলা হয়েছে?
(a) গ্রামের মোড়ল
(b) দামা পোটরাজ
(c) আনন্দ
(d) দুরপত।
24. “ধুয়ে মুছে আগুন বানাবার জন্যে” কী প্রয়োজন?
(a) আমাদের দুজনের হাতগুলো
(b) ঝুড়ি, শাবল, জুতো, পোশাক
(c) অসহায় মানুষের কান্না
(d) এক টুকরো পাথর।
25. “আমরা আমাদের চার হাত চার চোখে একে যুঝবোই”- ‘যুঝবোই’ কথাটির গদ্যরূপ
(a) জুড়ে দেবোই
(b) যুদ্ধ করবই
(c) জুটি বাঁধবই
(d) জুগিয়ে চলবই।
26. প্রধান ভাষাবিজ্ঞানের শাখা নয়
(a) ধ্বনিবিজ্ঞান
(b) ধ্বনিতত্ত্ব
(c) রূপতত্ত্ব
(d) মনোভাষাবিজ্ঞান
27. সমাজভাষাবিজ্ঞানের মূল তিনটি ভাগের মধ্যে পড়ে না
(a) ঐতিহাসিক সমাজভাষাবিজ্ঞান
(b) বর্ণনাত্মক সমাজভাষাবিজ্ঞান
(c) পরিবর্তমান সমাজভাষাবিজ্ঞান
(d) প্রয়োগমূলক সমাজভাষাবিজ্ঞান।
28. ত্রয়োদশ শতাব্দীতে ‘অভিধান’ বোঝাতে প্রথম ‘Dictionarius’ শব্দটি ব্যবহার করেন।
(a) স্যামুয়েল ওয়েসলি
(b) জন গারল্যান্ড
(c) নোয়াম চমস্কি
(d) পল ব্রোকা।
29. কোনো ব্যক্তির বিশেষ উপভাষার যে বিশেষ রীতি ব্যবহার করে তাকে বলে
(a) কোড
(b) সুইচ
(c) রেজিস্টার
(d) কোড বদল।
30. স্তম্ভ মেলাও
| ক স্তম্ভ | খ স্তম্ভ |
| (I) ধ্বনিতত্ত্ব | (A) শব্দের অর্থ |
| (II) রূপতত্ত্ব | (B) শব্দ ও পদ |
| (III) বাক্যতত্ত্ব | (C) বাক্য গঠন |
| (IV) শব্দার্থতত্ত্ব | (D) ধ্বনির চরিত্র |
বিকল্পসমূহ:
(a) (I)-(A), (II)-(B), (III)-(C), (IV)-(D)
(b) (I)-(D), (II)-(C), (III)-(B), (IV)-(A)
(c) (I)-(D), (II)-(B), (III)-(C), (IV)-(A)
(d) (I)-(A), (II)-(C), (III)-(B), (IV)-(D)
31. মানুষের বিবর্তনের বিভিন্ন ধাপের সঙ্গে সঙ্গে ভাষার উৎপত্তি ও তার বিবর্তন নিয়ে আলোচনা করে
(a) মানব ভাষাবিজ্ঞান
(b) নৃভাষাবিজ্ঞান
(c) ঐতিহাসিক ভাষাবিজ্ঞান
(d) স্নায়ুভাষাবিজ্ঞান।
32. মান্য বাংলায় (উচ্চারণে) উষ্মধ্বনি হল
(a) স্
(b) শ্
(c) হ্
(d) উপরের সবগুলি।
33. বাংলা ব্যঞ্জনধ্বনিগুলির মধ্যে কোন দুটি ধ্বনির অস্তিত্ব নিয়ে বিতর্ক আছে?
(a) স্, ঢ়্
(b) শ্, ঢ়্
(c) স্, ড়্
(d) শ্, ড়্।
34. ‘ধন্য’ শব্দের আদি অর্থ ধনবান এবং পরিবর্তিত অর্থ সৌভাগ্যবান। এক্ষেত্রে যা ঘটেছে
(a) শব্দার্থের সংকোচ
(b) শব্দার্থের প্রসার
(c) শব্দার্থের রূপান্তর
(d) শব্দার্থের উৎকর্ষ।
35. “to find the word, or words, by which idea may be most fitly and aptly expressed.”- কোন জিনিস সম্পর্কে বলা হয়েছে?
(a) থিসরাস
(b) বর্ণনামূলক অভিধান
(c) বিষয়মূলক অভিধান
(d) ইতিহাসমূলক অভিধান।
36. “ভারত কাব্য নিকুঞ্জে জাগো সুমঙ্গলময়ী মা”- কার লেখা গান?
(a) রজনীকান্ত সেন
(b) অতুলপ্রসাদ সেন
(c) দ্বিজেন্দ্রলাল রায়
(d) মুকুন্দদাস।
37. ফ্রান্সে প্রচলিত কোন খেলা থেকে টেনিস খেলার জন্ম হয়েছে?
(a) মিশোটোনেট
(b) লা পাম
(c) ক্রকেট
(d) টাইনি বল।
38. ভারতীয় হকি ফেডারেশন প্রতিষ্ঠিত হয়
(a) 1920 খ্রিষ্টাব্দে
(b) 1922 খ্রিষ্টাব্দে
(c) 1924 খ্রিষ্টাব্দে
(d) 1926 খ্রিষ্টাব্দে।
39. প্রসিদ্ধ শিশু সাহিত্যিক সুকুমার রায় যে শিল্পে কৃতিত্বের স্বাক্ষর রেখে গেছেন
(a) মুদ্রণ ও আলোকচিত্র
(b) গোলাবারুদ
(c) বস্ত্রবয়ন যন্ত্র
(d) চিকিৎসা প্রযুক্তি।
40. কেস স্টাডি ভিত্তিক প্রশ্ন: প্রথিতযশা এই চিকিৎসা বিজ্ঞানী 1942 সালের নোবেল পুরস্কারের জন্য মনোনীত হলেও প্রশাসনিক জটিলতার জন্য এই সম্মান তিনি পাননি। চিকিৎসাবিজ্ঞান সম্পর্কে তার লিখিত অন্যতম বইটি হলো ট্রিটজ অফ কালাজ্বর। তিনি হলেন
(a) বিধান চন্দ্র রায়
(b) নীলরতন সরকার
(c) রাধাগোবিন্দ কর
(d) উপেন্দ্রনাথ ব্রহ্মচারী।
মডেল সেট
[1] [2] [3] [4] [5] [6] [7] [8] [9] [10]
উত্তরমালা:
1. (a) নরেশ চন্দ্র রায়। 2. (c) অতিথি অভ্যর্থনা করবেন। 3. (b) রবিবার সকালে। 4. (d) একটি ক্যাম্বিসের ব্যাগ আর একটি পিতলের ঘটি। 5. (b) রবিবার অপরাহ্নবেলায়। 6. (d) হাতি পাওয়া গেল না। 7. (b) (I) সত্য (II) মিথ্যা (III) সত্য (IV) মিথ্যা। 8. (a) দুই টাকার রসগোল্লা। 9. (a) একই গ্রহে। 10. (d) লেনিন। 11. (c) প্রাতিষ্ঠানিকতা। 12. (a) অ্যালবার্ট আইনস্টাইন। 13. (c) ভালোবাসা। 14. (d) তির বা শর রাখার আধার। 15. (a) দুয়োরানী। 16. (a) বাংলা সাধু ভাষা। 17. (b) নাট্যশাস্ত্রের প্রণেতা। 18. (c) মড়ার লক্ষণ। 19. (d) বেদের ভাষ্য। 20. (b) কলকেতার ভাষা। 21. (c) আনন্দ, গ্রামের লোক। 22. (d) উঠে ব’সে জল চাইলো। 23. (c) আনন্দ। 24. (a) আমাদের দুজনের হাতগুলো। 25. (b) যুদ্ধ করবই। 26. (d) মনোভাষাবিজ্ঞান। 27. (a) ঐতিহাসিক সমাজভাষাবিজ্ঞান। 28. (b) জন গারল্যান্ড। 29. (a) কোড। 30. (c) (I)-(D), (II)-(B), (III)-(C), (IV)-(A) 31. (b) নৃভাষাবিজ্ঞান। 32. (d) উপরের সবগুলি। 33. (a) স্, ঢ়্। 34. (b) শব্দার্থের প্রসার। 35. (a) থিসরাস। 36. (a) রজনীকান্ত সেন। 37. (b) লা পাম। 38. (c) 1924 খ্রিষ্টাব্দে। 39. (a) মুদ্রণ ও আলোকচিত্র। 40. (d) উপেন্দ্রনাথ ব্রহ্মচারী।
তৃতীয় সেমিস্টার বাংলা নমুনা প্রশ্নঃ
- বাংলা নমুনা প্রশ্ন সেট- ১ [৩য় সেমঃ]
- বাংলা নমুনা প্রশ্ন সেট- ২ [৩য় সেমঃ]
- বাংলা নমুনা প্রশ্ন সেট- ৩ [৩য় সেমঃ]
- বাংলা নমুনা প্রশ্ন সেট- ৪ [৩য় সেমঃ]
- বাংলা নমুনা প্রশ্ন সেট- ৫ [৩য় সেমঃ]
- বাংলা নমুনা প্রশ্ন সেট- ৬ [৩য় সেমঃ]
- বাংলা নমুনা প্রশ্ন সেট- ৭ [৩য় সেমঃ]
- বাংলা নমুনা প্রশ্ন সেট- ৮ [৩য় সেমঃ]
- বাংলা নমুনা প্রশ্ন সেট- ৯ [৩য় সেমঃ]
- বাংলা নমুনা প্রশ্ন সেট- ১০ [৩য় সেমঃ]
[ঘোষণা: এই নমুনা প্রশ্নটি দ্বাদশ শ্রেণীর (থার্ড সেমিস্টারের) ছাত্র-ছাত্রীদের জন্য বিশেষভাবে প্রস্তুত। প্রতিটি প্রশ্নপত্র মৌলিক অর্থাৎ অন্য কোনো সহায়িকা বই বা ওয়েবসাইট থেকে সংকলিত হয়নি। অন্য কোনা ওয়েবসাইট, বই অথবা মুদ্রিত আকারে এই প্রশ্নপত্র প্রকাশিত হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।]