দশ সেট বাংলা নমুনা প্রশ্নপত্র
দ্বাদশ শ্রেণীর থার্ড সেমিস্টারের দশ সেট বাংলা নমুনা প্রশ্নপত্র (10 Set Model Question Papers of Bengali, Class 12 3rd Semester)। প্রতিটি মডেল সেট মৌলিক অর্থাৎ অন্য কোন বই বা ওয়েবসাইট থেকে কপি করা নয়। উপরন্তু একই প্রশ্ন বিভিন্ন সেটে পুনরাবৃত্তি করা হয়নি। পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ নির্দেশিত নাম্বার বিভাজন অনুযায়ী গুরুত্বপূর্ণ প্রশ্ন দিয়ে এই নমুনা প্রশ্নাবলী তৈরি করা হয়েছে।
নমুনা প্রশ্নপত্র সেট – ১
সঠিক বিকল্প নির্বাচন কর:
1. আদরিণী গল্পটি প্রথম প্রকাশিত হয়
(a) সাহিত্য পত্রিকায়
(b) কল্লোল পত্রিকায়
(c) নবভারত পত্রিকায়
(d) বঙ্গদর্শন পত্রিকায়।
2. কত টাকা খরচ করে জয়রাম মোক্তার পাঁচ টাকা জরিমানা থেকে অব্যহতি পান
(a) ১৬০০ টাকা
(b) ১৭০০ টাকা
(c) ১৮০০ টাকা
(d) ২০০০ টাকা।
3. যখন হাতি পাওয়া গেল না, কার নতুন বলদ জোড়া নিয়ে গরুর গাড়িতে পীরগঞ্জে যাবার পরামর্শ দেওয়া হয়েছিল?
(a) কুঞ্জবিহারী
(b) নগেন্দ্রবাবু
(c) ইমামদ্দি শেখ
(d) উমাচরণবাবু।
4. ইংরেজি জানা তরুণ উকিলগণ যা পরতেন
(a) মুকুট
(b) হ্যাট
(c) পাগড়ি
(d) শামলা।
5. “… উমাচরণ লাহিড়ীর একটি … আছে- এখনও বাচ্চা।” (শূন্যস্থান পূরণ কর)
(a) বীরপুরের, মাদী-হাতি
(b) বীরপুরের, ছোট হাতি
(c) পীরপুরের, মাদী-হাতি
(d) পীরপুরের, ছোট হাতি।
6. জয়রাম মুখোপাধ্যায় সম্পর্কিত নিম্নোক্ত তথ্যগুলির সত্য-মিথ্যা নিরূপণ কর।
(I) রঙটি গৌরবর্ণ
(II) গোঁপগুলি মোটা মোটা
(III) মাথাভর্তি কালো চুল
(IV) চক্ষু দুইটি বড় বড়।
বিকল্পসমূহ:
(a) (I) সত্য (II) সত্য (III) সত্য (IV) সত্য
(b) (I) সত্য (II) মিথ্যা (III) সত্য (IV) মিথ্যা
(c) (I) মিথ্যা (II) সত্য (III) মিথ্যা (IV) সত্য
(d) (I) সত্য (II) সত্য (III) মিথ্যা (IV) মিথ্যা।
7. স্তম্ভ মেলাও
| ক স্তম্ভ | খ স্তম্ভ |
| (I) আদি নিবাস | A) যশোরে |
| (II) নেমন্তন্ন ছিল | B) বীরপুরে |
| (III) উমাচরণ লাহিড়ী | C) পীরগঞ্জে |
| (IV) ছোট ছেলেটি পড়ছে | D) কলকাতায় |
বিকল্পসমূহ:
(a) (I)-(A), (II)-(B), (III)-(C), (IV)-(D)
(b) (I)-(D), (II)-(C), (III)-(B), (IV)-(A)
(c) (I)-(D), (II)-(B), (III)-(C), (IV)-(A)
(d) (I)-(A), (II)-(C), (III)-(B), (IV)-(D)
8. পরদিন প্রভাতে গন্তব্যস্থানে পৌঁছিয়া বৃদ্ধ দেখিলেন-
(a) আদরিণী চলিয়া গেছে
(b) আদরিণী অন্তিম শ্বাস লইতেছে
(c) আদরিণী শুইয়া আছে
(d) সমস্ত শেষ হইয়া গিয়াছে।
9. ‘ভ্যান গঘের ধর্ম ছিল উন্মাদনা’- ভ্যান গঘ ছিলেন একজন-
(a) কবি
(b) গণিতজ্ঞ
(c) গায়ক
(d) চিত্রশিল্পী।
10. কবি শ্রীজাত ধর্মের দখলদারিকে কী বলেছেন?
(a) প্রতিষ্ঠান বিরোধিতা
(b) প্রতিষ্ঠান নিরপেক্ষতা
(c) প্রতিষ্ঠান সহমর্মিতা
(d) প্রতিষ্ঠান আনুগত্য।
11. “জেনো সে ধর্মই নয়…”- ধর্ম নয় তবে তা আসলে কী?
(a) সমাজবিরোধিতা
(b) প্রাতিষ্ঠানিকতা
(c) মানবিকতা
(d) সহমর্মিতা।
12. “গার্সিয়া লোরকা-র ধর্ম … …”
(a) কবিতার ভাষা
(b) কবিতার জিত
(c) কবিতার বর্ম
(d) কবিতার শৈলী।
13. দিগ্বিজয়ের রূপকথা কবিতা অনুসারে জাদু-অশ্ব হল আসলে
(a) উট
(b) পুষ্পক
(c) বিশ্বাস
(d) বন্ধুত্ত্ব।
14. “নিশ্চিত পৌঁছুবো”- কবি কোথায় পৌঁছানোর কথা বলেছেন?
(a) দারুচিনি দ্বীপে
(b) খর্জুরের দ্বীপে
(c) উত্তমাশা দ্বীপে
(d) তেপান্তরের মাঠে।
15. “এই হৃদয়ের খাপে ভরা” থাকে কোন জিনিস?
(a) করচকুণ্ডল
(b) ধনুক
(c) তূণীর
(d) মন্ত্রপূতঃ অসি।
16. বাঙ্গালা ভাষা প্রবন্ধটি আসলে একটি চিঠি যা লেখা হয়েছিল
(a) 1895 খ্রিস্টাব্দে 20শে ফেব্রুয়ারি
(b) 1900 খ্রিস্টাব্দে 20শে ফেব্রুয়ারি
(c) 1901 খ্রিস্টাব্দে 20শে ফেব্রুয়ারি
(d) 1902 খ্রিস্টাব্দে 20শে ফেব্রুয়ারি
17. “তাঁরা সকলেই সাধারণ লোকের ভাষায় সাধারণকে শিক্ষা দিয়েছেন।”- কাদের কথা বলা হয়েছে?
(a) যারা দেশের বাইরে গেছেন
(b) যারা বাংলা ভাষা প্রচার করেছেন
(c) যারা দেশের সেবা করেছেন
(d) যারা লোকহিতায় এসেছেন।
18. “তবে লেখবার বেলা ও একটা কি … উপস্থিত কর।” (শূন্যস্থান পূরণ কর)
(a) কিম্ভুতকিমাকার
(b) অদ্ভুতাকার
(c) বিচিত্রাকার
(d) অদ্ভুতকিমাকার।
19. বিবৃতি-কারণ মূলক প্রশ্ন:
বিবৃতি (A): বাংলার চেয়ে উপযুক্ত ভাষা হ’তে পারেই না।
কারণ (R): আমরা বাংলা ভাষায় মনের ভাব প্রকাশ করি, ক্রোধ, দুঃখ, ভালবাসা ইত্যাদি জানাই।
বিকল্পসমূহ:
(a) বিবৃতি (A) ঠিক কিন্তু কারণ (R) ভুল
(b) বিবৃতি (A) ভুল কিন্তু কারণ (R) ঠিক
(c) বিবৃতি (A) এবং কারণ (R) উভয়ই ঠিক এবং (R) হল (A) এর সঠিক কারণ।
(d) বিবৃতি (A) এবং কারণ (R) উভয়ই ঠিক কিন্তু (R) (A)-এর সঠিক কারণ নয়।
20. স্বামীজীর মতে, বাংলা ভাষার পাঁচটি উপভাষার মধ্যে কোনটিকে আদর্শ হিসেবে গ্রহণ করা উচিত?
(a) রাঢ়ী
(b) বরেন্দ্রি
(c) কামরূপী
(d) রাজবংশী।
21. ‘সবসময় বেজন্মাটা আমাদের শাপমণ্যি করছে।’- কার কথা বলা হয়েছে?
(a) একটা কাক
(b) একটা শেয়াল
(c) একটা কুকুর
(d) একটা কোকিল।
22. পোটরাজ গল্পে যে ঋতুর উল্লেখ আছে
(a) গ্রীষ্মকাল
(b) বর্ষাকাল
(c) শরৎকাল
(d) বসন্তকাল।
23. ‘তিনদিন হ’য়ে গেলো পোটরাজ রোঁদে বেরোয় না।’- বলেছিল
(a) বঞ্চলাবাঈ
(b) দুরপত
(c) গ্রামের মোড়ল
(d) আনন্দ।
24. “সময়টা খুব সুবিধের না।” এইজন্য কথক আবেদন করেছেন
(a) আমাকে একটু সময় দিও
(b) আমার সঙ্গে এসো
(c) আমার হাতটি ধরো
(d) আমার জন্যে অপেক্ষা করো।
25. তার সঙ্গে কবিতাটি বাংলায় অনুবাদ করেছেন
(a) নবারুণ ভট্টাচার্য
(b) শক্তি চট্টোপাধ্যায়
(c) শঙ্খ ঘোষ
(d) মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়।
26. বিবৃতি-কারণ মূলক প্রশ্ন:
বিবৃতি (A): অশ্ব এবং ঘোটক সমার্থক।
কারণ (R): দুই বা ততোধিক শব্দের মধ্যে অর্থগত সাদৃশ্য থাকলে শব্দগুলিকে সমার্থক শব্দ বলা হয়।
বিকল্পসমূহ:
(a) বিবৃতি (A) ঠিক কিন্তু কারণ (R) ভুল
(b) বিবৃতি (A) ভুল কিন্তু কারণ (R) ঠিক
(c) বিবৃতি (A) এবং কারণ (R) উভয়ই ঠিক এবং (R) হল (A) এর সঠিক কারণ।
(d) বিবৃতি (A) এবং কারণ (R) উভয়ই ঠিক কিন্তু (R) (A)-এর সঠিক কারণ নয়।
27. তুলনামূলক ভাষাবিজ্ঞানের সূত্রপাত করেন
(a) উইলিয়াম কেরি
(b) উইলিয়াম জোন্স
(c) হরপ্রসাদ শাস্ত্রী
(d) ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়।
28. LAD এর সম্পূর্ণ রূপ লেখ
(a) Language Addition Device
(b) Language Aquire Device
(c) Language Acquisition Device
(d) Language Adoptation Device
29. নিচের কোনটি ফলিত ভাষাবিজ্ঞানের শাখা নয়?
(a) শব্দার্থ তত্ত্ব
(b) মনোভাষাবিজ্ঞান
(c) সমাজভাষাবিজ্ঞান
(d) শৈলীবিজ্ঞান।
30. স্তম্ভ মেলাও
| ক স্তম্ভ | খ স্তম্ভ |
| (I) ই | A) সংবৃত |
| (II) এ | B) অর্ধসংবৃত |
| (III) অ্যা | C) অর্ধবিবৃত |
| (IV) আ | D) বিবৃত। |
বিকল্পসমূহ:
(a) (I)-(A), (II)-(B), (III)-(C), (IV)-(D)
(b) (I)-(D), (II)-(C), (III)-(B), (IV)-(A)
(c) (I)-(D), (II)-(B), (III)-(C), (IV)-(A)
(d) (I)-(A), (II)-(C), (III)-(B), (IV)-(D)
31. রচনার শৈলীকে চিন্তার পোশাক বলেছেন
(a) নোয়াম চমস্কি
(b) ফার্দিনান্দ স্যোসূর
(c) মার্ক রজেট
(d) স্যামুয়েল ওয়েসলি।
32. নিচের কোনটি অবিভাজ্যধ্বনি নয়?
(a) সুরতরঙ্গ
(b) স্বরধ্বনি
(c) দৈর্ঘ্য
(d) শ্বাসাঘাত।
33. একটি ন্যূনতম শব্দজোড়ের উদাহরণ হল
(a) নরম-গরম
(b) মালা-জ্বাল
(c) তাল-কালো
(d) আলো-আলতা।
34. গাঙ শব্দের আদি অর্থ গঙ্গা, কিন্তু বর্তমানে যেকোনো নদীকে বোঝায়। এক্ষেত্রে শব্দার্থের যে পরিবর্তন হয়েছে তা হল
(a) শব্দার্থের প্রসার
(b) শব্দার্থের সংকোচ
(c) শব্দার্থের রূপান্তর
(d) কোনোটিই নয়।
35. সংস্কৃত ভাষায় লিখিত একটি থিসরাস হল
(a) অষ্টাধ্যয়ী
(b) অভিধান
(c) উপক্রমণিকা
(d) অমরকোষ।
36. “সংক্ষিপ্ত ভেষজ তত্ত্ব” বইটি লিখেছেন
(a) কাদম্বিনী বসু
(b) লালমাধব মুখোপাধ্যায়
(c) রাধাগোবিন্দ কর
(d) মহেন্দ্রলাল সরকার।
37. নিম্নোক্ত গ্রন্থগুলি কাল ক্রমানুসারে সাজাও
(I) শ্রীকৃষ্ণকীর্তন
(II) গীতগোবিন্দ
(III) গীতলহরী
(IV) বাণী ও কল্যাণী।
বিকল্পসমূহ:
(a) (I) (II) (III) (IV)
(b) (II) (I) (III) (IV)
(c) (III) (II) (I) (IV)
(d) (II) (IV) (I) (III)
38. নিম্নলিখিত বিবৃতিগুলির সত্য-মিথ্যা নিরূপণ কর।
(I) দেবেন্দ্রনাথ ঠাকুরের প্রিয় বিষয় ছিল জ্যোতির্বিদ্যা।
(II) বঙ্গলক্ষীর ব্রতকথা বইটি লিখেছেন রামেন্দ্রসুন্দর ত্রিবেদী।
(III) আধুনিক ভারতীয় রাশিবিজ্ঞানের জনক প্রশান্তচন্দ্র মহলানবীশ।
(IV) কাশি মহামন্ডল চুনিলাল বসুকে রসায়নাচার্য উপাধি দিয়েছিল।
বিকল্পসমূহ:
(a) (I) সত্য (II) সত্য (III) সত্য (IV) সত্য
(b) (I) সত্য (II) মিথ্যা (III) সত্য (IV) মিথ্যা
(c) (I) মিথ্যা (II) সত্য (III) মিথ্যা (IV) সত্য
(d) (I) সত্য (II) সত্য (III) মিথ্যা (IV) মিথ্যা।
39. স্তম্ভ মেলাওঃ
| ক স্তম্ভ | খ স্তম্ভ |
| (I) কারার ঐ লৌহকপাট | A) সত্যেন্দ্রনাথ ঠাকুর |
| (II) ওঠো গো ভারত লক্ষ্মী | B) রবীন্দ্রনাথ ঠাকুর |
| (III) আমার সোনার বাংলা | C) অতুল প্রসাদ সেন |
| (IV) মিলে সবে ভারত সন্তান | D) কাজী নজরুল ইসলাম |
বিকল্পসমূহ:
(a) (I)-(A), (II)-(B), (III)-(C), (IV)-(D)
(b) (I)-(B), (II)-(C), (III)-(D), (IV)-(A)
(c) (I)-(D), (II)-(B), (III)-(C), (IV)-(A)
(d) (I)-(D), (II)-(C), (III)-(B), (IV)-(A)
40. কেস স্টাডি ভিত্তিক প্রশ্ন: মনে করা হয়, ভারত থেকে রোম এবং গ্রিসে এই খেলার প্রচার হয়েছিল। ক্রমশ ফ্রান্স ও ইংল্যান্ডে এই খেলাটি জনপ্রিয়তা লাভ করে। এরপর জাপানে এই খেলার চর্চা শুরু হয় এবং এটিকে জাপানের জাতীয় খেলা হিসেবে গ্রহণ করা হয়। এই খেলায় আন্তর্জাতিক পরিচিতি লাভ করেন সোরাব এবং রুস্তম। এই খেলাটি হল
(a) কুস্তি
(b) দাবা
(c) হাডুডু
(d) ফুটবল।
মডেল সেট
[1] [2] [3] [4] [5] [6] [7] [8] [9] [10]
উত্তরমালা:
1. (a) সাহিত্য পত্রিকায়। 2. (b) 1700 টাকা। 3. (c) ইমামদ্দি শেখ। 4. (d) শামলা। 5. (a) বীরপুরের, মাদী-হাতি। 6. (c) (I) মিথ্যা (II) সত্য (III) মিথ্যা (IV) সত্য। 7. (d) (I)-(A), (II)-(C), (III)-(B), (IV)-(D) 8. (d) সমস্ত শেষ হইয়া গিয়াছে। 9. (d) চিত্রশিল্পী। 10. (d) প্রতিষ্ঠান আনুগত্য। 11. (b) প্রাতিষ্ঠানিকতা। 12. (b) কবিতার জিত। 13. (c) বিশ্বাস। 14. (b) খর্জুরের দ্বীপে। 15. (d) মন্ত্রপূতঃ অসি। 16. (b) 1900 খ্রিস্টাব্দে 20শে ফেব্রুয়ারি। 17. (d) যারা লোকহিতায় এসেছেন। 18. (a) কিম্ভুতকিমাকার। 19. (c) বিবৃতি (A) এবং কারণ (R) উভয়ই ঠিক এবং (R) হল (A) এর সঠিক কারণ। 20. (a) রাঢ়ী। 21. (a) একটা কাক। 22. (b) বর্ষাকাল। 23. (a) বঞ্চলাবাঈ। 24. (d) আমার জন্যে অপেক্ষা করো। 25. (b) শক্তি চট্টোপাধ্যায়। 26. (c) বিবৃতি (A) এবং কারণ (R) উভয়ই ঠিক এবং (R) হল (A) এর সঠিক কারণ। 27. (b) উইলিয়াম জোন্স। 28. (c) Language Acquisition Device 29. (a) শব্দার্থ তত্ত্ব। 30. (a) (I)-(A), (II)-(B), (III)-(C), (IV)-(D) 31. (d) স্যামুয়েল ওয়েসলি। 32. (b) স্বরধ্বনি। 33. (a) নরম-গরম। 34. (a) শব্দার্থের প্রসার। 35. (d) অমরকোষ। 36. (c) রাধাগোবিন্দ কর। 37. (b) (II) (I) (III) (IV) 38. (a) (I) সত্য (II) সত্য (III) সত্য (IV) সত্য। 39. (d) (I)-(D), (II)-(C), (III)-(B), (IV)-(A) 40. (a) কুস্তি।
তৃতীয় সেমিস্টার বাংলা নমুনা প্রশ্নঃ
- বাংলা নমুনা প্রশ্ন সেট- ১ [৩য় সেমঃ]
- বাংলা নমুনা প্রশ্ন সেট- ২ [৩য় সেমঃ]
- বাংলা নমুনা প্রশ্ন সেট- ৩ [৩য় সেমঃ]
- বাংলা নমুনা প্রশ্ন সেট- ৪ [৩য় সেমঃ]
- বাংলা নমুনা প্রশ্ন সেট- ৫ [৩য় সেমঃ]
- বাংলা নমুনা প্রশ্ন সেট- ৬ [৩য় সেমঃ]
- বাংলা নমুনা প্রশ্ন সেট- ৭ [৩য় সেমঃ]
- বাংলা নমুনা প্রশ্ন সেট- ৮ [৩য় সেমঃ]
- বাংলা নমুনা প্রশ্ন সেট- ৯ [৩য় সেমঃ]
- বাংলা নমুনা প্রশ্ন সেট- ১০ [৩য় সেমঃ]
[সতর্কবার্তাঃ এই নমুনা প্রশ্নটি দ্বাদশ শ্রেণীর (থার্ড সেমিস্টারের) ছাত্র-ছাত্রীদের জন্য বিশেষভাবে প্রস্তুত। প্রতিটি প্রশ্নপত্র মৌলিক অর্থাৎ অন্য কোনো সহায়িকা বই বা ওয়েবসাইট থেকে সংকলিত হয়নি। অন্য কোনা ওয়েবসাইট, বই অথবা মুদ্রিত আকারে এই প্রশ্নপত্র প্রকাশিত হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।]